প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপে এবার কেপ ভার্দে একটি চমক দেখিয়েছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রতে আটকে দিয়ে বিশ্ব ফুটবলের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দলের গোলরক্ষক ভোজিনহা। তার দুর্দান্ত সেভগুলোর মধ্যে নজর কাড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেড়েছে তার জনপ্রিয়তা। এবার তার সামনে রয়েছে আরও বড় পরীক্ষা আর্জেন্টিনা এবং লিওনেল মেসি।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভারডে। ম্যাচের আকর্ষণ হয়ে উঠেছে দুই গোলকিপারের পারফরম্যান্স। বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্টিনেজ এবং টুর্নামেন্টের নতুন সেনসেশন ভোজিনহা।
গ্রুপ পর্বে তিন ম্যাচে দুটি ক্লিন শিট রেখেছেন ভোজিনহা। স্পেনের বিরুদ্ধে তিনি সাতটি দুর্দান্ত সেভ করে দলের জন্য একটি মূল্যবান পয়েন্ট নিশ্চিত করেন। উরুগুয়ের বিপক্ষে তিনি দুটি গোল হজম করলেও কেপ ভার্দে ২-২ সমতায় ম্যাচটি শেষ করে। সৌদি আরবের বিপক্ষে আরও তিনটি গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। সব মিলিয়ে তিন ম্যাচে ১০টি সেভ ও দুটি ক্লিন শিট নিয়ে নকআউট পর্বে প্রবেশ করেছেন এই গোলরক্ষক।
অন্যদিকে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও গ্রুপ পর্বে দুটি ক্লিন শিট রেখেছেন। তবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শক্তিশালী রক্ষণভাগের কারণে তাকে খুব বেশি পরীক্ষার মুখে পড়তে হয়নি। তিন ম্যাচে প্রতিপক্ষ তার দিকে মাত্র দুটি শট অন টার্গেট নিতে সক্ষম হয়। অস্ট্রিয়ার বিরুদ্ধে তিনি একটি সেভ করেছেন এবং জর্ডানের বিরুদ্ধে একমাত্র গোলটি হজম করেন তিনি। আলজেরিয়ার বিপক্ষে তাকে কোনো সেভ করতে হয়নি।
পরিসংখ্যানের দিক থেকে ভোজিনহার সেভের সংখ্যা অনেক বেশি। তবে এটি এসেছে প্রতিপক্ষের আক্রমণের চাপ সামলানোর কারণে। অন্যদিকে, মার্টিনেজের সামনে সুযোগ কম এলেও তিনি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তাই দুই গোলরক্ষকের পারফরম্যান্সের সরাসরি তুলনা করা সহজ নয়।
এবারের ম্যাচে ভোজিনহার জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। স্পেনের আক্রমণ সামলে প্রশংসা কুড়ানো এই গোলরক্ষককে এবার ঠেকাতে হবে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও আর্জেন্টিনার গতিময় আক্রমণভাগকে। অন্যদিকে, মার্টিনেজের লক্ষ্য হবে নিজের জাল অক্ষত রেখে দলের শেষ ষোলো নিশ্চিত করা।
শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবে, অভিজ্ঞ বিশ্বচ্যাম্পিয়ন মার্টিনেজ নাকি টুর্নামেন্টের নতুন আবিষ্কার ভোজিনহা, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়ের মধ্যেেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন