ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুরাসাওকে ৭–১ গোলে বিধ্বস্ত করল জার্মানি, নেদারল্যান্ডসের সঙ্গে ড্রয়ে বিশ্বকাপ অভিযান শুরু জাপানের


কুরাসাওকে ৭–১ গোলে বিধ্বস্ত করল জার্মানি, নেদারল্যান্ডসের সঙ্গে ড্রয়ে বিশ্বকাপ অভিযান শুরু জাপানের

ঢাকা, ১৫ জুন ২০২৬ : প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে জার্মানী, যা দিয়ে উড়ন্ত সূচনা করে তারা। অন্যদিকে, পিছিয়ে পড়লেও জাপান মাঠ ছেড়েছে নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে।

বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে জনসংখ্যার দিক থেকে কুরাসাও সবচেয়ে ছোট দেশ। হিউস্টনের বিপক্ষে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে তারা দারুণ একটি সূচনা করেছিল। লিভানো কোমেনন্সিয়া দ্রুত সমতা ফিরিয়ে এনে ক্যারিবীয় অঞ্চলের মাত্র ১ লাখ ৬০ হাজার জনসংখ্যার এই দেশের জন্য বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোলটি উপহার দেন।

কিন্তু তারপর থেকেই জার্মানির শ্রেষ্ঠত্ব সম্পূর্ণরূপে প্রকাশ পেতে শুরু করে। ফেলিক্স এনমেচা জার্মানির হয়ে প্রথম গোল করেন এবং কেই হাভার্টজ দুই অর্ধে একটি করে গোল করেন, যার একটি ছিল পেনাল্টি থেকে।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

৩৮ মিনিটে কর্নার থেকে আসা বলে হেডে গোল করে নিকো শ্লটারবেক। তার গোলে আবার অতিথিদের আরও এগিয়ে দেয় জার্মানি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান কেই হাভার্টজ। ফেলিক্স এনমেচাকে বক্সের মধ্যে ফাউল করে পেনাল্টি পায় জার্মানি। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন হাভার্টজ।

বিরতির পর জার্মানি আরও আক্রমণাত্মকভাবে খেলতে থাকে। ৫২ মিনিটে জশুয়া কিমিচের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে জামাল মুসিয়ালা গোল করেন। তাতে ব্যবধান দাঁড়ায় ৪-১। এরপর কুরাসাওয়ের রক্ষণভাগ যেন ভেঙে যায়। ৬৮ মিনিটে পঞ্চম গোলটি করেন লেফটব্যাক নাথানিয়েল ব্রাউন। ১০ মিনিট পর গোলদাতাদের তালিকায় নাম লেখান ডেনিজ উনদাভ। ম্যাচের শেষ দিকে জার্মানদের গোল উৎসব শেষ হয় যখন হাভার্টজ নিজের দ্বিতীয় ও দলের সপ্তম গোলটি করেন, স্কোরলাইন দাঁড়ায় ৭-১।

বিশ্বকাপে গৌরবময় ইতিহাস থাকা সত্ত্বেও সাম্প্রতিক আসরগুলোতে জার্মানি সংগ্রাম করেছে। ২০১৪ সালে শিরোপা জয়ের পর এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমবার তারা জয় পেল।

জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান মন্তব্য করেন, "তারা সমতা ফেরানোর পর খেলায় ফিরতে আমাদের কয়েক মিনিট সময় লেগেছে। কুরাসাও ভালো ফুটবল খেলতে পারে, যেমনটা আমরা দেখেছি। গ্রুপের পরবর্তী ম্যাচগুলোতে তারা কেমন করে, তা দেখার অপেক্ষায় আছি।"

আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়

তিনি আরও যোগ করেন, "আমরা সাতটি গোল করেছি এবং বেশিরভাগ সময় দারুণ খেলেছি, এতে আমি খুবই সন্তুষ্ট। বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে করা সবসময়ই গুরুত্বপূর্ণ, আর আমরা সেটা করতে পেরেছি বলে খুশি।"

কুরাসাও এখন আশা করে যে গ্রুপ ‘ই’-তে তাদের বাকি দুই ম্যাচ - ইকুয়েডর ও আইভরি কোস্টের বিপক্ষে আরও ভালো ফল কিছু করতে পারবে।

তাদের ৭৮ বছর বয়সী ডাচ কোচ ডিক অ্যাডভোকাট বলেন, "এমন একটি দলের বিপক্ষে এভাবে হারাটা লজ্জার কিছু নয়।"

রোববারের অন্য ম্যাচে জাপান দুবার পিছিয়ে পড়ে কিন্তু শেষে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র করে।

আরও পড়ুন: লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরছেন ১৭২ বাংলাদেশি

টেক্সাসের আর্লিংটনের ডালাস কাউবয়েজ স্টেডিয়ামে ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডিক দুর্দান্ত হেডে দলকে এগিয়ে দেন। তবে কেইতো নাকামুরা দ্রুত সমতা ফেরান। এরপর এক ঘণ্টা পর উইঙ্গার ক্রিসেনসিও সামারভিল চমৎকার কার্লিং শটে আবারো নেদারল্যান্ডসকে এগিয়ে দেন।

কিন্তু ম্যাচের ৮৯তম মিনিটে দাইচি কামাদার ডিফ্লেক্টেড শট থেকে জাপান সমতাসূচক গোল পায় এবং মূল্যবান এক পয়েন্ট নিশ্চিত করে।

গ্রুপ ‘ই’-এর আরেক ম্যাচে ফিলাডেলফিয়াতে ম্যানচেস্টার ইউনাইটেডের আমাদ দিয়ালেল্লার ৯০তম মিনিটের গোলে আইভরি কোস্ট ইকুয়েডরকে ১-০ ব্যবধানে পরাজিত করে।

রোববারের শেষ ম্যাচে মেক্সিকোর মন্টেরেতে গ্রুপ ‘এফ’-তে সুইডেন দুর্দান্ত ফুটবল খেলে তিউনিসিয়াকে ৫-১ গোলে পরাজিত করে।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’-এর পরে এই প্রথম, এসসিও’র বৈঠকে পাকিস্তানকে আমন্ত্রণ ভারত

নেশন্স লিগে পারফরম্যান্সের সুবাদে প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপে আসা সুইডেন উত্তর আফ্রিকার দলের বিরুদ্ধে পুরো ম্যাচজুড়ে চাপ সৃষ্টি করে। ইয়াসিন আয়ারি দুটি গোল করেন। এছাড়া আলেকজান্ডার ইসাক, ভিক্টর গিওকেরেস ও ম্যাতিয়াস সাভেনবার্গ একটি করে গোল যোগ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের ইরান চুক্তি ২০১৫ সালের চুক্তির চেয়ে উন্নত নয়: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১১:৪৬ এম


ট্রাম্পের ইরান চুক্তি ২০১৫ সালের চুক্তির চেয়ে উন্নত নয়: ওবামা

ডোনাল্ড ট্রাম্প এবং তেহরানের মধ্যে সম্ভাব্য চুক্তিটা ১১ বছর আগে তার শাসনামলে করা পরমাণু চুক্তির তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি থাকবেÑএমন ধারণা করা বাস্তবসম্মত নয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ বিষয়ে মন্তব্য করেছেন।

রোববার এবিসি নিউজের আলোচনা অনুষ্ঠান ‘দিস উইক’-এ তিনি সাক্ষাৎকারে বলেন, সরাসরি যুদ্ধ এড়াতে ওয়াশিংটনের সব শর্ত পূরণ না হলে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোই ভালো।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ওবামা বলেন, ‘যে চুক্তিই হোক, সেটিতে আমাদের আগের চুক্তির থেকে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন থাকবে বা আলাদা হবে-এমন সম্ভাবনা খুবই কম।’ তিনি ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির কথা উল্লেখ করে বলেন, ‘যুক্তরাষ্ট্র সেটি প্রত্যাহারের আগে দীর্ঘসময় ধরে আমাদের চুক্তি কার্যকর ছিল।’

গত ফেব্রুয়ারির শেষ দিকে মার্কিন ও ইসরাইলি বাহিনী ইরানের ওপর হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূচনা ঘটে।

এরপর থেকে কয়েক মাস ধরেই ট্রাম্প সম্ভাব্য শান্তি চুক্তির কথা বলে আসছেন। তবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেতারা এখনও তাতে সম্মতি দেননি।

ট্রাম্প জোর দিয়ে বলেছেন, এই চুক্তি হলে ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা চিরতরে বন্ধ হবে এবং অবরুদ্ধ হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া হবে। তার দাবি, রোববারই এ চুক্তি স্বাক্ষর হতে পারে।

তবে তেহরান এখনও চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেনি। দেশটি বলেছে, আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা চালানো ‘অর্থহীন।’

ওবামা বলেন, নতুন যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে চলমান টানাপোড়েন আবারও প্রমাণ করেছে, কেবল চাপ সৃষ্টি বা বোমা হামলা চালিয়ে সমাধান খুঁজতে যাওয়া যায় না। এর জন্য প্রয়োজন ব্যাপক কূটনৈতিক উদ্যোগ। তিনি উল্লেখ করেন, ‘এতদিনে আমাদের সেই শিক্ষা নেওয়ার কথা ছিল।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪০০ লিটার চোলাই মদসহ দুইজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১১:৫০ এম


৪০০ লিটার চোলাই মদসহ দুইজন গ্রেপ্তার

নওগাঁর মান্দায় পুলিশ কর্তৃক বিশেষ মাদকবিরোধী অভিযানের মাধ্যমে ৪০০ লিটার চোলাই মদ এবং বিপুল সংখ্যক মদ তৈরির সরঞ্জামসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আরও দুই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রোববার (১৪ জুন) বিকেল ৩টার দিকে মান্দা থানার তেঁতুলিয়া ইউনিয়নের চক সাবাই (গোয়ালপাড়া) গ্রামে অভিযানটি পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে চক সাবাই গ্রামের চিহ্নিত মাদক কারবারি শাহিনের বাড়ি ও এর আশপাশে তল্লাশি করে ৪০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করতে সক্ষম হয়।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে হাতে-নাতে মো. শাহিন (২৬) ও তার স্ত্রী মোছা. আয়েশাকে (২১) গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় মো. আলিমুদ্দিন (৫০) এবং মো. সৈয়দ (৬০) নামের অপর দুই মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যৎকালে অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ অনুষ্ঠিত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১১:৫৩ এম


রাজধানীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ অনুষ্ঠিত হচ্ছে

বাংলাদেশে পুশইন, সীমান্তে হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ১১ দলীয় ঐক্য, ঢাকা মহানগরী, বিক্ষোভের ডাক দিয়েছে।

আজ সোমবার (১৫ জুন) বিকেল ৫টায় শাহবাগ মোড়ে অনুষ্ঠিত হবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করবেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। এ সময় বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্সিতে স্বাধীনতার গল্প, তবুও ছাড় দেয়নি ফিফা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১১:৫৫ এম


জার্সিতে স্বাধীনতার গল্প, তবুও ছাড় দেয়নি ফিফা

হঠাৎ পরিবর্তন এসেছে হাইতির বিশ্বকাপ জার্সিতে। ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পোর্ট্রেট বের হওয়ার পর দেখা যায়, পূর্বে উন্মোচিত আকর্ষণীয় ডিজাইনের পরিবর্তে খেলোয়াড়দের গায়ে একেবারেই সাধারণ নীল রঙের জার্সি রয়েছে। এ পরিবর্তনের কারণ জানতে আলোচনা শুরু হয়।

আগে প্রকাশিত জার্সিতে হাইতিয়ান বিপ্লবের একটি ঐতিহাসিক দৃশ্য ফুটিয়ে তোলা হয়। এতে জঁ জ্যাক দেসালিনের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের চিত্র, ১৮০৩ সালের ভের্তিয়েরেসের যুদ্ধ এবং লাল নীল ছিন্নভিন্ন পতাকার প্রতীকী উপস্থাপনের চিত্র ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এই জার্সি ব্যাপক সাড়া ফেলে এবং অল্প সময়ে প্রথম চালান বিক্রি হয়ে যায়।

কিন্তু বিশ্বকাপের মঞ্চে সেই জার্সি আর দেখা যায়নি। পরে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান সায়েতা জানায়, ফিফা নকশাটির কিছু ভিজ্যুয়াল উপাদানের প্রতি আপত্তি জানায়। তাদের মতে, এসব উপাদান রাজনৈতিক বা ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ তৈরি করে।

ফিফার নিয়ম অনুযায়ী, জার্সি বা অন্য কোনো সরঞ্জামে রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা প্রদর্শন করা যাবে না। এই নিয়মের ব্যাখ্যা থেকে হাইতির জার্সির ঐতিহাসিক নকশা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়।

তবে এ সিদ্ধান্তের বিষয়ে সবাই একমত ছিলেন না। হাইতি ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র জানান, ভুল ব্যাখ্যার কারণে বিপ্লবের সেই প্রতীকী চিত্রটি সরাতে বলা হয়েছে। তাদের দাবি, এটি ছিল স্বাধীনতার ইতিহাস এবং কোনো রাজনৈতিক বার্তা নয়।

ইতিহাসবিদ মারলেন ডটও এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, ভের্তিয়েরেসের যুদ্ধ হাইতির স্বাধীনতার প্রতীক, যা বিশ্ব ইতিহাসে একমাত্র সফল ক্রীতদাস বিদ্রোহ হিসেবে পরিচিত। একটি ঐতিহাসিক চিত্র নিয়ে আপত্তি তোলার যৌক্তিকতা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।

সমালোচকদের ভাষ্য, ফিফার এই সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে পুরোপুরি খাপ খায় না। কারণ একই বিশ্বকাপে অনেক প্রতীক রয়েছে, যেগুলো রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা যেতে পারে। তবুও নিয়মের কঠোর প্রয়োগেই শেষ পর্যন্ত জার্সি বদলাতে হয়েছে হাইতিকে।

একভাবে বলা যায়, এই বিতর্ক উল্টো ফলও এনেছে। জার্সি নিষিদ্ধ হওয়ার পর হাইতির ইতিহাস নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। এখন অনেকেই সেই বিপ্লব এবং স্বাধীনতার গল্প জানতে খোঁজ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%