১০:১৫ এম
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে যশোরের অভয়নগরে দুই সার ব্যবসায়ীকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২ আগস্ট) রাতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মরিচা ও শুভরাড়া বালুরঘাট বাজারে এ অভিযানটি পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের পরিচালনাকরী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, সরকারি টিএসপি সার নির্ধারিত মূল্যের তুলনায় বেশি দামে বিক্রি করার অভিযোগে বাঘুটিয়া ইউনিয়নের মরিচা বাজারে মেসার্স মাসুদ-মামুন ট্রেডার্সের মালিক মাসুদ মোল্যাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, একই অপরাধে শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া বালুরঘাট বাজারে মেসার্স ভাই ভাই কৃষি স্টোরের মালিক রিয়াজ উদ্দীনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২৭ মামলার আসামি পিয়াল আহম্মেদ গ্রেপ্তার, উদ্ধার ছয় ধরনের অস্ত্র
উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানিয়েছেন, এক হাজার ৩৫০ টাকা বস্তা (৫০ কেজি) সরকারি টিএসপি সার কৃষকের কাছে দুই হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়েছে।
বিষয়টি জানার পর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু কালের কণ্ঠকে জানান, ‘সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইজন সার ব্যবসায়ীকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।’
আরও পড়ুন: চট্টগ্রামে মহাষষ্ঠীতে শুরু হল ১,৯৪৯ মণ্ডপে দুর্গাপূজা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন