ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর


ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধের জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানী ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং স্কাউট সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন।

ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসাসেবা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে প্রধানমন্ত্রী আজ রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবনে আকস্মিকভাবে যান।

আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী

দিনের শুরুতে প্রধানমন্ত্রী কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন। একই সঙ্গে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচারকক্ষসহ (অপারেশন থিয়েটার) বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

হাসপাতাল পরিদর্শনকালে সার্বিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে কর্তৃপক্ষকে সাত দিনের সময় বেঁধে দেন।

এরপর প্রধানমন্ত্রী রাজউক উত্তরা মডেল কলেজে যান। সেখানে তিনি শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "বছরের এ সময়, বিশেষ করে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। প্রতিবছর ডেঙ্গুতে বহু মানুষ আক্রান্ত হন, অনেকের মৃত্যুও হয়। ডেঙ্গু মোকাবিলায় সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে প্রতিরোধ। আর এ জন্য আমাদের চারপাশ পরিষ্কার রাখতে হবে। এই কাজে আমি তোমাদের সাহায্য চাই।"

আরও পড়ুন: শামা ওবায়েদের স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়

তিনি আরও বলেন, "ঢাকা একটি বিশাল শহর। এখানে দুই থেকে আড়াই কোটির বেশি মানুষের বসবাস। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত কাজ করলেও তাঁদের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। তাই শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। দেশের বিপুলসংখ্যক তরুণ যদি নিজেদের বাসা, স্কুল, পাড়া ও আশপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেয়, তাহলে ডেঙ্গু প্রতিরোধসহ পরিবেশ রক্ষায় বড় পরিবর্তন আনা সম্ভব।"

যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা বন্ধে সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, "নগরীর বিভিন্ন স্থানে ডাস্টবিন বসানো হলেও তা চুরি হয়ে যাচ্ছে, একইভাবে লাগানো গাছের চারাও চুরি হচ্ছে।" এসব অপকর্ম প্রতিরোধে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের প্রতিবছর নিজেদের ও পরিবারের সদস্যদের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

নিজের শৈশবের স্মৃতিচারণা করে তিনি বলেন, "একসময় ঢাকায় অনেক বেশি গাছপালা ও খোলা জায়গা ছিল। এখন সেখানে বহুতল ভবন গড়ে ওঠায় শহরে গরমের অনুভূতি বেড়েছে। গাছ যত বাড়বে, আমরা তত বুক ভরে শ্বাস নিতে পারব। তোমার জন্মদিনে, ভাইবোনের কিংবা নানা-নানির জন্মদিনে একটি করে গাছ লাগানোর চেষ্টা করবে। গাছগুলো যখন বড় হবে, তোমরাও তখন বড় হবে। আমরা সবাই মিলে গাছ লাগালে শহরের তাপমাত্রাও কিছুটা কমিয়ে আনা সম্ভব।"

আরও পড়ুন: কংগ্রেস ভারতকে 'বাংলাদেশ' বানানোর চক্রান্তে লিপ্ত, নির্বাচন ছাড়াই ক্ষমতা দখল করতে চায়

শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও সবুজায়ন- এই তিনটি ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা চান। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ী মডেল থানার পুলিশ গরু চুরির অভিযোগে উজ্জল নামে চোরকে গ্রেপ্তার করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৩ এম


গোদাগাড়ী মডেল থানার পুলিশ গরু চুরির অভিযোগে উজ্জল নামে চোরকে গ্রেপ্তার করেছে

"চোরের ১০ দিন গোরস্তের ১ দিন" কথাটি সত্য প্রমাণিত হলো পুলিশের গ্রেফতারের মাধ্যমে উজ্জল নামের এক চোরের।

গোদাগাড়ীতে প্রায় প্রতি রাতে গরু ও মহিষ চুরির খবর পাওয়া যাচ্ছে। গোয়াল ঘরের তালা ভেঙে কিংবা রাস্তার পাশে খামার থেকে গরু নিয়ে পিকআপে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। গরু চোরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গোদাগাড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার আলোচনা হয়েছে। গোদাগাড়ী মডেল থানার পুলিশকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়, ফলে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। শুধু গোদাগাড়ী নয়, রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় গরু মহিষ চুরির ঘটনা ঘটেছে।

রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গরু মহিষ চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে উজ্জল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও আটক করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানার প্রেমতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া উজ্জল নওগাঁ জেলার মান্দা থানার শালদহ গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ তনজেব আলী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে রাজশাহী, নওগাঁ ও নাটোর জেলার বিভিন্ন থানায় মোট সাতটি মামলা বিচারাধীন রয়েছে। চার জেলায় গরু চুরির অভিযোগ রয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, গ্রেপ্তার উজ্জল তাঁর সহযোগীদের নিয়ে একটি সক্রিয় চোর চক্রের মাধ্যমে পিকআপ গাড়ি ব্যবহার করে রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় গরু চুরির কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ চক্রের সদস্যরা সাধারণ কৃষকদের গবাদিপশুকে লক্ষ্যবস্তু করতেন বলে অভিযোগ রয়েছে।

গ্রামাঞ্চলের কৃষক ও ক্ষুদ্র খামারিদের কাছে গরু তাঁদের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান অবলম্বন। অনেক পরিবার কৃষিকাজ, দুধ উৎপাদন ও গবাদিপশু পালন করে সংসারের ব্যয় নির্বাহ করে। গরু চুরির ঘটনা ঘটলে কৃষকদের আর্থিক ক্ষতির পাশাপাশি তাঁদের স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হয়।

বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য গরু হারানো বড় ধরনের আর্থিক সংকটের কারণ হয়ে দাঁড়ায়। ফলে আন্তঃজেলা গরু চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার এবং সংশ্লিষ্ট পিকআপ গাড়ি আটক হওয়া অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উজ্জলের বিরুদ্ধে রাজশাহী, নওগাঁ ও নাটোর জেলার বিভিন্ন থানায় সাতটি মামলা বিচারাধীন রয়েছে। তবে এসব মামলার সঙ্গে বর্তমান গরু চুরির অভিযোগের সম্পর্ক কী, তা বিস্তারিতভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগগুলো যথাযথভাবে যাচাই করা এবং তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নিশ্চিত করা। একই সঙ্গে তাঁর সহযোগী হিসেবে সন্দেহভাজন অন্য ব্যক্তিরা জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

প্রেমতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে উজ্জলকে গ্রেপ্তার করা হয়। অভিযানে আটক পিকআপ গাড়িটি গরু চুরির ঘটনায় কীভাবে ব্যবহৃত হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয় রয়েছে।

তদন্তের স্বার্থে চক্রটির সম্ভাব্য অন্য সদস্যদের শনাক্ত করা, বিভিন্ন এলাকায় সংঘটিত গরু চুরির ঘটনার তথ্য যাচাই করা এবং চুরির শিকার কৃষকদের অভিযোগ সংগ্রহ করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় এখন পর্যন্ত কতটি গরু চুরির সঙ্গে গ্রেপ্তার ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, কোনো গরু উদ্ধার করা হয়েছে কি না এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ কী নেওয়া হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

আন্তঃজেলা গরু চুরির অভিযোগে উজ্জলকে গ্রেপ্তার ও পিকআপ গাড়ি আটকের ঘটনায় এলাকাবাসীর মধ্যে অপরাধ দমনে আশার সঞ্চার হয়েছে। তবে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করা এবং চুরির ঘটনাগুলো তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা জরুরি।

সাধারণ কৃষকের কষ্টার্জিত সম্পদ রক্ষা, গবাদিপশু চুরি প্রতিরোধ এবং আন্তঃজেলা অপরাধ চক্রের কার্যক্রম বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন কৃষক ও এলাকাবাসী।

বিএনপির গোদাগাড়ী উপজেলা সভাপতি আব্দুস সালাম শাওয়াল বলেন, "গরু মহিষ চোরের উপদ্রব নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা সভায় একাধিকবার আলোচনা হয়েছে। কৃষক ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। গরু চোর গ্রেফতার ও পিকআপ ভ্যান উদ্ধারের ঘটনায় পুলিশ সদস্যদের ধন্যবাদ জানাই। আগামীতে পুলিশ আরও তৎপর হবে বলে আমি আশাবাদী।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে পিয়ারুল সরদার নামে এক যুবককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


রাজবাড়ীতে পিয়ারুল সরদার নামে  এক যুবককে গুলি করে হত্যা
 
 
রাজবাড়ীতে পিয়ারুল সরদার (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী শহরের স্বজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদসংলগ্ন রাজনের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারিপুর গ্রামের হারুন সরদারের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সা‌ড়ে ৭টা‌র দি‌কে পিয়ারুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বুকে দুটি গুলির ক্ষত ছিল।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. অনিক কুমার মণ্ডল বলেন, রাত ৭টা ৫০ মিনিটের দিকে গুলিবিদ্ধ পিয়ারুলকে হাসপাতালে আনা হয়। দ্রুত ইসিজি করার পর দেখা যায়, তিনি মারা গেছেন। এ অবস্থায় তাঁর স্বজনেরা তাঁকে ফরিদপুরে নেওয়ার চেষ্টা করছিলেন।
পুলিশ জানায়, পিয়ারুল সরদারের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। একাধিকবার তিনি পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছেন। সর্বশেষ চলতি বছরের ৪ ফেব্রুয়ারি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে জামিনে মুক্তি পান তিনি।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ করছে। পিয়ারুলের বিরুদ্ধে মোট ১৩টি মামলা রয়েছে। এ ঘটনায় হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশি তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জের ছাতকে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকের মুখে হাসি

আন্তর্জাতিক ডেস্ক

ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


সুনামগঞ্জের ছাতকে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকের মুখে হাসি

সুনামগঞ্জের ছাতক উপজেলায় আমন ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া ও মাঠপর্যায়ে ধানের ভালো অবস্থা বজায় থাকলে চলতি মৌসুমে আমনের ভালো ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাঠজুড়ে সবুজ ও সোনালি ধানের সমারোহ ঘিরে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে আশার সঞ্চার।

উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন। ধান ঘরে তোলার স্বপ্ন নিয়ে তাঁরা ফসলের পরিচর্যা, জমিতে সার প্রয়োগ এবং পোকামাকড় ও রোগবালাই দমনে নজর রাখছেন। কৃষকদের প্রত্যাশা, উৎপাদন ভালো হলে পরিবারের খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি বাজারে ধান বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হতে পারবেন তাঁরা।

তবে ভালো ফলন পেলেই কৃষকের মুখে হাসি স্থায়ী হবে না—ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করাও জরুরি। সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ উৎপাদন খরচ বেড়ে গেলে কৃষকের লাভ কমে যেতে পারে। তাই ধান কাটার মৌসুমে ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি গুরুত্বপূর্ণ।

কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী রোগবালাই নিয়ন্ত্রণ, জমির পরিচর্যা ও স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে নেত্রকোনায় সাংবাদিক হত্যায় জড়িতদের শনাক্তে কাজ করছে এসআরবি, ১৬৭ পূজামণ্ডপে জোরদার নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১০ পি.এম


শেরপুরে নেত্রকোনায় সাংবাদিক হত্যায় জড়িতদের শনাক্তে কাজ করছে এসআরবি, ১৬৭ পূজামণ্ডপে জোরদার নিরাপত্তা

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে স্পেশাল র‍্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুর জেলার ১৬৭টি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি টহল জোরদার করেছে সংস্থাটি।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর শহরের গোপালবাড়ি শ্রী শ্রী গোপাল জিউর মন্দির চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১৪ (ময়মনসিংহ)-এর অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ রানা। সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি জানান, নেত্রকোনার সাংবাদিক হত্যা মামলার মূল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার নেপথ্য কারণ উদ্‌ঘাটনে কাজ চালিয়ে যাচ্ছেন তাদের সদস্যরা।

এছাড়া শেরপুর জেলায় পূজামণ্ডপগুলোতে যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হতে পারে, সেজন্য পুলিশের সঙ্গে সমন্বিতভাবে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-এর টিম মাঠে তৎপর রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%