১০:০৯ পি.এম
মধুপুর পৌরসভাধীন মালাউড়ি শামছুন্নেছা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভায় মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেন। তিনি বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন।
এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "শিক্ষা জাতি গঠনের অন্যতম প্রধান হাতিয়ার।" শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে তিনি পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান।
আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান
অনুষ্ঠান শেষে খন্দকার মোতালিব হোসেন মালাউড়ি স্পোর্টিং ক্লাব ও পাঠাগার কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এই সময় তিনি ক্লাব ও পাঠাগারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, "আগামী দিনের সুন্দর, শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষা, ক্রীড়া এবং সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে।" এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সবার দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মালাউড়ি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কাউখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন