ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য


ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করার শেষ সময় আগামী ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এই সুযোগটি ভোটারদের জন্য প্রদান করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৭ অক্টোবর) ইসির কর্মকর্তারা এই তথ্য প্রকাশ করেছেন। ইতোমধ্যে কমিশন এ-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের উদ্দেশ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, ইস্যু এবং দাখিল করা আবেদন নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিস্তারিত সময়সূচি নির্ধারণ করেছে।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

সময়সূচি অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর।

দাখিল করা আবেদন ইস্যু করার শেষ তারিখ ৩ নভেম্বর এবং ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোটার স্থানান্তরের আবেদনগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে মাঠপর্যায়ের কর্মকর্তাদের।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসক
 রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাজশাহী সফরকে কেন্দ্র করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

শনিবার (১৭ অক্টোবর) মাননীয় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় (মাদ্রাসা মাঠ) পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে রাসিক প্রশাসক রাজশাহী ধর্মসভাসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন।

রাসিক প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে বিভাগীয় শহরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন উপলক্ষে রাজশাহীতে আগমনকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং তাঁর সফর সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সহসভাপতি ওয়ালিউল হক রানা, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি এবং মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক মিলন, রাসিক ২৮ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও রাবি সাবেক ছাত্রদল নেতা আশরাফুল হাসান বাচ্চু সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তেলের দাম বেড়ে ১১০ ডলারে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তেলের দাম বেড়ে ১১০ ডলারে পৌঁছেছে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জ্বালানি সরবরাহ সংকুচিত হওয়ার আশঙ্কার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছুঁয়ে গেছে। গত মে মাসের পর এই প্রথমবারের মতো তেলের দাম এই পর্যায়ে পৌঁছালো।

শুক্রবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের মূল্য ৩ দশমিক ৯৪ ডলার বা ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৯ দশমিক ৮৬ ডলারে স্থির হয়েছে। ১৯ মে-এর পর এটি ব্রেন্টের সর্বোচ্চ সমাপনী মূল্য হিসেবে চিহ্নিত হয়েছে।

একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৪৪ ডলার বা ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে। গত ১৭ সেপ্টেম্বরের পর এটি ডব্লিউটিআইয়ের সর্বোচ্চ সমাপনী মূল্য।

চলতি সপ্তাহে ব্রেন্টের দাম ৪ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ।

গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি অ্যাসপেক্টস এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার গুঞ্জনের কারণে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আগের দরপতন কাটিয়ে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম আবারও বেড়ে গেছে।

ইরান যুদ্ধ আট মাস ধরে চলমান। যদিও হামলা পাল্টা হামলার ঘটনা কমেছে, তবে হুমকি পাল্টা হুমকিতে তীব্র উত্তেজনা অব্যাহত রয়েছে। যে কোন সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে।

সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং তেল সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে। পরিস্থিতির আরও অবনতি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারস্য উপসাগরে মাইনের আঘাতে দ্বিতীয় সুপারট্যাঙ্কারে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


পারস্য উপসাগরে মাইনের আঘাতে দ্বিতীয় সুপারট্যাঙ্কারে ভয়াবহ আগুন

পারস্য উপসাগরে আবারও একটি বড় ধরনের সমুদ্র সহিংসতার ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, একটি নৌ-মাইনে (naval mine) আঘাত হানার ফলে দ্বিতীয় একটি বিশাল সুপারট্যাঙ্কারে ভয়াবহ আগুন লেগেছে। জানা গেছে, জাহাজটি সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।

ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, আক্রান্ত সুপারট্যাঙ্কারে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, জাহাজটি সব ধরনের নেভিগেশন ও র‍্যাডার সিস্টেম বন্ধ করে একটি 'অবৈধ রুট' বা গোপন পথ দিয়ে অতিক্রম করার চেষ্টা করছিল। ঠিক সেই সময়েই নৌ-মাইনের সঙ্গে সংঘর্ষের ফলে জাহাজটির ইঞ্জিন রুমে তীব্র বিস্ফোরণ ঘটে এবং সেটি সম্পূর্ণ অচল হয়ে যায়।

তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত কয়েক ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় সুপারট্যাঙ্কার, যা নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গত শুক্রবার হরমুজ প্রণালী (Strait of Hormuz) অতিক্রম করার চেষ্টা করা আরও দুটি ট্যাঙ্কারে হামলার খবর পাওয়া গিয়েছিল। এই ধারাবাহিক ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের জলসীমায় চরম উত্তেজনা ও নতুন নিরাপত্তা সংকটের ইঙ্গিত দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে প্রশাসনের সাথে তামাশা, দুই দফা অভিযানের পরও অসাধু ব্যবসায়ীদের দখলে ফুটপাত

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব সংবাদদাতা, মোঃসানি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


বাকেরগঞ্জে প্রশাসনের সাথে তামাশা, দুই দফা অভিযানের পরও অসাধু ব্যবসায়ীদের দখলে ফুটপাত

বরিশালের বাকেরগঞ্জ পৌর বাজারে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন দুই দফা উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও কোনো তোয়াক্কা করছে না অসাধু ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে, প্রশাসনের অভিযানকে রীতিমতো তামাশায় পরিণত করেছে একটি চক্র।
জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাকেরগঞ্জ পৌরসভার বাজার এলাকায় জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব অভ্র জ্যোতি বড়াল। এর আগেও একবার একই ধরনের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে পৌর কর্তৃপক্ষ ও বাকেরগঞ্জ থানা পুলিশ।
প্রশাসন থেকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, উচ্ছেদকৃত স্থানে পুনরায় কোনো দোকান বা অস্থায়ী স্থাপনা বসানো যাবে না এবং বসালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু সরেজমিনে দেখা গেছে, প্রশাসন চলে যাওয়ার কয়েক ঘণ্টা পরই, বিশেষ করে বিকাল ও সন্ধ্যার পর ফের ফুটপাত দখল করে মালামাল রেখে ব্যবসা শুরু করেন ওই অসাধু ব্যবসায়ীরা। ফলে সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌর বাজার গড়ার যে উদ্যোগ, তা ভেস্তে যাচ্ছে।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারী, নারী, শিশু ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। ফুটপাত দখল থাকায় বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু দিনের বেলায় লোক দেখানো অভিযান নয়, সন্ধ্যাকালীন নিয়মিত মনিটরিং এবং দখলদারদের বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডসহ কঠোর ব্যবস্থা না নিলে এই ফুটপাত কখনোই দখলমুক্ত হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%