০৬:০৬ পি.এম
জেলা বিএনপি’র উদ্যোগে ৩ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের ইটাগাছা হাটের মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে এই মানবিক কর্মসূচির উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী এবং সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রভাষক আতাউর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আছানুল কাদির স্বপন, জেলা তাঁতি দলের সভাপতি হাসান শাহারিয়ার রিপন, সাতক্ষীরা জজ কোর্টের জিপি অ্যাড. অসীম কুমার মন্ডল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব জে. এম. দুদায়েভ মাসুদ অর্ঘ্য, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন খান হাবলু, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শেখ মিয়ারাজ আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক শেখ আশরাফ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষদের কষ্ট লাঘবে দলীয় নেতাকর্মীদের এমন উদ্যোগ প্রশংসনীয়। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো বিএনপির মানবিক রাজনীতির একটি অন্যতম উদাহরণ। বক্তারা ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন: মাসুদকে তালাক দিলেন শ্যালিকা পূর্ণিমা
অনুষ্ঠান থেকে ৩ শতাধিক দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে বিনামূল্যে বিভিন্ন ধরনের তাজা সবজি তুলে দেওয়া হয়। মানবিক উদ্যোগের জন্য উপকারভোগীরা এ সময় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন