০৪:৫৭ এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নূর নবীকে বাঁচানো সম্ভব হয়নি। দীর্ঘ সময় ধরে ক্যানসারের সঙ্গে তিনি লড়াই করে আসছিলেন এবং শেষ পর্যন্ত এই রোগের কাছে হার মানলেন।
সোমবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর নবী মারা যান। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।
সহপাঠীদের জানান বলছে, নূর নবী বিরল ধরনের অস্থি ক্যানসারে আক্রান্ত ছিলেন। ২০১৮ সালে প্রথম এই রোগ ধরা পড়ার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার একটি পা কেটে ফেলতে হয়েছিল। এরপর কৃত্রিম পা লাগিয়ে তিনি নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতেন। সাভার থেকে প্রতিদিন প্রায় ৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি ক্যাম্পাসে যেতেন। এইভাবে তিনি সাতটি সেমিস্টার শেষ করেছিলেন।
আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
নূর নবীর এই সংগ্রামী জীবন সহপাঠী ও শিক্ষকদের কাছে অনুপ্রেরণার উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছিল। কিন্তু সম্প্রতি ক্যানসার তার ফুসফুস ও হাড়ে ছড়িয়ে পড়লে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের সিএমসি ভেলোর হাসপাতালে নেওয়া হয়েছিল।
পরিবার সূত্রে জানা গেছে যে, নূর নবীর বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক এবং তিনিও স্ট্রোকের স্বীকার। ছেলের চিকিৎসার খরচ জোগাতে পরিবারটি তাদের শেষ সম্বল বাড়ি-ভিটা ও জমি বিক্রি করে দিয়েছিল। গত বছর তার চিকিৎসার সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি চ্যারিটি কনসার্টের মাধ্যমে তহবিল সংগ্রহ করেছিলেন। শিক্ষক ও শিক্ষার্থীরা যার যার অবস্থান থেকে সহযোগিতা করলেও শেষ পর্যন্ত এই অদম্য মেধাবীকে বাঁচানো গেল না।
নূর নবীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহপাঠী ও শিক্ষকেরা তার সাহসের স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন।
নূর নবীর বিভাগের শিক্ষকেরা জানিয়েছেন, তার এই অকাল প্রয়াণ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় ক্ষতি।
আরও পড়ুন: এস এম জিলানী: গুপ্ত ও ফ্যাসিস্টরা নতুন চক্রান্ত শুরু করেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন