ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সাম্রাজ্যবাদ-আধিপত্যবাদমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের


সাম্রাজ্যবাদ-আধিপত্যবাদমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ : ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে।

আজ বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি বলেন, বিজয় বিপ্লবের লক্ষ্য থেকে আমরা কোনভাবেই বিচ্যুত হতে চাই না। তরুণদের স্বপ্ন যেন আর পদদলিত না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, বর্ষা বিপ্লবকে আমরা হৃদয়ে ধারণ করবো।

হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, যেকোনো জাতীয় সংকটে আমাদের একত্র হয়ে লড়াই করতে হবে। ভবিষ্যতে যাতে একটিও ফ্যাসিস্ট কেউ না হতে পারে, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।

বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে লড়তে হবে। এই সময়ে তিনি জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ বক্তারা প্রত্যেকে সকল মতপার্থক্য নির্বিশেষে পরিবর্তিত বাংলাদেশ গড়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন: ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে প্রধানমন্ত্রীর আশা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ আগস্টের গণঅভ্যুত্থান জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল: চিফ হুইপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


৫ আগস্টের গণঅভ্যুত্থান জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল: চিফ হুইপ

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ : জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এদেশের জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল ছিল। এই আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশের গণতন্ত্র পুনর্জীবিত করার সুযোগ তৈরি হয়েছে।

তিনি জানিয়েছেন, ১৯৭১ সালে যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হলেও ২০২৪ সালের ৫ আগস্টে সেই স্বাধীনতাকে সুসংহত করার জন্য এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলোচনা অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এর আগেই তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

চিফ হুইপ তাঁর বক্তব্যে জুলাই বিপ্লবের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে অনেক মানুষকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, পূর্ববর্তী ‘মাফিয়া’ সরকার দেশের ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে এবং মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার ধ্বংস করেছে। ‘আয়নাঘর’ ও জেল-জুলুমের মাধ্যমে তারা terror রাজত্ব কায়েম করেছিল। এই পরিস্থিতি থেকে উত্তরণে সশস্ত্র বাহিনীর কার্যকর ভূমিকার কথাও তিনি কৃতজ্ঞতা সহকারে স্মরণ করেন।

চিফ হুইপ আরও বলেন, বর্তমান সংসদের গত পাঁচ মাসে তারা দু’টি গুরুত্বপূর্ণ অধিবেশন (রাষ্ট্রপতির ভাষণ ও বাজেট অধিবেশন) অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছেন। তিনি উল্লেখ করেন, দেশের পরিস্থিতির আলোকে মাননীয় সংসদ সদস্যগণ সিদ্ধান্ত নিয়েছেন যে তারা কোন ট্যাক্স-ফ্রি গাড়ি বা সরকারি প্লট গ্রহণ করবেন না।

তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির সংকট সমাধানে সংসদ একযোগে কাজ করেছে এবং সুফল পেয়েছে। নূরুল ইসলাম বলেন, ‘আমরা সংবিধান সংশোধন বা সংস্কার যাই বলি না কেন, আমাদের মূল উদ্দেশ্য হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং একটি সুন্দর ভবিষ্যৎ গঠন করা।’

তিনি ভারতের সংবিধানের উদাহরণ তুলে ধরে বলেন, ৭৬ বছরে তারা ১০৬ বার সংশোধন করেছে। তাই প্রয়োজন অনুযায়ী আমাদের সংবিধানেও উপযুক্ত পরিবর্তন আনা হবে, যাতে নতুন প্রজন্ম একটি স্বাধীন, সার্বভৌম ও সুখী-সমৃদ্ধ দেশে বেড়ে ওঠে।

সরকারি ও বিরোধী দলের সকল সদস্যদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা আমাদের সকল সমস্যা নিয়ে পার্লামেন্টে আলোচনা করি। পার্লামেন্টই হবে সকল সমাধানের কেন্দ্রবিন্দু।’

তিনি রাজপথের পরিবর্তে সংসদকে কার্যকর করার লক্ষ্যে টেকসই এবং শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ১০ জেলায় বন্যার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


দেশের ১০ জেলায় বন্যার শঙ্কা

দেশের কিছু অঞ্চলে এবং ভারতের সীমান্তবর্তী উজানে ভারী বৃষ্টির কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ১০টি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নদ-নদীর বর্তমান পরিস্থিতি ও আগামী কয়েক দিনের পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। আগামী দুদিনেও এই নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে আকস্মিক প্লাবন দেখা দিতে পারে।

একইভাবে, উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও দ্রুত বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর পানি কিছু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি হতে পারে।

অন্যদিকে, ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুলাই এবং কংস নদীর পানিও আগামী দুই দিন বাড়ার পূর্বাভাস রয়েছে। এর ফলে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং আগামী পাঁচ দিন এই প্রবণতা বজায় রাখতে পারে। এক্ষেত্রে গঙ্গা-পদ্মা এবং চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী ও হালদা নদীর পানিও আগামী তিন দিন বাড়ার সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


মধুপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মধুপুর পৌরসভাধীন মালাউড়ি শামছুন্নেছা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভায় মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেন। তিনি বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন।

এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "শিক্ষা জাতি গঠনের অন্যতম প্রধান হাতিয়ার।" শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে তিনি পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে খন্দকার মোতালিব হোসেন মালাউড়ি স্পোর্টিং ক্লাব ও পাঠাগার কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এই সময় তিনি ক্লাব ও পাঠাগারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, "আগামী দিনের সুন্দর, শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষা, ক্রীড়া এবং সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে।" এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সবার দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মালাউড়ি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘July Run 2026 – সিজন ২’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:২১ পি.এম


ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘July Run 2026 – সিজন ২’

জুলাইয়ের চেতনা, জুলাই সনদ বাস্তবায়নের দাবী, ন্যায়বিচারের প্রত্যাশা এবং সুস্থ জীবনধারার বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘July Run 2026 – Season 2’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।এই আয়োজনে ‘Run for Justice’ প্রতিপাদ্যে আয়োজিত ৫ কিলোমিটার এই দৌড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ২,০০০ রানার অংশগ্রহণ করেন।

বুধবার (৫ আগস্ট) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে দৌড়ের আনুষ্ঠানিক সূচনা হয়। নির্ধারিত রুট অতিক্রম করে একই স্থানে এসে দৌড় শেষ করেন অংশগ্রহণকারীরা। পুরো আয়োজনজুড়ে ছিল স্বেচ্ছাসেবকদের সক্রিয় উপস্থিতি, মেডিকেল ও হাইড্রেশন সাপোর্ট, নিরাপত্তা ব্যবস্থা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল জুলাইয়ের আত্মত্যাগ ও চেতনাকে স্মরণ করা। ন্যায়বিচার, ঐক্য, দায়িত্ববোধ ও সুস্থ জীবনধারার প্রতি তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এটি আয়োজন করা হয়।

ডাকসুর ক্রীড়া সম্পাদক বলেন, আমরা গতবছর জুলাই রান করেছিলাম, এটি একটি মূল্যবোধভিত্তিক সামাজিক উদ্যোগ, যা খেলাধুলার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেয়। তিনি জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা, সামাজিক সম্প্রীতি এবং ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের বৃহৎ পরিসরের আয়োজন অব্যাহত থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ক্রীড়া সম্পাদকদের নিঃস্বার্থ সহযোগিতার জন্য ডাকসু বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এ আয়োজন সফল করতে চিকিৎসক দল, নিরাপত্তাকর্মী, গণমাধ্যমকর্মী, স্পনসর প্রতিষ্ঠান- Hebby Energy by Akij Breakers, অরোরা হসপিটাল, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, ইলেক্ট্রলাইট ড্রিংস FUEL, United Group-এর Courtside, অরোরা হাসপাতাল।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব, Sports Bangl, ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) এর মত সহযোগী সংগঠন ও ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ডাকসু তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

অনুষ্ঠানে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিকসহ ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং অংশগ্রহণকারী রানারদের উৎসাহ প্রদান করেন।

পরিশেষে, আয়োজনে কোনো অনিচ্ছাকৃত ত্রুটি বা অসুবিধা হয়ে থাকলে ডাকসু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। অংশগ্রহণকারীদের গঠনমূলক মতামতকে ভবিষ্যতের আয়োজন আরও উন্নত করার সহায়ক হিসেবে গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%