ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মার্টিনেজ বনাম ভোজিনহা, শেষ হাসি হাসবে কে


মার্টিনেজ বনাম ভোজিনহা, শেষ হাসি হাসবে কে

বিশ্বকাপে এবার কেপ ভার্দে একটি চমক দেখিয়েছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রতে আটকে দিয়ে বিশ্ব ফুটবলের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দলের গোলরক্ষক ভোজিনহা। তার দুর্দান্ত সেভগুলোর মধ্যে নজর কাড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেড়েছে তার জনপ্রিয়তা। এবার তার সামনে রয়েছে আরও বড় পরীক্ষা আর্জেন্টিনা এবং লিওনেল মেসি।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভারডে। ম্যাচের আকর্ষণ হয়ে উঠেছে দুই গোলকিপারের পারফরম্যান্স। বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্টিনেজ এবং টুর্নামেন্টের নতুন সেনসেশন ভোজিনহা।

গ্রুপ পর্বে তিন ম্যাচে দুটি ক্লিন শিট রেখেছেন ভোজিনহা। স্পেনের বিরুদ্ধে তিনি সাতটি দুর্দান্ত সেভ করে দলের জন্য একটি মূল্যবান পয়েন্ট নিশ্চিত করেন। উরুগুয়ের বিপক্ষে তিনি দুটি গোল হজম করলেও কেপ ভার্দে ২-২ সমতায় ম্যাচটি শেষ করে। সৌদি আরবের বিপক্ষে আরও তিনটি গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। সব মিলিয়ে তিন ম্যাচে ১০টি সেভ ও দুটি ক্লিন শিট নিয়ে নকআউট পর্বে প্রবেশ করেছেন এই গোলরক্ষক।

আরও পড়ুন: গোপালগঞ্জে শিশু মুহিন হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

অন্যদিকে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও গ্রুপ পর্বে দুটি ক্লিন শিট রেখেছেন। তবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শক্তিশালী রক্ষণভাগের কারণে তাকে খুব বেশি পরীক্ষার মুখে পড়তে হয়নি। তিন ম্যাচে প্রতিপক্ষ তার দিকে মাত্র দুটি শট অন টার্গেট নিতে সক্ষম হয়। অস্ট্রিয়ার বিরুদ্ধে তিনি একটি সেভ করেছেন এবং জর্ডানের বিরুদ্ধে একমাত্র গোলটি হজম করেন তিনি। আলজেরিয়ার বিপক্ষে তাকে কোনো সেভ করতে হয়নি।

পরিসংখ্যানের দিক থেকে ভোজিনহার সেভের সংখ্যা অনেক বেশি। তবে এটি এসেছে প্রতিপক্ষের আক্রমণের চাপ সামলানোর কারণে। অন্যদিকে, মার্টিনেজের সামনে সুযোগ কম এলেও তিনি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তাই দুই গোলরক্ষকের পারফরম্যান্সের সরাসরি তুলনা করা সহজ নয়।

এবারের ম্যাচে ভোজিনহার জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। স্পেনের আক্রমণ সামলে প্রশংসা কুড়ানো এই গোলরক্ষককে এবার ঠেকাতে হবে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও আর্জেন্টিনার গতিময় আক্রমণভাগকে। অন্যদিকে, মার্টিনেজের লক্ষ্য হবে নিজের জাল অক্ষত রেখে দলের শেষ ষোলো নিশ্চিত করা।

শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবে, অভিজ্ঞ বিশ্বচ্যাম্পিয়ন মার্টিনেজ নাকি টুর্নামেন্টের নতুন আবিষ্কার ভোজিনহা, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়ের মধ্যেেই।

আরও পড়ুন: গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আল্টিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আল্টিমেটাম

দক্ষিণ কোরিয়ার ফুটবল সংস্কারের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ সমর্থকরা। ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’—ক্ষুব্ধ জনতার মাথার ওপর ভাসতে থাকা প্ল্যাকার্ডের লেখাটিই যেন পুরো পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছিল। অনেক প্রত্যাশা নিয়ে ফিফা বিশ্বকাপে খেলতে গিয়েছিল দক্ষিণ কোরিয়া।

কিন্তু দেশবাসীর প্রত্যাশার চাপেই কি না দলটি চিড়েচ্যাপ্টা হয়ে ফিরেছে। বাজে পারফরম্যান্সে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা।

দল দেশে ফেরার পর রাজধানী সিউলের ইনচন বিমানবন্দরের বাইরে কয়েক হাজার সমর্থক জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলেতে দেন আল্টিমেটাম।

সমর্থকরা সবচেয়ে বেশি ক্ষুব্ধ ছিলেন প্রধান কোচ হং মিয়ং-বোর ওপর। তাদের একাংশ ‘হং আউট’ স্লোগান দেন, এমনকি কেউ কেউ তাকে গাড়িতে ওঠার আগ পর্যন্ত কথা শুনিয়ে দেন।

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে এরই মধ্যে পদত্যাগ করেছেন হং মিয়ং-বো। দলের ভরাডুবি দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ুং গুরুত্ব সহকারে তদন্তের আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্টের মতে, যোগ্যতার পরিবর্তে পক্ষপাতিত্ব ও ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দেওয়াতেই এমন পরিণতি হয়েছে।

হং মিয়ং-বো একসময় দক্ষিণ কোরিয়ার ফুটবলের বড় তারকা ছিলেন। ঘরের মাঠে ২০০২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ কোরিয়া। সেই দলের অধিনায়ক ছিলেন হং মিয়ং-বো। পরে কোচ হিসেবেও বয়সভিত্তিক দলে সাফল্য পান।

কিন্তু ২০২৪ সালে জাতীয় দলের কোচ হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে ঘিরে বিতর্ক শুরু হয়।

সমর্থকদের বড় একটি অংশের অভিযোগ ছিল, হং মিয়ং-বোকে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নয়; বরং ব্যক্তিগত সম্পর্কের কারণে নিয়োগ দেওয়া হয়েছে।

অনেকের দাবি, কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) শীর্ষ কর্মকর্তারা ব্যক্তিগতভাবে হং মিয়ং-বোকে পছন্দ করতেন বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও কেএফএ শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে।

বিতর্ক আরো বাড়ে যখন কেএফএর কোচ নির্বাচন কমিটির সাবেক সদস্য ও সাবেক ফুটবলার পার্ক জু-হো অভিযোগ করেন, কোচ নিয়োগের নিয়ম সঠিকভাবে অনুসরণ করা হয়নি। তার দাবি, অন্য প্রার্থীদের সমান সুযোগ দেওয়া হয়নি। কেএফএ তার বক্তব্য প্রত্যাখ্যান করলেও অনেক সমর্থক এবং কিংবদন্তি ফুটবলার পার্ক জি-সুং তার বক্তব্যের প্রতি সমর্থন জানান।

পরবর্তীতে সরকারি এক নিরীক্ষা প্রতিবেদনে কোচ নিয়োগ ও আগের কোচকে বরখাস্ত করার পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতির কথা উঠে আসে। তদন্তে কেএফএর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়। তবে আইনি প্রক্রিয়ার কারণে সেই সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হয়নি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পায়। কিন্তু দক্ষিণ আফ্রিকা ও আসরের সহ-আয়োজক মেক্সিকোর কাছে হেরে বিদায় নেয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের রক্ষণাত্মক কৌশল এবং আক্রমণে কার্যকর পরিকল্পনার অভাব নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় অধিনায়ক ও দলের সবচেয়ে বড় তারকা সন হিউং-মিনকে শুরুর একাদশে না রাখার সিদ্ধান্ত। অনেকের মতে, কোচ হং মিয়ং-বো সন হিউং-মিনের সামর্থ্যকে ঠিকভাবে কাজে লাগাতে পারেননি। ম্যাচগুলোতে সনকে অনেক সময় একা লড়াই করতে হয়েছে, পর্যাপ্ত সমর্থন পাননি।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সন সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের কাছে ক্ষমা চান। তিনি লেখেন, ‘সমর্থকদের হতাশার অনুভূতি আমি বুঝতে পারছি। এই বাস্তবতা মেনে নেওয়া খুব কঠিন।’

দক্ষিণ কোরিয়ায় ফুটবলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি বেড়েছিল ২০০২ বিশ্বকাপের পর। কিন্তু এরপর দীর্ঘ সময়ে দেশটি ধারাবাহিকভাবে উন্নতি করতে পারেনি।

বিপরীতে প্রতিবেশী দেশ জাপান পরিকল্পিতভাবে তাদের ফুটবলকে এগিয়ে নিয়েছে। বর্তমানে ফিফা র‌্যাংকিংয়েও তারা অনেক এগিয়ে। রাউন্ড অব ৩২-এর ম্যাচে ব্রাজিলকে তারা কঠিন পরীক্ষায় ফেলেছিল।

বিশেষজ্ঞদের মতে, জাপান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, একই দর্শনে দল গঠন এবং উপযুক্ত কোচিংয়ের মাধ্যমে শক্তিশালী ভিত তৈরি করেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় নিয়মিত কোচ বদলে যাওয়ায় স্থায়ী ফুটবল দর্শন গড়ে ওঠেনি।

এ কারণে অনেক সমর্থকের বিশ্বাস, শুধুমাত্র কোচ পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না। তারা চান কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনে স্বচ্ছতা, জবাবদিহি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে বড় ধরনের সংস্কার আনা হোক। তাদের আশা, এবারের ব্যর্থতা দক্ষিণ কোরিয়ার ফুটবলে প্রয়োজনীয় পরিবর্তনের পথ তৈরি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল ও প্রাইভেট কার শোভাযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান,ফরিদপুর জেলা প্রতিনিধি

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


ফরিদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল ও প্রাইভেট কার শোভাযাত্রা

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ফরিদপুরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল ও প্রাইভেট কার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজের সামনে থেকে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়।

এতে শতাধিক মোটরসাইকেল ও একাধিক প্রাইভেট কার অংশ নেয়। অংশগ্রহণকারীদের গায়ে ছিল আর্জেন্টিনা দলের জার্সি এবং হাতে ছিল দেশটির জাতীয় পতাকা।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা এতে অংশ নেন। আর্জেন্টিনার পতাকা ও জার্সিতে সজ্জিত সমর্থকদের উপস্থিতিতে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। সড়কের দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষও শোভাযাত্রা উপভোগ করেন।

আয়োজকদের ভাষ্য, প্রিয় দল আর্জেন্টिनার প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশের পাশাপাশি আসন্ন বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, গত বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবারও আর্জেন্টিনা শিরোপা জিতবে।

সমর্থকদের অনেকে বলেন, বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার একটি রোমাঞ্চকর লড়াই দেখতে চান তারা।

তাদের মতে, চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ফাইনাল বিশ্ব ফুটবলের অন্যতম সেরা আকর্ষণ হয়ে উঠবে।

সংবাদ লেখা পর্যন্ত শোভাযাত্রাটি ফরিদপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছিল এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কর্মসূচি চলছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বিদেশ থেকে শিখে এসে’ অনলাইনে শিশা কারবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


‘বিদেশ থেকে শিখে এসে’ অনলাইনে শিশা কারবার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জানিয়েছে, তারা এক রাতে টানা চার জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শিশা উদ্ধার করেছে। আন্দোলের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

শুক্রবার অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দীন জানান, রাজধানীর গুলশান ও ভাটারা এলাকায় এই ‘সমন্বিত বিশেষ অভিযানে’ তারা ৬৫ কেজি ৯০০ গ্রাম শিশা, ৪১টি হুক্কা, শিশা সেবনের ৪০ কেজি কয়লার পাশাপাশি ৫টি মোবাইল ফোন জব্দ করেছেন।

বদরুদ্দীন বলেন, এই একক অভিযানে শিশা উদ্ধারের এটাই ‘সবচেয়ে বড়’ ঘটনা, যা দেশে ঘটেছে। তিনি উল্লেখ করেন, অভিযানের সময় তারা একটি ‘আন্তর্ভাগে অনলাইন মাদক চক্রের হোতা’ আহমেদ শরীফি (৩৪), মেহদাদ শরীফি (৩৪) নামে দুই ভাই এবং মাকসুদ আলম নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন।

তিনি আরও বলেন, আহমেদ ও মেহদাদ ইরান থেকে শিখে আসার পর দেশে এই শিশার ব্যবসা শুরু করেন। “দুই ভাইয়ের নেতৃত্বে একটি চক্র ফেইসবুকের মাধ্যমে ঢাকাসহ সারাদেশে অনলাইনে অবৈধ শিশা ও শিশা সেবনের উপকরণ বিক্রির কাজ করে আসছিল” জানান বদরুদ্দীন।

সংবাদ সম্মেলনে বলা হয়, একটি ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করা শিশার দুটি চালান কুরিয়ারের মাধ্যমে গ্রাহকদের কাছে পাঠানোর খবর পেয়ে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল গত বৃহস্পতিবার বসুন্ধরা আবামিক এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে তারা ১ কেজি শিশাসহ একটি পার্সেল জব্দ করতে সক্ষম হন।

পরে, একই ফেসবুক থেকে অর্ডার করা আরও ১ কেজি শিশাসহ দ্বিতীয় পার্সেলটি মালিবাগ থেকে জব্দ করা হয়। পার্সেল দুটির প্রেরকের ঠিকানা যাচাই করার পর, ওইদিনই কালাচাঁদপুরে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুই ভাই আহমেদ শরীফি ও মেহদাদ শরীফিকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আরো ৪৫ কেজি ৯০০ গ্রাম শিশা এবং ২০টি হুক্কা উদ্ধার করা হয়। বদরুদ্দীন বলেন, “দুই ভাই আমাদের জানায়, তারা মাকসুদ আলম নামে আরেক ব্যক্তির কাছ থেকে শিশার একটি বড় অংশ নিয়ে থাকেন। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানাধীন নূরেরচালা এলাকার একটি ফ্ল্যাট থেকে মাকসুদ আলমকে আটক করা হয়ে, সেখানে আরও ১৮ কেজি শিশা ও ২১টি হুক্কা উদ্ধার করা হয়।”

এছাড়া, দুই ভাই আহমেদ শরীফি ও মেহদাদ শরীফি দীর্ঘদিন ইরানে ছিলেন জানিয়ে অতিরিক্ত পরিচালক বলেন, সেখানে তারা শিশা ব্যবসার কার্যক্রম, বাজারব্যবস্থা এবং সরবরাহ পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে। পরে বাংলাদেশে ফিরে তারা একই ব্যবসায়িক মডেল অনুসরণ করে অনলাইনে শিশা বিক্রির নেটওয়ার্ক গড়ে তোলে এবং ধীরে ধীরে দেশের বিভিন্ন জেলায় তাদের কার্যক্রম সম্প্রসারণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালোগানের লাল কার্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


বালোগানের লাল কার্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মার্কো রুবিও

বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র শেষ ষোলোতে উন্নীত হয়েছে। সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ম্যাচের ৪৫ মিনিটে গোল করার পর ৬৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানে।

তবে বালোগানের বিরূপ লাল কার্ডের সিদ্ধান্তটি নিয়ে ম্যাচের পর থেকেই বিতর্ক সৃষ্টি হয়েছে। পাশাপাশি প্রশ্ন উঠেছে, আলজেরিয়ার বিরুদ্ধে একই ধরনের ঘটনার প্রেক্ষিতে লিওনেল মেসি কেন শাস্তির সম্মুখীন হননি? এই অবস্থায় বালোগানের লাল কার্ড নিয়ে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তিনি হোয়াইট হাউসে সফরের সময় নিজের মেয়ে আমান্ডা লরেন রুবিওর সঙ্গে সময় কাটানোর সময় এই মন্তব্য করেন। এ সময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরান ও লেবানন সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলেও, মার্কিন জাতীয় ফুটবল দল সম্পর্কে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তর প্রদান করেন।

দলকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে রুবিও বলেছেন, ‘বালোগানের সঙ্গে লাল কার্ডের মাধ্যমে অন্যায় আচরণ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ওই লাল কার্ডের ফলে তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। তিনি জানান, আমি চাই এর জন্য একটি আপিল প্রক্রিয়া থাকত, কিন্তু এখন সম্ভবত অনেক দেরি হয়ে গেছে।

আগামী সাত জুলাই যুক্তরাষ্ট্র শেষ ষোলোতে বেলজিয়ামের মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%