১০:২১ পি.এম
জুলাইয়ের চেতনা, জুলাই সনদ বাস্তবায়নের দাবী, ন্যায়বিচারের প্রত্যাশা এবং সুস্থ জীবনধারার বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘July Run 2026 – Season 2’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।এই আয়োজনে ‘Run for Justice’ প্রতিপাদ্যে আয়োজিত ৫ কিলোমিটার এই দৌড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ২,০০০ রানার অংশগ্রহণ করেন।
বুধবার (৫ আগস্ট) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে দৌড়ের আনুষ্ঠানিক সূচনা হয়। নির্ধারিত রুট অতিক্রম করে একই স্থানে এসে দৌড় শেষ করেন অংশগ্রহণকারীরা। পুরো আয়োজনজুড়ে ছিল স্বেচ্ছাসেবকদের সক্রিয় উপস্থিতি, মেডিকেল ও হাইড্রেশন সাপোর্ট, নিরাপত্তা ব্যবস্থা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল জুলাইয়ের আত্মত্যাগ ও চেতনাকে স্মরণ করা। ন্যায়বিচার, ঐক্য, দায়িত্ববোধ ও সুস্থ জীবনধারার প্রতি তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এটি আয়োজন করা হয়।
আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
ডাকসুর ক্রীড়া সম্পাদক বলেন, আমরা গতবছর জুলাই রান করেছিলাম, এটি একটি মূল্যবোধভিত্তিক সামাজিক উদ্যোগ, যা খেলাধুলার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেয়। তিনি জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা, সামাজিক সম্প্রীতি এবং ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের বৃহৎ পরিসরের আয়োজন অব্যাহত থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ক্রীড়া সম্পাদকদের নিঃস্বার্থ সহযোগিতার জন্য ডাকসু বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এ আয়োজন সফল করতে চিকিৎসক দল, নিরাপত্তাকর্মী, গণমাধ্যমকর্মী, স্পনসর প্রতিষ্ঠান- Hebby Energy by Akij Breakers, অরোরা হসপিটাল, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, ইলেক্ট্রলাইট ড্রিংস FUEL, United Group-এর Courtside, অরোরা হাসপাতাল।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব, Sports Bangl, ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) এর মত সহযোগী সংগঠন ও ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ডাকসু তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
আরও পড়ুন: এস এম জিলানী: গুপ্ত ও ফ্যাসিস্টরা নতুন চক্রান্ত শুরু করেছে
অনুষ্ঠানে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিকসহ ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং অংশগ্রহণকারী রানারদের উৎসাহ প্রদান করেন।
পরিশেষে, আয়োজনে কোনো অনিচ্ছাকৃত ত্রুটি বা অসুবিধা হয়ে থাকলে ডাকসু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। অংশগ্রহণকারীদের গঠনমূলক মতামতকে ভবিষ্যতের আয়োজন আরও উন্নত করার সহায়ক হিসেবে গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন