ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

গভীর রাতে আগুনের তাণ্ডব, ক্ষতিগ্রস্ত ১১ পরিবার


গভীর রাতে আগুনের তাণ্ডব, ক্ষতিগ্রস্ত ১১ পরিবার

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার ভাদাইল এলাকায় গভীর রাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ১১টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

রোববার (২৮ জুন) রাত ৩টায় ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ফলে আগুনে পুড়ে গেছে ১১টি পরিবার।

গভীর রাতে লাগা একটি আকস্মিক আগুন মুহূর্তের মধ্যে ১১টি পরিবারের সবকিছু ভস্মীভূত করে দেয়। তারা চোখের পলকে হারিয়েছে মাথা গোঁজার ঠাঁই এবং আয়ের একমাত্র উৎস। উপরন্তু, এলাকার সংকীর্ণ ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে সময়মতো পৌঁছাতে পারেনি, যা ক্ষয়ক্ষতির মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: জেলা প্রশাসক মিজ কউসার গাবুরার মেগা প্রকল্প পরিদর্শন করলেন

সূত্র জানায়, ঢাকার আশুলিয়ার ভাদাইল আক্কাস আলী মার্কেট সংলগ্ন এলাকায় যখন স্থানীয়রা গভীর ঘুমে ছিলেন, ঠিক তখন মধ্যরাতে সুরুজ মিয়ার বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে সুরুজ মিয়ার বাড়ির ৮টি বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে এবং ৩টি দোকানও আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে গেছে।

ক্ষতিগ্রস্তরা তাদের চোখের সামনে নিজস্ব সঞ্চয় ও বসতভিটা পুড়তে দেখে কান্নায় ভেঙে পড়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে বিপুল অঙ্কের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের অভিযোগ, ঢাকা ইপিজেডের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হলেও এর পিছনে মূল বাধা হয়ে দাঁড়ায় ভাদাইল এলাকার অপরিকল্পিত ও সুরু রাস্তা। ফলে অগ্নিকাণ্ডের মূল পয়েন্টে ফায়ার সার্ভিসের বড় গাড়ি পৌঁছানোর মতো ন্যূনতম কোনো জায়গা ছিল না।

আরও পড়ুন: তাহিরপুরে মাটিয়ান হাওরপাড় মাটিয়ান গ্ৰামে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাস্তা অত্যন্ত সুরু হওয়ার কারণে তারা ঘটনাস্থলে ঢুকতে পারেনি। তবে তারা দূর থেকে পাইপের মাধ্যমে দ্রুত পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যদি রাস্তাটি প্রশস্ত ও পরিকল্পিত হতো, তবে ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি বাড়ির সামনে পৌঁছাতে পারতো। এতে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়তে পারতো না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হতো।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি বলছেন ফায়ার সার্ভিস সূত্রে।

আরও পড়ুন: ভৈরবে দোকান ও বাড়ি ভাঙচুর-লুটপাটের ঘটনায় বিকাশে ৩০ হাজার টাকা ঘুষ নেন ওসি মাহবুবুর রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুন্ডি ব্যবসার সংবাদ প্রকাশের জেরে সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা, প্রতিবাদের ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১০:৩৮ এম


হুন্ডি ব্যবসার সংবাদ প্রকাশের জেরে সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা, প্রতিবাদের ঝড়

হুন্ডি ব্যবসার সংবাদ প্রকাশের জেরে সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা, প্রতিবাদের ঝড়

সীমান্ত এলাকা দর্শনা জয়নগরে কথিত হুন্ডি ব্যবসা ও অবৈধ আর্থিক লেনদেন নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে এবার দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। সংবাদ প্রকাশের পর থেকেই সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং শেষ পর্যন্ত আদালতে মামলা—এ ঘটনাকে গণমাধ্যমকর্মীদের হয়রানির অপচেষ্টা হিসেবে দেখছেন স্থানীয় সাংবাদিক মহলের একাংশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মামলার বাদী জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে এর আগে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ প্রকাশিত হয়েছিল। সাংবাদিকদের দাবি, প্রকাশিত সংবাদের জের ধরেই তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। তবে এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি এবং অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনও অভিযোগগুলো অস্বীকার করতে পারেন।
জানা গেছে, গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে দৈনিক আজকের বসুন্ধরাসহ কয়েকটি পত্রিকায় জাহাঙ্গীর হোসেনকে ঘিরে হুন্ডি ব্যবসা ও সীমান্তকেন্দ্রিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত সমন জারি করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২ জুন ২০২৬ তারিখে ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা, সাংবাদিক হাফিজুর রহমান, রাশেদুল ইসলাম ও আসহাবুল আলমের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন জাহাঙ্গীর হোসেন। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে প্রদান করেছেন।
সাংবাদিকদের দাবি, অনুসন্ধানী সংবাদ প্রকাশের কারণেই তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। অন্যদিকে স্থানীয় সচেতন মহলের একাংশের ভাষ্য, অভিযোগগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন, যাতে প্রকৃত সত্য উদঘাটিত হয় এবং কেউ আইনের ঊর্ধ্বে থাকতে না পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ বছর ধরে সেতুহীন ১৫ গ্রাম, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১০:৪২ এম


৫ বছর ধরে সেতুহীন ১৫ গ্রাম, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের পশ্চিম শশিকর চৌমুহনী বাজার সংলগ্ন সংযোগ খালের ওপর সেতুর অভাব থাকায় দীর্ঘ ৫ বছর ধরে অন্তত ১৫ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন। সেখানে পূর্বে একটি সেতু থাকলেও ২০২১ সালের প্রাকৃতিক দুর্যোগে সেটি ভেঙে সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়। এরপর থেকেই স্থানীয়দের নিজেদের উদ্যোগে নির্মিত একটি বাঁশের সাঁকোই হাজারো মানুষের একমাত্র চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ওই সাঁকো পার হয়ে শত শত শিক্ষার্থী স্কুল ও কলেজে যাতায়াত করছে। একইভাবে সাধারণ কৃষক, শ্রমজীবী, ব্যবসায়ী, নারী, শিশু, বৃদ্ধ এবং অসুস্থ রোগীদেরও বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করতে হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, পশ্চিম শশিকর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের ১০৫ নম্বর পশ্চিম শশিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শশিকর উচ্চ বিদ্যালয়, শশিকর কলেজ, হরলাল কমিউনিটি ক্লিনিক এবং ছয়টি হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে যেতে এই সাঁকোই একমাত্র ভরসা। প্রতিদিন আনুমানিক এক হাজার শিক্ষার্থী এবং প্রায় ১০ হাজার মানুষ এ পথে চলাচল করে। পাশাপাশি আশপাশের ১৫ গ্রামের বাসিন্দাও এই পথ ব্যবহার করছে। বর্ষা মৌসুমে খালের পানি বৃদ্ধি পেলে বাঁশের সাঁকোটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে দুর্ঘটনার আশঙ্কা প্রায়ই তৈরি হয়। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য পারাপারে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। জরুরি রোগীকে হাসপাতালে নিতে সময় নষ্ট হয় এবং কৃষকদের কৃষিপণ্য বাজারে পৌঁছাতে বাড়তি ভোগান্তি পোহাতে হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে নতুন সেতু নির্মাণের দাবি জানালেও কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। অনেক সময় আশ্বাস পেলেও কাজের কোনো অগ্রগতি না থাকায় হতাশ এলাকাবাসী। এ বিষয়ে মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া বলেন, "সেতুটি নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। বর্তমানে ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) প্রণয়নের কাজ চলছে। প্রকল্পটি অনুমোদন পেলেই ই-টেন্ডারের মাধ্যমে দ্রুত নির্মাণ কাজ শুরু করা হবে।" এলাকা বাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত সেতু নির্মাণ করা হলে ১৫ গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক পরিবর্তন আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে নতুন কীর্তি মেসির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১০:৪৫ এম


বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে নতুন কীর্তি মেসির

বিশ্বকাপের মঞ্চে রেকর্ড যেন লিওনেল মেসির নিত্যসঙ্গী হয়ে উঠেছে। জর্ডানের বিরুদ্ধে বদলি হিসেবে মাঠে নেমে চমৎকার এক ফ্রি কিকে গোল করে তিনি বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়লেন। আর্জেন্টাইন মহাতারকা একই সঙ্গে চলতি আসরে নিজের গোলসংখ্যাও বাড়িয়ে ছয়তে উন্নীত করলেন।

ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ জে এর ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করে শতভাগ জয় নিয়ে নকআউট পর্বে নিজেদের স্থান নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তটি ছিল মেসির নতুন ইতিহাস।

প্রথমার্ধেই জিওভানি লো সেলসো ও লাউতারো মার্টিনেজের গোলে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে এগিয়ে যায়। বিরতির পর ৫৫ মিনিটে মুশা আল তামারি একটি গোল করে জর্ডানকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন।

৬০ মিনিটে বদলি হিসেবে মেসি মাঠে নামেন লাউতারো মার্টিনেজের পরিবর্তে। তিনি আক্রমণে গতি আনতে সক্ষম হন এবং ৮০ মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া একটি ফ্রি কিকে নিজের পরিচিত নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে জয় নিশ্চিত করেন। সেই গোলের মাধ্যমে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জয়লাভ করে।

এই গোলের ফলে চলতি বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ছয়ে পৌঁছায় এবং একই সঙ্গে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে তিনি নতুন ইতিহাস সৃষ্টি করেন।

এই জয়ের মাধ্যমে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ থেকেই পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ জে এর শীর্ষে থেকে আর্জেন্টিনা শেষ ৩২ নিশ্চিত করেছে। নকআউট পর্বে স্কালোনির দলের প্রতিপক্ষ হলো কেপ ভার্দে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১০:৫০ এম


সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের সতর্কতা

দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলেছে, এই ঝড় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে আসতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্কবার্তা প্রদান করেছে সংস্থা।

রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই আবহাওয়ার সতর্কবার্তা প্রদান করা হয়েছে। এতে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%