প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তুরাগ থানা পুলিশের সদস্যরা বৃহস্পতিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন। এ তথ্য আজ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. কামরুল হাসান সুজন (২২), মো. শাহ ফারহাদ (২৫), মো. জাফর (১৯), মো. তানভীর আহমেদ (৩৫), মো. শহিদ মিয়া (৫৫), মো. ইয়ামিন ওরফে নয়ন (২৬), মোছা. চম্পা আক্তার মিষ্টি (৩৪), মো. ফাহিম হোসেন (২৭), হৃদয় চৌকিদার (২৬), মো. মনির হোসেন (২৫) এবং মো. জাহিদ হোসেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন