ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

সকাল ৯টার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস


সকাল ৯টার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। এ সময় এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রামপুরায় স্লুইস গেটের কাছে ৭৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার

এদিকে, অন্য একটি বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানায়, দেশের সব বিভাগেই শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অপেক্ষাকৃত মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। সারা দেশজুড়ে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশের জাতীয় অঙ্গীকার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশের জাতীয় অঙ্গীকার ঘোষণা

শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে দক্ষিণ এশীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ জাতীয় অঙ্গীকার ঘোষণা করেছে। দক্ষিণ এশিয়ার এই সম্মেলনটি ২৩ ও ২৪ জুন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, এমপি।

সার্ক, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মন্ত্রী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এছাড়া, সার্ক মহাসচিব এবং শিশুদের বিরুদ্ধে সহিংসতা বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে বাংলাদেশের পক্ষে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুরক্ষিত, মর্যাদাপূর্ণ ও ক্ষমতায়নভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, জন্ম নিবন্ধনের হার বৃদ্ধি, শিশুদের প্রতি সহিংস আচরণ কমানো এবং শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সহিংসতা প্রতিরোধে সরকারের প্রচেষ্টা আরও জোরদার করার অঙ্গীকারও তিনি পুনর্ব্যক্ত করেছেন।

প্রতিমন্ত্রীর মতে, শক্তিশালী আইন প্রণয়ন, সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ এবং কমিউনিটিভিত্তিক শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশ শিশু সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। একই সঙ্গে তিনি শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য জাতীয় অঙ্গীকার ঘোষণা করেছেন।

সম্মেলনে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ‘শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে কলম্বো-বোগোতা কল টু অ্যাকশন’ এবং ‘শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ কাঠামো’র প্রতি সমর্থন জানায়। এর মাধ্যমে বাংলাদেশ পুনর্ব্যক্ত করে যে, শিশু সুরক্ষা ব্যবস্থা সক্রিয়, অন্তর্ভুক্তিমূলক এবং সমাজ, অর্থনীতি বা ভৌগোলিক অবস্থান নির্বিশেষে প্রতিটি শিশুর জন্য সহজলভ্য হতে হবে।

সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মাহফুজা সুলতানা অংশগ্রহণ করেন। সচিব ইয়াসমীন পারভীন বাংলাদেশের জাতীয় অবস্থান তুলে ধরে শিশু সুরক্ষা খাতে অর্জিত অগ্রগতি এবং বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে আলোকপাত করেন। তিনি প্রযুক্তিনির্ভর সহিংসতাসহ শিশুদের বিরুদ্ধে উদীয়মান ঝুঁকির বিষয়গুলো তুলে ধরেন এবং এসব মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা জানান।

তিনি দাবি করেন, শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এবং সকল শিশুর জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাংলাদেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে কাজ অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা, জামায়াতের শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা, জামায়াতের শোক প্রকাশ

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা সংলগ্ন এলাকায় একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতে ইসলামী শোক প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) এই বিষয়ে এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ‘আজ ২৫ জুন সকালে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা সংলগ্ন এলাকায় সংঘটিত মর্মান্তিক ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। একটি ভাড়া বাসায় প্রবেশ করে মা শাহীনুর বেগম এবং তার তিন নিষ্পাপ কন্যা—ছায়মা আক্তার, ইকরা বেগম ও সিপা আক্তারকে যেভাবে নির্মম, পাশবিক ও রক্তাক্ত কায়দায় হত্যা করা হয়েছে, তা মানবতার বিবেককে নাড়া দিয়েছে এবং সমগ্র জাতিকে স্তম্ভিত করেছে।’

তিনি আরো বলেন, ‘একজন মায়ের সঙ্গে তার তিন কন্যার নিথর দেহ পড়ে থাকার দৃশ্য বিবেকবান মানুষের হৃদয়কে বিদীর্ণ করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো একটি পরিবার এক মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।

এমন নৃশংস ও বর্বর হত্যাকাণ্ড সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই বিভীষিকাময় ঘটনায় পুরো রায়পুরবাসী শোকাহত, আর দেশের মানুষ গভীর বেদনা ও ক্ষোভে মুহ্যমান। নিষ্পাপ নারী ও শিশুদের ওপর এমন বর্বরোচিত হামলা মানবিক মূল্যবোধের ওপর এক জঘন্য আঘাত।’

তিনি উল্লেখ করেন, ‘আমি নিহত শাহীনুর বেগম ও তার তিন কন্যার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাদের শহীদের মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও স্বজনহারাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই অসহনীয় শোক, বেদনা ও অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক দান করেন।’

গোলাম পরওয়ার বলেন, ‘আমি এই ভয়াবহ ও বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সাধারণ মানুষের জান-মাল ও নিরাপত্তা নিশ্চিতকরণে আরো কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘অন্যদিকে একই দিনে আরেক মর্মান্তিক দুর্ঘটনায় দুপুর দেড়টার হাতে দিনাজপুরের পার্বতীপুরে আরো তিনজন প্রাণ হারিয়েছেন। নদীতে গোসল করতে নেমে একই পরিবারের দুই বোন ও তাদের ভাবির আকস্মিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এ ঘটনায় নিহত দুলালী খাতুন, সুরভী খাতুন এবং সুমাইয়া আক্তারের (আকলিমা বেগম) রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত

প্রাণঘাতী ইবোলা ভাইরাস ইউরোপে প্রথমবারের মতো প্রবেশ করেছে। সম্প্রতি কঙ্গো থেকে মানবিক মিশন শেষে ফ্রান্সে ফেরা এক চিকিৎসকের শরীরে এই রোগটি শনাক্ত হয়েছে। তবে ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, সাধারণ মানুষের জন্য ঝুঁকি এখনও তুলনামূলকভাবে কম রয়েছে।

ইবোলা ভাইরাস মূলত একটি বিরল এবং মারাত্মক সংক্রামক ভাইরাস, যা সরাসরি মানুষের রক্তনালীর ক্ষতি করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। ১৯৭৬ সালে কঙ্গো এবং সুদানে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং বিজ্ঞানীদের ধারণা, ফ্রুট ব্যাট বা শিম্পাঞ্জি থেকে এটি প্রথম মানুষের মধ্যে ছড়িয়েছিল।

বর্তমানে বিশ্বজুড়ে আতঙ্কের কারণ হচ্ছে ইবোলার নতুন ভ্যারিয়েন্ট ‘বুন্দিবুগিও’। ২০০৭ সালে উগান্ডার বুন্দিবুগিও জেলায় প্রথম এই নতুন স্ট্রেইন শনাক্ত হয় এবং তার নামও সেই জেলার নামানুসারে রাখা হয়েছে।

সম্প্রতি কঙ্গোতে আবারও ইবোলা ছড়িয়ে পড়েছে। বর্তমানে আফ্রিকার দেশটিতে ১ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এবং মৃত্যু হয়েছে আড়াইশোর বেশি।

ফ্রান্সে ইউরোপের প্রথম দেশ হিসেবে শনাক্ত হয়েছে ইবোলার সংক্রমণ। আক্রান্ত ব্যক্তি একজন চিকিৎসক, যিনি সম্প্রতি কঙ্গোয় একটি বেসরকারি সংস্থায় মানবিক সহায়তার কাজ শেষে দেশে ফেরেন।

বুধবার (২৪ জুন) ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনাক্ত হওয়ার পর তাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। কঙ্গো ফেরত অন্যান্য কর্মীদের জন্য ফ্রান্স ইতোমধ্যে একটি বিশেষ নজরদারি ব্যবস্থা চালু করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাটির প্রধান এক সংবাদ সম্মেলনে বলেন, ভাইরাসের বিস্তারের গতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার চেয়ে অনেক বেশি। আক্রান্তদের সংস্পর্শে আসা মানুষের খুঁজে বের করার প্রক্রিয়া এখনো দুর্বল এবং আইসোলেশন সেন্টারগুলোতে পর্যাপ্ত চিকিৎসার অভাব রয়েছে।

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো বা ডিআর কঙ্গোতে গত মাসে প্রথম ইবোলার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তবে বিশেষজ্ঞদের মতে আনুষ্ঠানিক ঘোষণার বেশ কয়েক সপ্তাহ আগে থেকেই ভাইরাসটি সেখানে ছড়াচ্ছিল।

বর্তমান প্রাদুর্ভাবটি মূলত বুন্দিবুগিও প্রজাতির ভাইরাসের কারণে হচ্ছে, যার কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন এখনও আবিষ্কৃত হয়নি। এটি শরীরের তরল পদার্থের মাধ্যমে ছড়ায় বিধায় সম্মুখসারির স্বাস্থ্যকর্মীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। এরই মধ্যে প্রায় ৮০ জন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইগাতীতে ট্রান্সফরমারের তামার তার চুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


ঝিনাইগাতীতে ট্রান্সফরমারের তামার তার চুরি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে তামার তার চুরির একটি ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) দিবাগত গভীর রাতের সময় উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া পাতার মোড় এলাকায় কাজিম উদ্দিন মার্কেট সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। ঘটনাটি ঘটার কারণে কয়েকটি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং এতে স্থানীয় গ্রাহকেরা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ট্রান্সফরমারের ভেতরে থাকা তামার তার খুলে নিয়ে গিয়েছে। সকালে বিদ্যুৎ থাকেনা দেখে স্থানীয় বাসিন্দারা এই ঘটনার বিষয়টি খেয়াল করেন। পরে খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শনে যান।

স্থানীয় গ্রাহক মো. রহমত আলী মন্তব্য করেন, সকালে ঘুম থেকে উঠে দেখি এলাকায় বিদ্যুৎ নেই। এর পর জানতে পারি ট্রান্সফরমারের তামার তার চুরি হয়ে গেছে। ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

ঝিনাইগাতী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আবাসিক প্রকৌশলী মো. সালেকুর রহমান জানান, রাংটিয়া পাতার মোড় এলাকায় একটি বিতরণ ট্রান্সফরমারের তামার তার চুরি হয়েছে। খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত ট্রান্সফরমার মেরামত বা প্রতিস্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%