ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের সতর্কতা


সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের সতর্কতা

দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলেছে, এই ঝড় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে আসতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্কবার্তা প্রদান করেছে সংস্থা।

রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই আবহাওয়ার সতর্কবার্তা প্রদান করা হয়েছে। এতে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে যুবক হত্যার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ ৩২-এর লড়াই শুরু, দেখে নিন বিশ্বকাপের পূর্ণ সূচি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১০:৫৩ এম


শেষ ৩২-এর লড়াই শুরু, দেখে নিন বিশ্বকাপের পূর্ণ সূচি

গ্রুপ পর্বের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এর সূচি চূড়ান্ত হয়েছে। এবার ৪৮ দলের বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্বে ৩২টি দল খেলবে।

এখন অপেক্ষা ২৯ জুন থেকে, যখন শুরু হবে বাঁচা-মরার লড়াই, যেখানে হারের সঙ্গে সঙ্গেই শেষ হবে বিশ্বকাপ অভিযান।

ডেফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে বিশ্বকাপে অভিষেকই চমক দেখানো কেপ ভার্ডের বিরুদ্ধে। অপরদিকে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালের জন্য কঠিন পরীক্ষার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মোকাবিলা হবে অস্ট্রিয়ার, এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে জাপানের সঙ্গে।

ফ্রান্সের প্রতিপক্ষ হিসাবে আসবে সুইডেন, জার্মানির মুখোমুখি হবে প্যারাগুয়ে। স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে, এবং ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে ডিআর কঙ্গো। এছাড়াও, বেলজিয়াম-সেনেগাল, নেদারল্যান্ডস-মরক্কো, মেক্সিকো-ইকুয়েডর, সুইজারল্যান্ড-আলজেরিয়া, কলম্বিয়া-ঘানা, অস্ট্রেলিয়া-মিশর, আইভরি কোস্ট-নরওয়ে এবং দক্ষিণ আফ্রিকা-কানাডার ম্যাচগুলো থেকেও বাড়তি আকর্ষণ আসবে।

নীচে ম্যাচের তারিখ, দল এবং স্টেডিয়ামের তালিকা দেওয়া হলো:

তারিখ ম্যাচ স্টেডিয়াম স্বাগতিক শহর বাংলাদেশ সময়

২৯ জুন দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা সোফাই স্টেডিয়াম লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র রাত ১:০০

২৯ জুন ব্রাজিল বনাম জাপান এনআরজি স্টেডিয়াম হিউস্টন, যুক্তরাষ্ট্র রাত ১১:০০

৩০ জুন জার্মানি বনাম প্যারাগুয়ে জিলেট স্টেডিয়াম বোস্টন, যুক্তরাষ্ট্র রাত ২:৩০

৩০ জুন নেদারল্যান্ডস বনাম মরক্কো এস্তাদিও বিবিভিএ গুয়াদালুপে, মেক্সিকো সকাল ৭:০০

৩০ জুন আইভরি কোস্ট বনাম নরওয়ে এটি অ্যান্ড টি স্টেডিয়াম ডালাস, যুক্তরাষ্ট্র রাত ১১:০০

১ জুলাই ফ্রান্স বনাম সুইডেন মেটলাইফ স্টেডিয়াম ইস্ট রাদারফোর্ড, যুক্তরাষ্ট্র রাত ৩:০০

১ জুলাই মেক্সিকো বনাম ইকুয়েডর এস্তাদিও অ্যাজটেকা মেক্সিকো সিটি সকাল ৭:০০

১ জুলাই ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম আটলান্টা, যুক্তরাষ্ট্র রাত ১০:০০

২ জুলাই বেলজিয়াম বনাম সেনেগাল লুমেন ফিল্ড সিয়াটল, যুক্তরাষ্ট্র রাত ২:০০

২ জুলাই যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেজোভিনা লেভাইস স্টেডিয়াম সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র সকাল ৬:০০

৩ জুলাই স্পেন বনাম অস্ট্রিয়া সোফাই স্টেডিয়াম লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র রাত ১:০০

৩ জুলাই পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া বিএমও ফিল্ড টরন্টো, কানাডা ভোর ৫:০০

৩ জুলাই সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া বিসি প্লেস ভ্যাঙ্কুভার, কানাডা সকাল ৯:০০

৪ জুলাই অস্ট্রেলিয়া বনাম মিশর এটি অ্যান্ড টি স্টেডিয়াম ডালাস, যুক্তরাষ্ট্র রাত ১২:০০

৪ জুলাই আর্জেন্টিনা বনাম কেপ ভার্ডে হার্ড রক স্টেডিয়াম মায়ামি, যুক্তরাষ্ট্র ভোর ৪:০০

৪ জুলাই কলম্বিয়া বনাম ঘানা অ্যারোহেড স্টেডিয়াম কানসাস সিটি, যুক্তরাষ্ট্র সকাল ৭:৩০

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগের ঘোষণা সার্বিয়ার প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১০:৫৬ এম


ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগের ঘোষণা সার্বিয়ার প্রেসিডেন্টের

ছাত্র বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। তিনি টানা ১৮ মাস ধরে চলা তীব্র সরকারবিরোধী ও ছাত্র বিক্ষোভের চাপের কারণে এ ঘোষণা দেন। শনিবার (২৭ জুন) বেলগ্রেডে অনুষ্ঠিত বিশাল এক সরকারপন্থী সমাবেশে ভুচিচ জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি পদত্যাগ করবেন এবং দেশে আগাম রাষ্ট্রপতি ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভুচিচ দীর্ঘ ১২ বছর ধরে দেশের ক্ষমতায় আছেন। তার এই আকস্মিক পদত্যাগের ঘোষণা সার্বিয়ার রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ২০২৪ সালের নভেম্বরে সার্বিয়ার নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হওয়ার পর থেকেই সার্বিয়ায় বিক্ষোভের সূচনা হয়। শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া এই দুর্নীতিবিরোধী আন্দোলন পরবর্তী সময়ে ব্যাপক আন্দোলনে পরিণত হয়। বিক্ষোভকারী এবং বিরোধী দলগুলো অভিযোগ করে যে, সরকারি প্রকল্পগুলোর চরম দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ওই দুর্ঘটনা ঘটে।

২০০০ সালের পর এটিকে সার্বিয়ার ইতিহাসে সবচেয়ে বড় গণবিক্ষোভ হিসেবে মনে করা হচ্ছে। সমাবেশে ভুচিচ বলেন, 'আমি আর মাত্র কয়েক সপ্তাহ রাষ্ট্রপতি থাকব, তারপর পদত্যাগ করব।' উল্লেখ্য, তার বর্তমান মেয়াদ ২০২৭ সালের মাঝামাঝি সময়ে শেষ হওয়ার কথা। বিশেষজ্ঞদের মতে, তার এই পদত্যাগ রাজনৈতিক জীবনের শেষ নয়, বরং এটি তার নতুন কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।

সার্বিয়ায় রাষ্ট্রপতির পদটি মূলত আনুষ্ঠানিক হলেও, ভুচিচ এতদিন দল ও সরকারের ওপর একক প্রভাব বজায় রেখেছেন। ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়িয়ে তিনি আগামী সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তার দল জয়ী হলে তিনি পুনরায় দেশের ‘প্রধানমন্ত্রী’ হিসেবে দায়িত্ব নেবেন। এর মাধ্যমে ভুচিচের জন্য ক্ষমতা পদবি নির্বিশেষে বজায় থাকবে।

ওয়ারশ-ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক রাদিভোয়ে গ্রুইচ বলেন, এটি মোটেও ভুচিচের শেষ নয়। তার মাথায় ইতিমধ্যেই নতুন পরিকল্পনা রয়েছে এবং তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না বলেও জানান। ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের প্রধান সাভো মানোজলোভিচ ভুচিচের এই ঘোষণাকে তাদের আন্দোলনের বিজয় হিসেবে দেখতে পাচ্ছেন। তিনি উল্লেখ করেন, পদত্যাগ ও আগাম নির্বাচনের ঘোষণার মাধ্যমে ভুচিচ মূলত তার অবশ্যম্ভাবী পতন ঠেকাতে চাচ্ছেন, কারণ বর্তমানে ছাত্র আন্দোলন ও সাধারণ মানুষের সমর্থন তার চেয়ে অনেক বেশি।

সমাবেশে ভুচিচ তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, বিক্ষোভকারীরা দেশের ক্ষতি করছে এবং তাদের পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে। তবে তিনি একইসাথে দেশে দুর্নীতি নির্মূল, দরিদ্রদের জন্য পেনশন ও আর্থিক বরাদ্দ বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতের উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য পদের প্রার্থী দেশ হিসেবে সার্বিয়াকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং দুর্নীতি দমনের শর্ত পূরণ করতে হবে। কিন্তু বিরোধী দলগুলোর অভিযোগ, ভুচিচ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে দেশে দুর্নীতি, গণমাধ্যমের স্বাধীনতা হরণ এবং বিরোধী মত দমনে লিপ্ত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘একা না, প্রিয়জনদেরও সঙ্গে নিয়ে মরা উচিত’ স্ট্যাটাসে বিতর্কে স্বেচ্ছাসেবক দল নেতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:০০ এম


‘একা না, প্রিয়জনদেরও সঙ্গে নিয়ে মরা উচিত’ স্ট্যাটাসে বিতর্কে স্বেচ্ছাসেবক দল নেতা

‘একজন মানুষ শুধু নিজে একা মরে না, নিজেও মরে অন্যকেও মরার মতো করে রেখে যায়। তাই মরার সময় প্রিয়জনদেরও সঙ্গে নিয়ে মরা উচিত। তাতে কারও জন্য কাউকে কষ্ট পেতে হয় না।’

শুক্রবার (২৬ জুন) রাতে স্থানীয় সময় প্রায় ৯টার দিকে ইতালির রোমের পশ্চিমাঞ্চলের অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের একটি পার্কে একই পরিবারের তিনজনকে হত্যার পর নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে ওই কথাগুলো লিখেন স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত হোসেন।

 

এ দিকে ইতালির রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এক স্বেচ্ছাসেবক দল নেতার ছবি প্রকাশ করেছে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী। ওই নেতার সঙ্গে নিহত মমতাজের পরকীয়া সম্পর্ক ছিলো বলে জানা যায়।

 

অভিযুক্ত মো. শাহাদাত হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল আহাদের ছেলে।

 

নিহতরা হলেন: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী মমতাজ  আরজু (৩৮) ও মেয়ে আরওয়া ইসলাম আরিশা (৫)। একই ঘটনায় কামালের ছেলে আমির হোসেন অয়ন (১৮) গুরুতর আহত হয়েছেন।

 

 

রোমে বসবাসরত নিহতদের নিকটাত্মীয় হোসনেয়ারা বেগম এ তথ্য জানান।

 

জানা যায়, দেশে থাকতেই কামালের স্ত্রী আরজুর সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাতের পরকীয়ার সম্পর্ক ছিল। তা নিবৃত্ত করতে না পেরে দুই বছর আগে কামাল উদ্দিন তার স্ত্রী ও সন্তানদের ইতালি নিয়ে যান।

 

 

 

এ দিকে চার বছর আগে শাহাদাতের স্ত্রী বাড়ির সম্পত্তি বিক্রি করে তাকে যুক্তরাজ্য নিয়ে যান। সেখানে পরকীয়ার বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। পরে প্রেমিকা মমতাজ বেগম আরজু ইতালি যাওয়ার খবর পেয়ে ওই বছর শাহাদাতও যুক্তরাজ্য ছেড়ে ইতালি পাড়ি জমান।

 

ইতালি প্রবাসীদের একাধিক সূত্র ও নিহত কামালের গ্রামের বাড়ির লোকজন জানায়, শুক্রবার (২৬ জুন) রাতে কামাল তার রোমের বাসার পার্শ্ববর্তী পার্কে স্ত্রী আরজুর পরকীয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রেমিক শাহাদাতের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় কামালের দুই সন্তানও উপস্থিত ছিল। বৈঠকে বাগবিতণ্ডার একপর্যায়ে শাহাদাত ছুরিকাঘাত করে প্রেমিকা আরজু, তার স্বামী কামাল উদ্দিন বাবুল ও মেয়ে আরিশাকে ঘটনাস্থলেই হত্যা করেন। কামালের ছেলে অয়ন আহত হলেও পালিয়ে জীবন রক্ষা পান।

 

 

অন্যদিকে চাঞ্চল্যকর এ ঘটনার জন্য শাহাদাত হোসেনকে প্রধান সন্দেহভাজন উল্লেখ করে শনিবার (২৭ জুন) তার ছবি প্রকাশ করে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী।

 

এ নিয়ে তারা ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জানান, ‘ছবিতে থাকা ব্যক্তি রোমে গত রাতে ঘটে যাওয়া ট্রিপল মার্ডারের রচয়িতা বলে সন্দেহ করা হচ্ছে। লোকটি শাহাদাত হোসেন নামে পরিচিত। ১৯৮৩ সালের ১০ মে বাংলাদেশে জন্ম। তার সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তা রোম কোয়েস্টের মোবাইল টিমকে (৩৩৪৬৯০৩২৯৫) জানাতে পারেন।’

 

কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দার বলেন, শাহাদাত হোসেন চার বছর আগে যুক্তরাজ্য যাওয়ার পর থেকে দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তবে শাহাদাতের পদত্যাগ বা পদ থেকে অব্যাহতির লিখিত কিছু তিনি দেখাতে পারেননি।

 

বাড়িতে গেলে শাহাদাতের বড় ভাই সৌদি প্রবাসী ইসমাইল হোসেন হারুন বলেন, চার বছর আগে বাড়ির সব সম্পত্তি বিক্রি করে পরিবার নিয়ে যুক্তরাজ্য যাওয়ার পর থেকে শাহাদাতের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের নতুন অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:০২ এম


সংসদের নতুন অধিবেশন শুরু

সংসদ ভবন, ২৮ জুন, ২০২৬ : আজ রোববার সকাল ১০টা ৩৪ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনটি শুরু করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%