ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত


ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত

প্রাণঘাতী ইবোলা ভাইরাস ইউরোপে প্রথমবারের মতো প্রবেশ করেছে। সম্প্রতি কঙ্গো থেকে মানবিক মিশন শেষে ফ্রান্সে ফেরা এক চিকিৎসকের শরীরে এই রোগটি শনাক্ত হয়েছে। তবে ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, সাধারণ মানুষের জন্য ঝুঁকি এখনও তুলনামূলকভাবে কম রয়েছে।

ইবোলা ভাইরাস মূলত একটি বিরল এবং মারাত্মক সংক্রামক ভাইরাস, যা সরাসরি মানুষের রক্তনালীর ক্ষতি করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। ১৯৭৬ সালে কঙ্গো এবং সুদানে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং বিজ্ঞানীদের ধারণা, ফ্রুট ব্যাট বা শিম্পাঞ্জি থেকে এটি প্রথম মানুষের মধ্যে ছড়িয়েছিল।

বর্তমানে বিশ্বজুড়ে আতঙ্কের কারণ হচ্ছে ইবোলার নতুন ভ্যারিয়েন্ট ‘বুন্দিবুগিও’। ২০০৭ সালে উগান্ডার বুন্দিবুগিও জেলায় প্রথম এই নতুন স্ট্রেইন শনাক্ত হয় এবং তার নামও সেই জেলার নামানুসারে রাখা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষকদের সাংবাদিকতা করার অনুমতি নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সম্প্রতি কঙ্গোতে আবারও ইবোলা ছড়িয়ে পড়েছে। বর্তমানে আফ্রিকার দেশটিতে ১ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এবং মৃত্যু হয়েছে আড়াইশোর বেশি।

ফ্রান্সে ইউরোপের প্রথম দেশ হিসেবে শনাক্ত হয়েছে ইবোলার সংক্রমণ। আক্রান্ত ব্যক্তি একজন চিকিৎসক, যিনি সম্প্রতি কঙ্গোয় একটি বেসরকারি সংস্থায় মানবিক সহায়তার কাজ শেষে দেশে ফেরেন।

বুধবার (২৪ জুন) ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনাক্ত হওয়ার পর তাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। কঙ্গো ফেরত অন্যান্য কর্মীদের জন্য ফ্রান্স ইতোমধ্যে একটি বিশেষ নজরদারি ব্যবস্থা চালু করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাটির প্রধান এক সংবাদ সম্মেলনে বলেন, ভাইরাসের বিস্তারের গতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার চেয়ে অনেক বেশি। আক্রান্তদের সংস্পর্শে আসা মানুষের খুঁজে বের করার প্রক্রিয়া এখনো দুর্বল এবং আইসোলেশন সেন্টারগুলোতে পর্যাপ্ত চিকিৎসার অভাব রয়েছে।

আরও পড়ুন: ডিভি লটারি পুনরায় চালু, বাংলাদেশিরা আবেদন করতে পারবেন?

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো বা ডিআর কঙ্গোতে গত মাসে প্রথম ইবোলার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তবে বিশেষজ্ঞদের মতে আনুষ্ঠানিক ঘোষণার বেশ কয়েক সপ্তাহ আগে থেকেই ভাইরাসটি সেখানে ছড়াচ্ছিল।

বর্তমান প্রাদুর্ভাবটি মূলত বুন্দিবুগিও প্রজাতির ভাইরাসের কারণে হচ্ছে, যার কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন এখনও আবিষ্কৃত হয়নি। এটি শরীরের তরল পদার্থের মাধ্যমে ছড়ায় বিধায় সম্মুখসারির স্বাস্থ্যকর্মীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। এরই মধ্যে প্রায় ৮০ জন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইগাতীতে ট্রান্সফরমারের তামার তার চুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


ঝিনাইগাতীতে ট্রান্সফরমারের তামার তার চুরি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে তামার তার চুরির একটি ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) দিবাগত গভীর রাতের সময় উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া পাতার মোড় এলাকায় কাজিম উদ্দিন মার্কেট সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। ঘটনাটি ঘটার কারণে কয়েকটি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং এতে স্থানীয় গ্রাহকেরা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ট্রান্সফরমারের ভেতরে থাকা তামার তার খুলে নিয়ে গিয়েছে। সকালে বিদ্যুৎ থাকেনা দেখে স্থানীয় বাসিন্দারা এই ঘটনার বিষয়টি খেয়াল করেন। পরে খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শনে যান।

স্থানীয় গ্রাহক মো. রহমত আলী মন্তব্য করেন, সকালে ঘুম থেকে উঠে দেখি এলাকায় বিদ্যুৎ নেই। এর পর জানতে পারি ট্রান্সফরমারের তামার তার চুরি হয়ে গেছে। ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

ঝিনাইগাতী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আবাসিক প্রকৌশলী মো. সালেকুর রহমান জানান, রাংটিয়া পাতার মোড় এলাকায় একটি বিতরণ ট্রান্সফরমারের তামার তার চুরি হয়েছে। খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত ট্রান্সফরমার মেরামত বা প্রতিস্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে যোগদান করেছেন বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে যোগদান করেছেন বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির

বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেছেন। রবিবার (২১ জুন) রাতে আইন ও বিচার বিভাগের উপসচিব মো. মাসুম বিল্লাহ কর্তৃক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগের আদেশ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী তাঁকে নতুন কর্মস্থলে যোগদান করার জন্য বলা হয়েছে।

বগুড়ার আদালতের সিনিয়র আইনজীবী ওয়াজেদুর রহমান ওয়াজেদ জানান, বিচারক শাহজাহান কবির এর বদলীর আদেশ হওয়ার কারণে বগুড়া জেলা এ্যাডভোকেট বার সমিতি এবং সেখানে কর্মরত জজ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা পৃথকভাবে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন। তিনি যখন বগুড়ায় যোগদান করেছিলেন, তখন ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনিও চেষ্টা করেছেন। তাঁর বিচারিক কার্যক্রমে বগুড়ার আইনজীবী এবং বিচারপ্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। প্রশাসনিকভাবে বিচারক শাহজাহান কবির বগুড়ায় কর্মরত থাকাকালীন সময়ে জেলার সকল আদালতের বিচারকদের সাথে সমন্বয় সাধন করে কাজ করেছেন।

সাতক্ষীরায় জন্ম নেওয়া বিচারক মোঃ শাহজাহান কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন। তিনি ১৮তম বিসিএস (বিচার) ক্যাডারের মাধ্যমে বিচার বিভাগে নিয়োগ পান। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকার বিভিন্ন আদালতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসেবেও কাজ করেছেন। এছাড়া, বগুড়ার জেলা ও দায়রা জজ হিসেবে যোগদানের আগে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক (প্রসিকিউশন) এবং নেত্রকোনা জেলা ও দায়রা জজ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রিপেইড মিটারের টোকেন হালনাগাদে বিদ্যুৎ বিভাগ কর্তৃক নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


প্রিপেইড মিটারের টোকেন হালনাগাদে বিদ্যুৎ বিভাগ কর্তৃক নতুন নির্দেশনা

জুনের শুরু থেকে কার্যকর হওয়া বিদ্যুতের নতুন মূল্যবৃদ্ধির কারণে প্রিপেইড মিটারের গ্রাহকদের ২০০ বা তার চেয়েও বেশি ডিজিটের টোকেনের মাধ্যমে মিটার আপডেট করার নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার, ২৫ জুন, বিদ্যুৎ বিভাগ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে যে, গ্রাহকরা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে যে নির্দেশনা রয়েছে, সেটি অনুসরণ করে মিটার আপডেট করতে সক্ষম হবেন। যদি এ বিষয়ে কোনো সহায়তার প্রয়োজন হয়, তবে সংশ্লিষ্ট সংস্থার হটলাইনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯ ছাড়াও বিপিডিবি (১৬২০০), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (১৬৮৯৯), ডিপিডিসি (১৬১১৬), ডেসকো (১৬১২০), নেসকো (১৬৬০৩) এবং ওজোপাডিকো (১৬১১৭) কল সেন্টারে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নেওয়া সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসহায় জরিনাকে ঘর করে দিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


অসহায় জরিনাকে ঘর করে দিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

জরিনা খাতুন, তিন সন্তানের জননী অসহায় নারী, চন্ডিগড় গ্রামের বাসিন্দা, তিনি বলেন, "আমার তিনডা পুলাপাইন, স্বামী নাই, আমার প্রতিবন্ধি মাইয়ারে বাঁইন্ধা রাইখা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে অনেক কষ্টে একটা মাইয়ারে লেখাপড়া করাইছিলাম। কিন্তু ভাঙাচোরা (ঝুপড়ি) ঘরে থাকতাম, বিয়ের কথা আইতো না। এহন ভালো একটা ঘর অইছে, বিয়া দিতে পারবাম আমার মাইয়ারে। কায়সার কামাল স্যার আমারে এই ঘরডা কইরা দিছে, আমি দোয়া করি তার জন্য আপনেরাও দোয়া করবাইন।" বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে নতুন ঘর পেয়ে তিনি খুব খুশি। তার জীবনের দুর্দশার খবর পেয়ে ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর করেদেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। জরিনা খাতুন জানিয়েছেন, তার আগের বসতঘরটি ছিল ভাঙাচোরা। বৃষ্টি হলেই ঘরের বাইরে পড়ার আগেই যেন তার ঘরের ভেতরে পানি পড়ত। সেই ঘরেই প্রতিবন্ধি সন্তানসহ অন্যদের নিয়ে ভিজেই দিন-রাত পার করতে হতো তাকে। এমনকি বড় মেয়ের বিয়ের কথাও আসলে ঘরের জন্য বিয়ে হচ্ছিল না। তার কষ্টে জীবনযাপনের একটি ভিডিও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নজরে এলে তিনি ব্যক্তিগত উদ্যোগে নতুন ঘর নির্মাণ করে দেন। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে জরিনা খাতুন বলেন, "আগে ভাঙা ঘর আছিল, মাইয়ার বিয়া দিতে পারি নাই। এখন ঘর পাইছি, আমি অনেক খুশি। আল্লাহর কাছে দোয়া করি। এহন মেয়ের বিয়ে দিতে পারুম।" নতুন ঘরের উদ্বোধন করেন জরিনা খাতুন নিজেই। এই সময় গ্রামবাসী উপস্থিত ছিলেন। জরিনার মতো একজন অসহায় নারীর জন্য ঘর নির্মাণ করে দেওয়ায় খুশি স্থানীয়রাও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%