০৮:২০ পি.এম
বিএনপি সরকারের আমলে চাকরির জন্য কোনো টাকা-পয়সা খরচ করতে হবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। তিনি এই বিষয়ে উল্লেখ করেন যে, চাকরি হবে মেধার জোরে।
সোমবার (২০ জুলাই) সকালে রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণির কোর্স সমাপনী উৎসবে তিনি এ কথা বলেন।
এমপি চাঁদ বলেন, বেকারত্ব একটি অভিশাপ। ভালোভাবে লেখাপড়া করে বেকারত্ব দূর করতে হবে।
আরও পড়ুন: রাজবাড়ীতে পিয়ারুল সরদার নামে এক যুবককে গুলি করে হত্যা
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম।
পরে ছাত্র-জনতার আন্দোলন থামাতে হুকুম দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হয়েছে। তাতেও তার শেষ রক্ষা হয়নি। তাকেসহ তার দলের অধিকাংশ নেতাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী দল শেখ হাসিনার পা ধরে সালাম করে মাত্র তিনটা সিট পেয়েছিল।
আর বিএনপি দেশের মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করে এখনো টিকে আছে।
আরও পড়ুন: গোদাগাড়ী মডেল থানার পুলিশ গরু চুরির অভিযোগে উজ্জল নামে চোরকে গ্রেপ্তার করেছে
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্যসচিব আশরাফ আলী মলিন, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান সুরুজ, আমজাদ খান, যুবদল নেতা সালেহ আহমদ সালাম, শফিকুল ইসলাম শফিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন