ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’ ছড়াচ্ছে মুগ্ধতা


ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’ ছড়াচ্ছে মুগ্ধতা

চারদিকে যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি। সেই পানির উপর সবুজ পাতার গালিচায় মাথা তুলেছে লাল, গোলাপি ও সাদা রঙের হাজারো পদ্ম ও শাপলা ফুল। বর্ষার মেঘলা আকাশ, মৃদু বাতাসে দুলতে থাকা ফুল এবং জলের ছোট ছোট ঢেউ মিলে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে। খুলনা জেলার তেরখাদা উপজেলা ও নড়াইল জেলার আংশিক অংশ নিয়ে বিস্তৃত ঐতিহাসিক ভূতিয়ার বিল এখন প্রকৃতি প্রেমীদের কাছে রূপকথার এক রাজ্য হিসেবে পরিচিত।

ভোরের আলো ফুটতেই বিল পাড়ে দর্শনার্থীদের আনাগোনা শুরু হয়ে যায়। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে দূরদূরান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন। ছোট ছোট ডিঙি নৌকায় চড়ে বিলের ভেতর ঘুরে বেড়ানোর অনুভূতি সত্যিই অন্যরকম। পানির ওপর ভাসমান পদ্ম পাতার টলটলে পানি, হোগলাবন এবং কচুরিপানার ফাঁক দিয়ে নৌকার মৃদু চলাফেরা—সব মিলিয়ে এক মায়াবী পরিবেশের সৃষ্টি হচ্ছে।

নৌকার মাঝি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পদ্মফুল ফোটার এই মৌসুমে ভূতিয়ার বিলকে ঘিরে মানুষের প্রাণচাঞ্চল্য অনেক বেড়ে গেছে। গত কয়েক বছর ধরে মৌসুমে নৌকা নিয়ে দর্শনার্থীদের বিল ঘুরিয়ে দেখানোর কাজটি স্থানীয় অনেক বেকার যুবক করছেন। ফলে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এটি স্থানীয় পর্যায়ে সাময়িক কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করে তুলেছে।

আরও পড়ুন: ফেনীতে মাদক সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতা সহ ৪ জন গ্রেপ্তার

খুলনা শহর থেকে জেলখানা ঘাট পার হয়ে প্রায় ১৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেরখাদা বাজারে পৌঁছাতে হয়। সেখান থেকে ইজিবাইকে চরকুশলা গ্রামের এই পদ্মবিলে পৌঁছাতে সময় লাগে দেড় ঘণ্টার মতো। ছোট নৌকাগুলোর ভাড়া সাধারণত ২শ’ থেকে ৫শ’ টাকার মধ্যে হয়ে থাকে।

তবে ভূতিয়ার বিলের এই নয়নাভিরাম রূপের পেছনে লুকিয়ে আছে দীর্ঘদিনের এক কষ্টের ইতিহাস। ২০০৩ সাল থেকে প্রায় ২০ হাজার একর জমি স্থায়ী জলাবদ্ধতার মধ্যে পড়েছে। এর ফলে স্থানীয় কৃষি ও জীবিকায় নেতিবাচক প্রভাব পড়েছে। বাধ্য হয়ে অনেক পরিবার শহরমুখী হয়েছে। তবে যারা গ্রামে টিকে আছেন, তাদের বড় একটি অংশ নির্ভরশীল মাছ ধরার ওপর।

দর্শনার্থী তামিম হাসান, প্রিয়া রহমান ও মুজাহিদুল ইসলামসহ অনেকেই জানান, ‘ডিঙি নৌকায় চড়ে পদ্ম ফুল ছুঁয়ে যাওয়ার অভিজ্ঞতাই আলাদা। তবে দুঃখজনক হলেও সত্য, কিছু অসচেতন দর্শনার্থী অযথা ফুল ছিঁড়ে প্রকৃতির এই সৌন্দর্য নষ্ট করেন।’

এদিকে, দীর্ঘ জলাবদ্ধতার বেদনা এবং জীবন সংগ্রামের নানা প্রতিকূলতার মাঝেও ভূতিয়ার বিল প্রকৃতি প্রেমীদের মনে আশার আলো জ্বলেছে।

আরও পড়ুন: টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

স্থানীয়দের প্রত্যাশা, এই বিলের অনন্য প্রাকৃতিক বৈশিষ্ট্য দেশীয় জলজ প্রাণবৈচিত্র্য এবং জীববৈচিত্র্য অক্ষুণ্ন রেখে যদি একটি পরিকল্পিত ও টেকসই পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তোলা যায়, তাহলে এটি হতে পারে দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা আকর্ষণীয় ভ্রমণকেন্দ্র। নিরাপদ নৌযাত্রা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দর্শনার্থীদের সচেতনতা বৃদ্ধি করা গেলে একদিন ভূতিয়ার বিল কেবল ‘জলাবদ্ধতার অভিশাপ’ হিসেবে নয়, বরং সমাদৃত হবে এক অনন্য প্রকৃতি-তীর্থ বা ‘জলের ওপর ফুটে থাকা এক টুকরো স্বর্গ’ হিসেবেই। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনে বিক্ষোভের ডাক দিলেন ইউটিউবার ধ্রুব রাঠি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০১ এম


লন্ডনে বিক্ষোভের ডাক দিলেন ইউটিউবার ধ্রুব রাঠি

ভারতে ‘ভোট চুরি’ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষাপটে লন্ডনে বিক্ষোভের আয়োজন করেছেন ইউটিউবার ধ্রুব রাঠি। তিনি সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন শনিবার ব্রিটিশ রাজধানীর পার্লামেন্ট স্কয়ারের বাইরে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য।

শুক্রবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে রাঠি জানিয়েছেন, তিনি ইতোমধ্যে লন্ডনে পৌঁছেছেন। সেখানে অবস্থানরত সকলকে শনিবার দুপুর ১২টায় পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে জমায়েত হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

পোস্টে রাঠি উল্লেখ করেন, ‘আপনারা যদি এখানে থাকেন, তাহলে আগামীকাল দুপুর ১২টায় পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে বিক্ষোভে যোগ দিন।’ এ সময় আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি তুলে ধরার গুরুত্বও তিনি তুলে ধরেন। পোস্টে হিন্দিতে রাঠি লেখেন, ‘আন্তর্জাতিক মহলে ঢাক পেটানোর সময় এসে গেছে।’ পোস্টের শেষে তিনি ‘জয় হিন্দ’ লিখে শেষ করেন।

লন্ডনে বিক্ষোভের এই ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন এক সপ্তাহ আগে দিল্লিতে একটি বিক্ষোভ কর্মসূচির আগে পুলিশ ধ্রুব রাঠিকে আটক করেছিল। গত সপ্তাহে হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকার তার বাসা থেকে তাকে আটক করা হয়, পরে তাকে মুক্তি দেওয়া হয়।

ককরোচ জনতা পার্টি (সিজেপি) প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই বিক্ষোভের আয়োজন করেছিল।

সূত্র: ইকোনমিক টাইমস

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঋণ কমাবেন, সামাজিক ব্যয় কমাবেন না: ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০২ এম


ঋণ কমাবেন, সামাজিক ব্যয় কমাবেন না: ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও

ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে সরকারি ঋণ কমানোর উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন সিনেটর ফ্লাভিও বলসোনারো। তিনি এ ব্যাপারে নিশ্চিত করেছেন যে, সামাজিক খাতে ব্যয় কমানোর কোনো পরিকল্পনা নেই। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক নিরাপত্তা ও অন্যান্য খাতে ব্যয় কমানোর বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর তিনি অস্বীকার করেছেন।

ডানপন্থী ফ্লাভিও বলসোনারো, সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বড় ছেলে, আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বর্তমানে জনমত জরিপে লুলার তুলনায় ফ্লাভিও এগিয়ে রয়েছেন।

শুক্রবার ব্রাজিলের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘জর্নাল নাসিওনাল’-এ এক সাক্ষাৎকারে ফ্লাভিও বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে কেন্দ্রীয় সরকারের বাজেটে ২০০ বিলিয়ন রিয়াল সমপরিমাণ আর্থিক সমন্বয় করবেন। মার্কিন মুদ্রায় এটি প্রায় ৩ হাজার ৯৪৯ কোটি ডলার।

এর আগে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, ফ্লাভিওর নির্বাচনী প্রচারশিবির ন্যূনতম মজুরি বাড়ানো বন্ধ করা, সামাজিক নিরাপত্তার সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর ব্যবস্থা বাতিল করা এবং সামাজিক খাতে বাধ্যতামূলক ব্যয় কমানোর পরিকল্পনা করছে।

তবে এসব পরিকল্পনার কথা তিনি অস্বীকার করেছেন। ফ্লাভিও বলেছেন, ‘অনেক ভুয়া খবর ছড়ানো হচ্ছে। ভুল তথ্যের বিষয়ে সত্যটা পরিষ্কার করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়।’

তিনি আরও জানান, সরকারি মন্ত্রণালয়ের সংখ্যা কমানো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনা বন্ধ করা এবং সরকারের জমি, ভবনসহ বিভিন্ন সম্পদ কাজে লাগিয়ে আয় বাড়ানোর মাধ্যমে ব্যয় ও আয়ের মধ্যে ভারসাম্য আনবেন।

প্রেসিডেন্ট লুলার শাসনামলে ব্রাজিলের মোট সরকারি ঋণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮২ দশমিক ৯ শতাংশের সমান সরকারি ঋণ রয়েছে। লুলার আমলে ঋণের এই হার ১০ শতাংশের বেশি বেড়েছে।

এদিকে, প্রথম দফার নির্বাচনে ফ্লাভিও বলসোনারোর জয়লাভের পর থেকে দেশটিতে দীর্ঘমেয়াদি সুদের হার কমেছে।

ব্রাজিলে সপ্তাহে ছয় দিনের পরিবর্তে পাঁচ দিন কর্মদিবস করার প্রস্তাব নিয়েও তিনি আলোচনা করেছেন। এ পরিবর্তন আনতে সংবিধান সংশোধনের একটি প্রস্তাব বুধবার অনুমোদিত হয়েছে। তবে তিনি জানিয়েছেন, প্রস্তাবটি বাতিলের চেষ্টা করবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষ্ণসাগরে জাহাজে ড্রোন হামলার ঘটনায় যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে বুলগেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০২ এম


কৃষ্ণসাগরে জাহাজে ড্রোন হামলার ঘটনায় যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে বুলগেরিয়া

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : চলতি সপ্তাহে কৃষ্ণসাগরে মাল্টার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে বুলগেরিয়ার সামরিক কৌঁসুলির দপ্তর।

বুলগেরিয়ার সামরিক কৌঁসুলি শুক্রবার জানিয়েছেন, মঙ্গলবার ‘চেলসি থ্রি’ নামের জাহাজটিতে তিনটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। একই সময়ে আরেকটি জাহাজেও হামলা হয় এবং সেটি ডুবে যায়। এই ঘটনায় জাহাজটির ১১ জন নাবিক প্রাণ হারান।

এ বিষয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

চেলসি থ্রি-তে হামলার পর বুলগেরিয়ার প্রধানমন্ত্রী সোফিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেন।

একটি বিবৃতিতে জানানো হয়েছে, চেলসি থ্রি-র নাবিকদের হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল কি না এবং জাহাজটির ব্যাপক ক্ষতিসাধনের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে সামরিক তদন্ত দল।

জাহাজটিতে থাকা ১৫ জন নাবিকের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে জাহাজটিকে টেনে বন্দরে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে দুটি বেসরকারি সংস্থা—বুলগেরিয়ান হেলসিঙ্কি কমিটি এবং বুলগেরিয়ান লইয়ার্স ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস—আইনি অভিযোগ দায়ের করেছে।

চলতি মাসে বুলগেরিয়ার উপকূলের কাছে চারটি জাহাজে এবং রোমানিয়ার উপকূলের কাছে অন্তত দুটি জাহাজে হামলা হয়েছে।

রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর ড্যান বৃহস্পতিবার জানান, কৃষ্ণসাগরে এসব ড্রোন হামলার বিষয়ে আগামী সপ্তাহে ন্যাটোর সদস্যদেশগুলো আলোচনা করবে।

এর আগে চলতি সপ্তাহে ডান বলেন, এসব হামলা ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধের সরাসরি পরিণতি’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বাণী

আন্তর্জাতিক ডেস্ক

ফাতিমা আক্তার মিম কাঠালিয়া সংবাদদাতা

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৪ এম


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বাণী

"শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাঠালিয়া-রাজাপুরসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি।"

দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি হিংসা-বিদ্বেষ, অন্যায় ও অশুভ শক্তিকে বিনাশ করে সত্য, ন্যায় ও শান্তির বার্তা নিয়ে আসে। আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এই শুভ কামনায়।

আসুন, সকল ভেদাভেদ ভুলে একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি।
শারদীয় শুভেচ্ছা! শুভ দুর্গাপূজা!
শুভেচ্ছা আন্তে:
হাবিবুর রহমান সেলিম রেজা
গণমানুষের নেতা (কাঠালিয়া-রাজাপুর)
সভাপতি, নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি, যুক্তরাষ্ট্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%