০৩:২১ পি.এম
শিক্ষার্থীদের জন্য আবারো অনন্য মমতার একটি দৃষ্টান্ত স্থাপন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। গাড়ি বহর থামিয়ে তিনি একদল স্কুল শিক্ষার্থীর আবদার পূরণ করেন এবং তাদের সাথে সেলফিতে বন্দি হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে এই ঘটনাটির একটি ভিডিও ও ছবি ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে, যখন প্রধানমন্ত্রী তাঁর নির্ধারিত পথ ধরে যাচ্ছেলেন, তখন সড়কের পাশে একদল শিক্ষার্থী তাঁকে দেখার জন্য অপেক্ষা করছিল। গাড়ি বহর যখন কাছাকাছি আসে, তখন শিক্ষার্থীরা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায় এবং ছবি তোলার আকুতি করে। শিক্ষার্থীদের মুখচ্ছবির বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে প্রধানমন্ত্রী তাঁর চলন্ত গাড়ি বহর থামাতে নির্দেশ দেন।
গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রী নিজেই জানালা খুলে শিক্ষার্থীদের কাছে ডাকেন এবং হাসিমুখে তাদের সাথে সেলফি তোলেন। দেশের সরকার প্রধানকে এত কাছ থেকে পেয়ে এবং তাঁর সাথে ছবি তুলতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়ে।
আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী
এদিকে, অন্য এক কর্মসূচিতে বরিশাল ক্যাডেট কলেজের সামনে অবস্থিত শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের খেলার মাঠ এবং শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। ক্রীড়া সামগ্রী হাতে পেয়ে শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন