ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জার্সিতে স্বাধীনতার গল্প, তবুও ছাড় দেয়নি ফিফা


জার্সিতে স্বাধীনতার গল্প, তবুও ছাড় দেয়নি ফিফা

হঠাৎ পরিবর্তন এসেছে হাইতির বিশ্বকাপ জার্সিতে। ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পোর্ট্রেট বের হওয়ার পর দেখা যায়, পূর্বে উন্মোচিত আকর্ষণীয় ডিজাইনের পরিবর্তে খেলোয়াড়দের গায়ে একেবারেই সাধারণ নীল রঙের জার্সি রয়েছে। এ পরিবর্তনের কারণ জানতে আলোচনা শুরু হয়।

আগে প্রকাশিত জার্সিতে হাইতিয়ান বিপ্লবের একটি ঐতিহাসিক দৃশ্য ফুটিয়ে তোলা হয়। এতে জঁ জ্যাক দেসালিনের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের চিত্র, ১৮০৩ সালের ভের্তিয়েরেসের যুদ্ধ এবং লাল নীল ছিন্নভিন্ন পতাকার প্রতীকী উপস্থাপনের চিত্র ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এই জার্সি ব্যাপক সাড়া ফেলে এবং অল্প সময়ে প্রথম চালান বিক্রি হয়ে যায়।

কিন্তু বিশ্বকাপের মঞ্চে সেই জার্সি আর দেখা যায়নি। পরে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান সায়েতা জানায়, ফিফা নকশাটির কিছু ভিজ্যুয়াল উপাদানের প্রতি আপত্তি জানায়। তাদের মতে, এসব উপাদান রাজনৈতিক বা ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ তৈরি করে।

আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড

ফিফার নিয়ম অনুযায়ী, জার্সি বা অন্য কোনো সরঞ্জামে রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা প্রদর্শন করা যাবে না। এই নিয়মের ব্যাখ্যা থেকে হাইতির জার্সির ঐতিহাসিক নকশা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়।

তবে এ সিদ্ধান্তের বিষয়ে সবাই একমত ছিলেন না। হাইতি ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র জানান, ভুল ব্যাখ্যার কারণে বিপ্লবের সেই প্রতীকী চিত্রটি সরাতে বলা হয়েছে। তাদের দাবি, এটি ছিল স্বাধীনতার ইতিহাস এবং কোনো রাজনৈতিক বার্তা নয়।

ইতিহাসবিদ মারলেন ডটও এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, ভের্তিয়েরেসের যুদ্ধ হাইতির স্বাধীনতার প্রতীক, যা বিশ্ব ইতিহাসে একমাত্র সফল ক্রীতদাস বিদ্রোহ হিসেবে পরিচিত। একটি ঐতিহাসিক চিত্র নিয়ে আপত্তি তোলার যৌক্তিকতা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।

সমালোচকদের ভাষ্য, ফিফার এই সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে পুরোপুরি খাপ খায় না। কারণ একই বিশ্বকাপে অনেক প্রতীক রয়েছে, যেগুলো রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা যেতে পারে। তবুও নিয়মের কঠোর প্রয়োগেই শেষ পর্যন্ত জার্সি বদলাতে হয়েছে হাইতিকে।

আরও পড়ুন: জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

একভাবে বলা যায়, এই বিতর্ক উল্টো ফলও এনেছে। জার্সি নিষিদ্ধ হওয়ার পর হাইতির ইতিহাস নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। এখন অনেকেই সেই বিপ্লব এবং স্বাধীনতার গল্প জানতে খোঁজ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলীয় গণমাধ্যমে আনচেলত্তিকে ঘিরে তীব্র সমালোচনার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১১:৫৯ এম


ব্রাজিলীয় গণমাধ্যমে আনচেলত্তিকে ঘিরে তীব্র সমালোচনার ঝড়

উত্তর আমেরিকায় শুরুটা ভালো হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা, আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে ভিনিসিউস জুনিয়রের গোলের সৌজন্যে হার এড়ালেও ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ চরমে পৌঁছেছে। বিষয়টি বিশেষ করে প্রথমার্ধের দুর্বল খেলায় ভক্ত ও বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

ব্রাজিলের একাধিক মিডিয়া ও বিশ্লেষক আনচেলত্তির শুরুর একাদশ এবং কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচনার মুখে রয়েছেন রাইট ব্যাক ইবানেজ, মিডফিল্ডার লুকাস পাকেতা, ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো এবং স্ট্রাইকার ইগো চিয়াগো।

ব্রাজিলিয়ান দৈনিক ইউওএলের কলামিস্ট পাওলো ভিনিসিউস কোলেইও কাসেমিরোকে কঠোর ভাষায় সমালোচনা করে তাকে পাহাড়ি সরু রাস্তায় পুরনো ট্রাকের মতো ধীর বলে উল্লেখ করেন। একই সঙ্গে আনচেলত্তির শুরুর একাদশ নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

ও এস্তাদো দে সাও পাওলো-এর বিশ্লেষক মাওরো বেতিং বলেন, দলের বাজে পারফরম্যান্সের বড় দায় কোচের সিদ্ধান্তের ওপর বর্তায়। অন্যদিকে ফাবিও ফ্রাঙ্কা এটিকে ২০১৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ৭-১ হারের পর ব্রাজিলের সবচেয়ে খারাপ প্রথমার্ধ হিসেবে উল্লেখ করেন।

গ্লোবোর কলামিস্ট কার্লোস এদুয়ার্দো মানসুর বলেন, ব্রাজিলকে মাঠে বিচ্ছিন্ন ও অগোছালো মনে হয়েছে, যেখানে রক্ষণভাগও ছিল দুর্বল।

সাবেক মিডফিল্ডার ফেলিপে মেলো সরাসরি আনচেলত্তির একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে বলেন, কিছু খেলোয়াড়কে শুরুর একাদশে রাখা উচিত হয়নি।

ইএসপিএনের বিশ্লেষক উবিরাতান লেয়াল আর্জেন্টিনার কোচ স্কালোনির উদাহরণ টেনে দ্রুত পরিবর্তনের আহ্বান জানান।

বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নামা ব্রাজিলের সামনে এখন বড় চ্যালেঞ্জ দ্রুত ঘুরে দাঁড়ানো। আগামী শুক্রবার হাইতির বিপক্ষে এবং ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকমুক্ত না হলে বাজেটের সুফল মিলবে না: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১২:০১ পি.এম


মাদকমুক্ত না হলে বাজেটের সুফল মিলবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশের ইতিহাসে স্বাস্থ্য খাতে সর্বাধিক ৬৯ হাজার কোটি টাকার একটি রেকর্ড বাজেট বরাদ্দ করা হয়েছে। তবে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, যদি দেশের তামাক ও মাদকমুক্ত না হয়, তাহলে এই বৃহৎ বাজেট কোনো উপকারে আসবে না। এটি তিনি সোমবার (১৫ জুন) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানের সময় বলেন।

মন্ত্রী আরও জানান, দেশে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন রোগের কারণে অসংখ্য মানুষ মারা যান। এছাড়া, তামাকখাত থেকে সরকার যে পরিমাণ রাজস্ব আয় করে, তার চেয়ে কয়েকগুণ বেশি অর্থ ব্যয় করতে হয় তামাকজনিত রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার পেছনে। ফলস্বরূপ, তামাকের অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ক্ষতি স্বাস্থ্য খাতকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করছে।

অনুষ্ঠানের পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হাম নিয়ন্ত্রণে সরকারের নেয়া সকল ধরনের পদক্ষেপ ইতোমধ্যে ফলপ্রসূ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই লাখ টাকা নেওয়ার অভিযোগ ইউসুফের বিরুদ্ধে বাড়ির তালা খুলে দেওয়ার কথা বলে

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব কিশোরগঞ্জ

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


দুই লাখ টাকা নেওয়ার অভিযোগ ইউসুফের বিরুদ্ধে বাড়ির তালা খুলে দেওয়ার কথা বলে

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার পঞ্চবটি এলাকার 'আমাদের প্রচেষ্টা' নামের একটি মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি স্থানীয় এক নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে বাড়ির তালা খুলে দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় দুই লাখ টাকা নিয়েছেন।

স্থানীয় সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটির কিছু সদস্য পপি বেগমের বাড়িতে তালা লাগিয়ে দেন। এরপর ইউসুফ মিয়া তালা খোলার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে দুই লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে পপি বেগম ওই টাকা প্রদান করার পরও তার বাড়ির তালা খোলা হয়নি বলে জানা গেছে।

পপি বেগম মুঠোফোনে বলেছেন, “অপু ও ইউসুফ গং অভিযানের নামে আমার বাড়িতে তালা লাগায়। পরে তালা খোলার জন্য আমি তাদের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু তারা তালা খোলেনি। এরপর আমি থানায় মামলা করি। ওই মামলায় উমর মোহাম্মদ অপুকে গ্রেপ্তার করা হয়েছে।”

ইউসুফের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমার মামা জহির মিয়ার মাধ্যমে বিষয়টি আপসের চেষ্টা চলছে।”

পপি বেগমের মামা জহির মিয়া অভিযোগ করে বলেন, “পপির বাড়ির তালা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইউসুফ দুই লাখ টাকা নেয়। কিন্তু টাকা সে নিজেই রেখে দেয় ও তালাও খোলেনি। আমি বিষয়টি জানতে চাইলে ইউসুফ বলেছে, টাকা তার এক ভাগ্নের কাছে দিয়েছে এবং টাকা ফেরত দিতে এক মাস সময় চেয়েছে।”

অভিযোগের ব্যাপারে ইউসুফ মিয়ার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমি পপি বেগমের কাছ থেকে টাকা নিয়েছি। তবে এটি চাঁদা হিসেবে নয়, আমি সুদে নিয়েছি।”

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, “একই ঘটনায় চাঁদাবাজির অভিযোগে অপু কারাগারে রয়েছে, তবে ইউসুফের বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।”

উল্লেখযোগ্য যে, অভিযোগগুলোর সত্যতা নির্ভর করবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত এবং আদালতের সিদ্ধান্তের ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লি রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


দিল্লি রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সোমবার (১৫ মে) বেলা পৌনে ১২টার দিকে তিনি শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে জাতীয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ডা. জাহেদ উর রহমান যে সম্মেলনে অংশগ্রহণের জন্য দিল্লি সফরে ছিলেন, সেটি হচ্ছে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলন।

গত শুক্রবার (১২ জুন) বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে। কিন্তু রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে রহস্যজনক কারণে আড়াই ঘণ্টা ধরে বসিয়ে রাখে। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়া হবে কি না, সেই বিষয়টি স্পষ্ট করেনি।

এ অবস্থায় জাহেদ উর রহমান পাসপোর্ট ফেরত চেয়ে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন, কারণ তিনি এই পরিস্থিতিকে আত্মসম্মানে আঘাত হিসেবে দেখেছিলেন। যদিও ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের জন্য বারবার অনুরোধ জানালেও তিনি দেশে ফেরার বিষয়ে দৃढ থাকেন।

তার সফরের বিষয়ে কূটনৈতিক পত্রের মাধ্যমে আগাম অবহিত করা হয়েছিল। তবে এর পরেও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অযৌক্তিক আচরণের কারণে দেশে ফিরতে বাধ্য হন ডা. জাহেদ।

রোববার রাতেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কলম্বোর উদ্দেশে রওনা দেন তিনি। সোমবার ভোরে কলম্বো পৌঁছানোর পর সকাল ৮টার দিকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%