ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

কোচের ওপর ক্ষোভ ঝেড়ে অবসরের ঘোষণা সেনেগাল মিডফিল্ডারের


কোচের ওপর ক্ষোভ ঝেড়ে অবসরের ঘোষণা সেনেগাল মিডফিল্ডারের

প্রথমার্ধে সেনেগাল দুটি গোলে এগিয়ে থাকলেও তারা পরে তিন গোল খেয়ে বসে। ৩-২ গোলের রোমাঞ্চকর এক জয়ে সেনেগালকে বিদায় করে বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছেছে বেলজিয়াম।

হৃদয়বিদারক এই বিপর্যয়ের পর সেনেগালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। কোচিং স্টাফের ওপর বিক্ষোভ প্রকাশ করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাপে গেয়ে। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার প্রকাশ্যে বলছেন, তিনি পাপে থিয়াউয়ের নেতৃত্বাধীন কোচিং স্টাফ দায়িত্বে থাকলে আর কখনো জাতীয় দলের হয়ে খেলবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে পাপে গয়ে লিখেছেন, ‘এই বিদায়ের বিষয়ে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। তবে আজ আমি জানাচ্ছি যে, বর্তমান কোচিং স্টাফের অধীনে আমি জাতীয় দল থেকে বিরতি নিচ্ছি।’

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য

ম্যাচের পরিস্থিতি আসলে অন্যরকমও হতে পারত। হাবিব দিয়ারা ও ইসমাইলা সারের গোলে প্রথমে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সেনেগালের পক্ষে।

এমনকি মনে হচ্ছিল, তারা খুব সহজে পরের রাউন্ডে চলে যাবে। চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে থাকা পাপে গেয়ে নিজেও টুর্নামেন্টে দুটি গোল করেছেন।

ম্যাচের ৬০ মিনিট পার হওয়ার খানিক পরে কোচ পাপে থিয়াউ রক্ষণ সামলে রেখে লিড ধরে রাখার কৌশল গ্রহণ করেন। তিনি পাপে গেয়েকে তুলে মাঠে নামান লামিনে কামারাকে। এই সিদ্ধান্তই হয়তো কাল হয়ে দাঁড়ায়।

ম্যাচের শেষ চার মিনিটে পুরো দৃশ্যপট বদলে যায়। রোমেলু লুকাকু ও ইউরি টিলেমান্সের গোলে বেলজিয়াম অবিশ্বাস্যভাবে সমতায় ফিরে আসে। ম্যাচ অতিরিক্ত সময়ে চলে যায়, যেখানে আবারো হতাশ হওয়ার পালা আসে সেনেগালের জন্য।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন

বক্সের ভেতর সেনেগালের বদলি খেলোয়াড় কামারার একটি ফাউল ভিএআরে ধরা পড়লে বেলজিয়াম পেনাল্টি পায়। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামের জয় নিশ্চিত করেন টিলেমান্স।

দুই গোলে এগিয়ে থেকেও এমন পরাজয়সহ্য করতে পারেননি সেনেগালের সমর্থকরা, তেমনই পারেননি পাপে গেয়েও। কোচের কৌশল এবং সিদ্ধান্তের ওপর এই মিডফিল্ডারের ক্ষোভ কতটা গভীর, তা তার অভিমানে স্পষ্ট।

এক বুক হতাশা এবং কোচের ওপর ক্ষোভ নিয়ে বিশ্বকাপ থেকে বিদায়ের পাশাপাশি জাতীয় দলকেও একরকম বিদায় বলে দিলেন স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের খেলোয়াড় পাপে গেয়ে।

আরও পড়ুন: ন্যায়বিচার নিশ্চিত করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির জানাজা: ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢলের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


খামেনির জানাজা: ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢলের আহ্বান

আগামী শনিবার সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার অনুষ্ঠান ইরানে শুরু হতে যাচ্ছে। এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে দেশটির পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ ইরানিদের প্রতি একটি আহ্বান জানিয়েছেন।

গালিবাফ বলেন, এই বিশাল জানাজায় দলে দলে যোগ দেওয়ার মাধ্যমে পুরো বিশ্বকে খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার কড়া বার্তা দিতে হবে। তিনি দেশের যুবক, নারী-পুরুষ এবং শহীদদের পরিবারকে জানাজায় আসার আহ্বান জানিয়ে স্পষ্টভাবে জানান, ইরান কোনো অন্যায়ের সামনে চুপ থাকবে না এবং নেতার রক্তের প্রতিশোধ নেওয়া থেকে বিন্দুমাত্র পিছপা হবে না।

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসমাইলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রথম দিনেই ৮৬ বছর বয়সী খামেনি খুন হন। তিনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করে আসছিলেন। আল জাজিরার প্রতিবেদনের সূত্র অনুযায়ী, শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় জানাজার শুরু হবে এবং এটি কোম, নাজাফ ও কারবালার মধ্যে প্রদক্ষিণ করবে। এরপর ৯ জুলাই খামেনির নিজ শহর মাশহাদে দাফনের মাধ্যমে এই আনুষ্ঠানিকতা শেষ হবে। ধারণা করা হচ্ছে, এই আয়োজনে দেড় থেকে দুই কোটি মানুষের অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও ৩০টির বেশি দেশ থেকে প্রতিনিধি এবং প্রায় ৯০টি দেশের ধর্মীয় নেতারা এই জানাজায় অংশগ্রহণ করবেন। এত মানুষের ভিড় ও বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরানের সেনাবাহিনী জল, স্থল ও আকাশপথে কঠোর সতর্কতা জারি করেছে। পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় বা হাই-অ্যালার্টে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে যুবদলের পদবঞ্চিত নেতারা। এই সাক্ষাতের সময় তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজধানীর হেয়ার রোডের মির্জা ফখরুল ইসলামের সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয় এই সাক্ষাৎ। এতে যুবদলের পদবঞ্চিত নেতাদের মধ্যে অন্তত ৩০ থেকে ৩৫ জন উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, যুবদলের কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সাবেক সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম রিয়ন, এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাসান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়েটের শিক্ষার্থীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন: প্রতিমন্ত্রী মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


চুয়েটের শিক্ষার্থীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন: প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা ও সফটওয়্যার সম্পূর্ণ দেশিয় প্রযুক্তি এবং বাংলাদেশি প্রকৌশলীদের মেধায় তৈরি। এমনকি অত্যন্ত সাশ্রয়ী ব্যয়ে তৈরি একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উদ্ভাবকও চুয়েটের একজন শিক্ষার্থী।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, চুয়েটে ভর্তি হওয়ার মধ্য দিয়ে তারা দেশের মেধাবী শিক্ষার্থীদের একটি বিশেষ অংশে পরিণত হয়েছেন। এই যাত্রাকে অর্থবহ করতে হলে কঠোর অধ্যবসায়, গবেষণার মনোভাব এবং আত্মোন্নতির ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের সময় বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্যের সঙ্গে কাজ করতে দেখেছি। গুগল, অ্যামাজন, টেসলা, সিমেন্স, স্যামসাংসহ বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে চুয়েটের শিক্ষার্থীরা দক্ষতার স্বাক্ষর রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। বর্তমান নবীন শিক্ষার্থীরাও একদিন ঠিক এইভাবে বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতার পরিচয় দেবেন।

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল রূপান্তরের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ভূমি সেবার বেশিরভাগ কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হচ্ছে। ‘ভূমি অ্যাপ’-এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, ই-পর্চাসহ বিভিন্ন সেবা ঘরে বসেই পাওয়া যাচ্ছে। পাশাপাশি ‘ভূমি দৃষ্টি’ নামে জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর একটি অ্যাপের মাধ্যমে মাঠপর্যায়ের সরকারি কর্মচারীদের উপস্থিতি ও কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন ড. কাজী দেলোয়ার হোসেন, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ার মাঝিপাড়ায় নৌকা তৈরির ধুম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


বগুড়ার মাঝিপাড়ায় নৌকা তৈরির ধুম

বগুড়ার মাঝিপাড়ায় নতুন নৌকা তৈরির ধুম ও পুরোনো নৌকা মেরামতের কাজ চলছে। বর্ষা মৌসুমে যমুনা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা এবং ধুনট উপজেলার চরাঞ্চলসহ নদী তীরবর্তী এলাকাগুলোতে এই কাজ সম্পন্ন হচ্ছে। এতে করে মাঝিপাড়ার কারিগররা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন।

যাতায়াত ও জীবনযাত্রার একমাত্র ভরসা হওয়ায় এই সময়টাতে কারিগরদের দম ফেলার ফুরসত পাওয়া সম্ভব হয়ে উঠছে না। শুধুমাত্র তাই নয়, নৌকার মালিকরা নতুন কাঠ ও বাঁশ সংগ্রহ করতে বিভিন্ন হাটে যাচ্ছেন এবং নৌকা তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনছেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার ছোট ছোট নদীগুলোর জন্য বর্ষার সময়ে নৌকাই একমাত্র চলাচলের ভরসা। ফলে এই মৌসুমে কারিগরদের ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে।

বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় বন্যা ও বর্ষাকালকে কেন্দ্র করে গ্রামে গ্রামে নৌকা তৈরির ধুম দেখা যাচ্ছে। অনেকেই পুরাতন নৌকায় আলকাতরা ও জোড়াতালি দিয়ে মেরামত করে যোগাযোগের উপযোগী করছে। অনেক ব্যক্তি শুধুমাত্র নিজেদের পরিবারের চলাচলের জন্য নৌকা তৈরি করছেন। তিনটি উপজেলার চরে লাখ লাখ মানুষের বসবাস রয়েছে। এইসব চরে শুকনো মৌসুমে যোগাযোগের জন্য পায়ে হাঁটার পথ থাকলেও বর্ষা মৌসুমে তা একেবারেই থাকে না। এই কারণে নৌকা যেন জীবন ও জীবিকার জন্য অপরিহার্য হয়ে উঠেছে।

প্রতিটি গ্রাম ও প্রতিটি বাড়ি যেন আলাদা আলাদা একটি দ্বীপ। তাই বর্ষা মৌসুমে যোগাযোগের জন্য নৌকাই একমাত্র ভরসা হয়ে উঠছে। প্রায় প্রতিটি পরিবারে একাধিক নৌকা রয়েছে। ছেলেমেয়েদের স্কুলে যাওয়া আসা, জীবন জীবিকার প্রয়োজন, অসুখে বিসুখে জরুরি প্রয়োজনে হাসপাতলে পৌঁছানোর জন্য সব কিছুর জন্য নৌকার প্রয়োজন হয়। তাই এই মৌসুমে নৌকা কেনা-বেচা ও পুরাতন নৌকা মেরামতের কাজ দারুণভাবে বৃদ্ধি পেয়ে যায়।

স্থানীয়দের কথা অনুযায়ী, যমুনা ও বাঙালি নদী বেষ্টিত সারিয়াকান্দি উপজেলায় বর্ষাকালে বন্যার তান্ডব দেখা দেয়। বন্যার পানিতে অনেকেই জীবন-জীবিকার তাগিদে মাছ শিকার করে থাকেন। তাৎক্ষণিকভাবে পণ্য পরিবহনের ক্ষেত্রে নৌকা প্রধান বাহন হয়ে দাঁড়ায়। এক চর থেকে অন্য চরে চলাচল করা ছাড়াও খেয়া পারাপারে নৌকা প্রধান বাহন হিসেবেও কাজ করে।

নৌকা তৈরির খরচ আকারভেদে ১৫ হাজার টাকা থেকে শুরু করে ৭ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এ কারণে নৌকার প্রয়োজনতা উল্লেখযোগ্য হারে দেখা দিয়েছে। নদী পারের মানুষেরা নৌকা তৈরিতে ব্যস্ত হয়ে পরেছেন। তারা ১০ হাত লম্বা থেকে ৭০ হাত পর্যন্ত লম্বা নৌকা তৈরি করছেন।

সারিয়াকান্দি উপজেলা সদরের চান্দিনা নোয়ারপাড়া গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ জানিয়েছেন, এবার তিনি ৩০ হাত একটি নৌকা তৈরি করাচ্ছেন। হারুনুর রশিদ ছাড়াও উপজেলার অনেকেই বর্ষায় ব্যবহার করার জন্য নতুন নৌকা তৈরি করছেন। নৌকা তৈরির সঙ্গে জড়িত কালিতলা ঘাটের আলম মিস্ত্রি জানিয়েছেন, তিনি ১০ হাত নৌকা তৈরি করে ১৩ হাজার টাকায় বিক্রি করেন। গত বর্ষা মৌসুমে তিনি ৭০ থেকে ৭৫টি নৌকা তৈরি করেছিলেন এবং এবারও সেরকম নৌকা তৈরির ও মেরামতের অর্ডার পেয়েছেন। পর্যায়ক্রমে সেগুলো তৈরি ও মেরামত করার কাজ করবেন। এজন্য তাকে দিনরাত কাজ করতে হচ্ছে। ছোট নৌকার বেশির ভাগই যমুনা নদীতে মাছ ধরার কাজে ব্যবহার করার জন্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়াও তিনি আরও বলেন, তার মতো আরও অনেকে বড় নৌকা তৈরি করছেন। যেগুলো ৫০ হাজার থেকে শুরু করে ৭ লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারি কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান ফরিদ জানিয়েছেন, কৃষি পণ্য আনা-নেওয়া করার জন্য বর্ষাকালে নৌকা ব্যবহার করা হয়। নৌকা ছাড়া নদী পাড়ের মানুষের চলাচল সম্ভব নয়। এজন্য এ অঞ্চলের মানুষের মাঝে এখন পুরাতন নৌকা মেরামত ও নতুন নৌকা তৈরির ধুম পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%