ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অবসর ভাবনা নিয়ে রোনালদো বললেন, ‘সবকিছু ভেবেচিন্তে করি’


অবসর ভাবনা নিয়ে রোনালদো বললেন, ‘সবকিছু ভেবেচিন্তে করি’

টরন্টোর বিএমও ফিল্ডে তখনো ক্রোয়েশিয়া বধের তুমুল উন্মাদনা বাতাসে ভাসছে। ১৯ মিনিটের রুদ্ধশ্বাস অতিরিক্ত সময়ের মানসিক ধকল সামলে পর্তুগিজ ফুটবলাররা যখন উল্লাসে মত্ত, তখনই সবার নজর কাড়লেন ৪১ বছর বয়সী এক মহাতারকা। ম্যাচসেরার পুরস্কার হাতে ট্রফি কক্ষের দিকে যাওয়ার কথা থাকলেও অবধারিতভাবেই ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে ধেয়ে গেল এক অস্বস্তিকর প্রশ্ন। কারণ, ম্যাচ শুরুর ঠিক কয়েক মিনিট আগে বিশ্ব ফুটবলে এক মহাবোমা ফাটিয়েছিলেন তার নিজের বোন কাতিয়া আভেইরো। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করে বসেন, এই ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে জাতীয় দলের জার্সিতে সিআরসেভেনের ‘লাস্ট ড্যান্স’ বা শেষ টুর্নামেন্ট।

ম্যাচের পরতে পরতে ছড়ানো নাটকের চেয়েও এই মুহূর্তে ভক্তদের মনে বড় হয়ে দেখা দিয়েছে রোনালদোর বিদায়ের এই গুঞ্জন। তবে মাঠের কঠিন রক্ষণভাগকে যেভাবে বুড়ো আঙুল দেখান, ঠিক সেভাবেই স্পোর্ট টিভি-র সাংবাদিকদের এই বাউন্সারকে এক অদ্ভুত চাতুর্যে সীমানাছাড়া করলেন পর্তুগিজ অধিনায়ক।

বোনের করা সেই দাবিকে সরাসরি তুড়ি মেরে উড়িয়েও দিলেন না, আবার মেনে নিয়ে ভক্তদের কাঁদালেনও না। এক অদ্ভুত রহস্যময় হাসি মুখে মেখে রোনালদো বললেন, এই মুহূর্তে ক্রিশ্চিয়ানের ভবিষ্যৎ মোটেও গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। কথা বলার জন্য সামনে অনেক সময় পাওয়া যাবে। ম্যাচ জিতি বা হারি, বিশ্বকাপ শেষে আমি আমার পরিবারের সঙ্গে বসব এবং তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

হুট করে সিদ্ধান্ত নেওয়ার সেই চেনা আগ্রাসী রোনালদো যে এখন অনেকটাই পরিণত, তা তার পরের কথাগুলোতেই স্পষ্ট হয়ে ওঠে। তিনি যোগ করেন, আমি এখন আর মাঠের উত্তেজনার বশে কোনো সিদ্ধান্ত নিই না। এখন সবকিছু খুব শান্ত মাথায় এবং ভেবেচিন্তে করি। এই মুহূর্তে আমার একমাত্র লক্ষ্য বর্তমান প্রতিটি মুহূর্ত উপভোগ করা।

বোনের মন্তব্য নিয়ে তৈরি হওয়া এই ধোঁয়াশার মাঝেই ম্যাচ নিয়ে নিজের ভেতরের লড়াইয়ের কথাও অকপটে স্বীকার করেন তিনি। দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়ার আক্রমণ আর স্নায়ুচাপের কথা উল্লেখ করে রোনালদো জানান, চ্যাম্পিয়ন হতে গেলে মাঠে কীভাবে ধকল সামলাতে হয়, তা জানতে হবে। পেনাল্টি থেকে গোল করার পর ম্যাচের মানসিক নিয়ন্ত্রণ তাদের হাতে এসেছিল বলেই স্বস্তি পেয়েছেন।

একদিকে বোনের দেওয়া বিদায়ের আগাম বার্তা, অন্যদিকে রোনালদোর এই রহস্যময় নীরবতা— শেষ ষোলোতে চিরপ্রতিদ্বন্দ্বী স্পেনের মুখোমুখি হওয়ার আগে পর্তুগাল শিবিরে এক অদ্ভুত রোমাঞ্চকর আবহ তৈরি করে রাখল।

আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ১.৬১ লাখ ইয়াবা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৮ এম


নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ১.৬১ লাখ ইয়াবা জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) প্রধানঝিরি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানের মাধ্যমে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে, সীমান্তবর্তী এলাকায় অভিযান চলাকালে একদল চোরাকারবারি মায়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ইয়াবার কার্টন ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ১৬টি কার্টনে রাখা ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন ক্রোয়েশিয়ার কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৫২ এম


রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন ক্রোয়েশিয়ার কোচ

ফিফা বিশ্বকাপে রাউন্ড অব ৩২-র ম্যাচে পর্তুগালের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে ক্রোয়েশিয়া। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ রেফারিদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।

টরোন্টোতে খেলা ম্যাচের ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে শুরুতে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর ৬৮ মিনিটে পেনাল্টির মাধ্যমে রোনালদো গোল করে সমতা আনে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে পর্তুগাল এগিয়ে যায়।

ম্যাচের শেষ মুহূর্তে ইওস্কো গাভার্ডিওলের শটে ক্রোয়েশিয়া সমতা ফেরানোর চেষ্টা করলেও, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

সংবাদ সম্মেলনে গোল বাতিল নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে দালিচ বলেন, ‘আজকের রেফারিং খুবই বাজে ছিল। আমার মনে হয়েছে আমাদের আরও বেশ কিছু ফ্রি-কিক পাওয়া উচিত ছিল। কিন্তু দিনের শেষে ক্রোয়েশিয়া হেরে গেছে। আমি কোনো অজুহাত খুঁজব না। এই ম্যাচটি আমরা আগেই জিতে নিতে পারতাম।’

ভিএআর নিয়ে অভিমান প্রকাশ করেন ক্রোয়েশিয়ার কোচ, ‘আপনারা নিজেই দেখতে পাচ্ছেন কীভাবে ফুটবল থেকে আবেগগুলোকে আক্ষরিক অর্থেই মেরে ফেলা হচ্ছে। সামগ্রিকভাবে এই সিদ্ধান্তগুলো খেলাটাকে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং ফুটবল খেলার আসল আনন্দটাই কেড়ে নিচ্ছে।’

দালিচ আরও বলেন, ‘এটা বলছি না যে ভিএআর কখনো কখনো সাহায্য করে না; কিন্তু এটা আপনার ভেতরের আবেগ, আপনার অনুভূতি—সবকিছুকে পুরোপুরি মেরে ফেলে। মাঠের ওই মুহূর্তে আপনি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন, সবকিছু ধূসর হয়ে যায়। এই পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া সত্যিই খুব কঠিন।’

সোনালী প্রজন্মের বিদায় ঘটলেও ক্রোয়েশীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ২০১৭ সাল থেকে দলের দায়িত্বে থাকা এই কোচ বলেন, ‘আমি ক্রোয়েশিয়া দলের ভবিষ্যৎ নিয়ে মোটেও ভীত নই। আমাদের অনেক তরুণ খেলোয়াড় উঠে আসছে এবং তাদের কয়েকজন আজও নিজেদের প্রতিভার সন্ধান দিয়েছে। এবারের নতুন শুরুর অপেক্ষায় আছি।’

নিজের কোচিং দায়িত্ব নিয়ে দালিচ বলেন, ‘পরবর্তী বিশ্বকাপে কী হবে তা কেবল ঈশ্বরই জানেন, তবে দেশে ফিরে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব।’

এটি ছিল ৪০ বছর বয়সী অধিনায়ক লুকা মদরিচের শেষ বিশ্বকাপ ম্যাচ। দীর্ঘ সময় ধরে ক্রোয়েশীয় ফুটবলের হৃদস্পন্দন হয়ে থাকা এই মিডফিল্ডারের বিদায় দালিচকে স্পর্শ করেছে, ‘হ্যাঁ, এটাই সম্ভবত তাঁর শেষ বিশ্বকাপ ছিল। আর আমার অনেক খারাপ লাগছে যে যাত্রাটা এভাবে শেষ হলো। আমরা আসলে এক চমৎকার ও গৌরবময় অধ্যায়ের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি।’

পর্তুগালের কাছে হেরে ২০১৮ সালের রানার্স-আপ এবং ২০২২ সালের তৃতীয় স্থান অধিকারী ক্রোয়েশিয়াকে এবার বিশ্বকাপ থেকে শূন্য হাতে বিদায় নিতে হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘদিন আড়ালে থাকার পর প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৫ এম


দীর্ঘদিন আড়ালে থাকার পর প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান

ইরানের প্যারামিলিটারি রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) শক্তিশালী কমান্ডার জেনারেল আহমাদ ওয়াহিদি দীর্ঘ এসেছেন আত্মগোপন থেকে প্রকাশ্যে।

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কয়েক দিনব্যাপী শেষকৃত্যের প্রস্তুতির সময় তাঁকে আবার দেখা গেল।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ওয়াহিদি শেষকৃত্যের একটি বৈঠকে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার রাতে তেহরানে খামেনির পুরোনো বাড়ির কাছে একটি ছোট আয়োজন করা হয়েছিল। সেখানে ৮৬ বছর বয়সী খামেনির কফিনের পাশে তাকে বসে থাকতে দেখা যায়। গত ৮ ফেব্রুয়ারির পর এই প্রথম তাকে প্রকাশ্যে দেখা গেল। এর কয়েক সপ্তাহ পরই মূলত যুদ্ধ শুরু হয়।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের আলোচনায় তিনি এখন একটি বড় ভূমিকা রাখছেন। ধারণা করা হচ্ছে, তিনি নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সাথে সরাসরি যোগাযোগ রাখা ঘনিষ্ঠ দলের সদস্য। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনের হামলায় খামেনি নিহত হন। ওই হামলায় মোজতবা আহত হয়ে এখনো আত্মগোপনে আছেন।

কে এই আহমাদ ওয়াহিদি? ওয়াহিদি বর্তমানে আইআরজিসির নতুন প্রধান। আগের প্রধান মোহাম্মদ পাকপুর আমেরিকা ও ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর তিনি এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭০-এর দশকের শেষ দিক থেকে তিনি আইআরজিসিতে যুক্ত আছেন। ১৯৮০ সালের দশকে গোয়েন্দা ও সামরিক বাহিনীতে তিনি বড় পদে ছিলেন।

১৯৮৮ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি এলিট কুদস ফোর্সের নেতৃত্ব দিয়েছেন। পরে এই দায়িত্ব পান কাসেম সোলেইমানি, যিনি ২০২০ সালে মার্কিন হামলায় নিহত হন। আমেরিকা বা ইসরায়েলের সম্ভাব্য হামলার পূর্ব প্রস্তুতি হিসেবে ২০২৫ সালের ডিসেম্বরে খামেনি তাকে আইআরজিসির উপ-প্রধান হিসেবে নিযুক্ত করেছিলেন। ওয়াহিদি রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি মাহমুদ আহমাদিনেজাদের প্রতিরক্ষামন্ত্রী এবং ইব্রাহিম রাইসির স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।

বিশ্লেষকদের মতে, তিনি ইরানের ধর্মীয় শাসনব্যবস্থার একজন আপসহীন ও কট্টর সমর্থক। সাংবাদিক মোহাম্মদ আলি শাবানি তার সম্পর্কে বলেছেন, আগের কমান্ডাররা ওয়াহিদির তুলনায় ছিলেন স্রেফ ‘স্কুলশিক্ষক’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির জানাজা হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তিশালী জবাব: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:০০ পি.এম


খামেনির জানাজা হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তিশালী জবাব: পেজেশকিয়ান

খামেনির জানাজা ও দাফনে মানুষের ব্যাপক অংশগ্রহণ সন্ত্রাস, সহিংসতা ও শক্তি প্রদর্শনের রাজনীতির বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

তিনি বলেন, একই সঙ্গে এটি প্রমাণ করবে যে, ইরানের জনগণ দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় বিশেষভাবে উল্লেখ করেছেন যে, বিশাল জনসমাগম বিশ্বকে জানিয়ে দেবে যে ইরানের জনগণ কোনো চাপ বা হুমকিতে ভীত নয়।

বিজ্ঞাপন

পেজেশকিয়ান আরো বলেন, ‘কোনো ঘটনাই এই জাতির দৃঢ় মনোবল ভাঙতে পারবে না। আমরা একটি সমৃদ্ধ, স্বাধীন, শক্তিশালী ও গর্বিত ইরান গড়ে তুলব।’

তিনি বিশ্বাস করেন যে ইরানের জনগণ ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানে অংশ নিয়ে প্রমাণ করবে যে তারা নেতার আদর্শ ও পথের প্রতি অনুগত।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস, শোকাহত হলেও আশা ও দৃঢ় সংকল্প নিয়ে ইরানের জনগণ দেখিয়ে দেবে, যে পতাকার জন্য এই মহান নেতা সারা জীবন সংগ্রাম করেছেন, সেই পতাকা কখনো মাটিতে পড়বে না।’

প্রেসিডেন্ট আরও বলেন, খামেনির মৃত্যু শুধু ইরানের জনগণের জন্য নয়, মুসলিম বিশ্ব এবং বিশ্বের স্বাধীনতাকামী মানুষের মধ্যেও গভীর শোকের সৃষ্টি করেছে। কিন্তু এই ঘটনায় এটাও প্রমাণিত হয়েছে যে ইরানের ইসলামি রাষ্ট্রব্যবস্থা জনগণের বিশ্বাস, আদর্শ ও দৃঢ় ইচ্ছাশক্তির ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে।

তিনি উল্লেখ করেন, ‘এই শাহাদাত কোনো পথের শেষ নয়; বরং এটি জাতীয় ঐক্য, দৃঢ়তা ও অগ্রগতির একটি নতুন অধ্যায়ের শুরু। ইরানের জনগণ অতীতেও কঠিন পরীক্ষার পর আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে উঠেছে, এবারও তাই হবে।’

তিনি বলেন, খামেনির ভূমিকা দেশের স্বাধীনতা রক্ষায়, ধর্মভিত্তিক গণতন্ত্র এবং প্রতিরোধনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল।

তার মতে, খামেনির নাম, চিন্তাধারা ও অবদান ইরানের ইতিহাস এবং বিশ্বের স্বাধীনচেতা মানুষের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে।

তিনি আরো বলেন, ‘আজ ইরানের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার মূল শক্তি হলো জাতীয় ঐক্য, জনগণের সচেতন অংশগ্রহণ এবং বড় শক্তিগুলোর অতিরিক্ত চাপ ও দাবির বিরুদ্ধে প্রতিরোধ।’

সবশেষে তিনি জাতি, ধর্ম বা রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত ইরানিকে জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান, যাতে বিশ্ব আবারও ইরানের জাতীয় ঐক্য দেখতে পায়।

সূত্র: প্রেস টিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%