০৮:৪০ পি.এম
যুবসমাজকে স্বেচ্ছাসেবামূলক কাজে উৎসাহিত করা এবং সামাজিক উন্নয়নে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে ঝালকাঠিতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জেলা পর্যায়ে অনুদানের চেক প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সময়ে দেশের ৬৪ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। ঝালকাঠির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবামূলক কাজে অবদানের জন্য জাতীয় পর্যায়ে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ঝালকাঠির নলছিটির আরিফুর রহমান।
আরও পড়ুন: অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের জন্য বরাদ্দে দুর্ভোগ, পাকা হলো নেতার বাড়ির সড়ক
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুবকল্যাণ তহবিল থেকে জেলা পর্যায়ে ঝালকাঠির সিটি ক্লাব ও পাঠাগার, পুটিয়াখালী মিরেরহাট তরুণ ক্লাব ও পাঠাগার, উত্তর তালগাছিয়া আজাদ ক্লাব ও পাঠাগার, ফজলুল হক স্মৃতি পাঠাগার, বন্ধন কল্যাণ সংস্থা এবং মিতু সেতু এডুকেশন অ্যান্ড চ্যারিটেবল সোসাইটিকে ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনুদান দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোহাম্মদ আব্দুল্লাহ আল-আমীনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন