ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বালোগানের লাল কার্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মার্কো রুবিও


বালোগানের লাল কার্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মার্কো রুবিও

বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র শেষ ষোলোতে উন্নীত হয়েছে। সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ম্যাচের ৪৫ মিনিটে গোল করার পর ৬৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানে।

তবে বালোগানের বিরূপ লাল কার্ডের সিদ্ধান্তটি নিয়ে ম্যাচের পর থেকেই বিতর্ক সৃষ্টি হয়েছে। পাশাপাশি প্রশ্ন উঠেছে, আলজেরিয়ার বিরুদ্ধে একই ধরনের ঘটনার প্রেক্ষিতে লিওনেল মেসি কেন শাস্তির সম্মুখীন হননি? এই অবস্থায় বালোগানের লাল কার্ড নিয়ে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তিনি হোয়াইট হাউসে সফরের সময় নিজের মেয়ে আমান্ডা লরেন রুবিওর সঙ্গে সময় কাটানোর সময় এই মন্তব্য করেন। এ সময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরান ও লেবানন সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলেও, মার্কিন জাতীয় ফুটবল দল সম্পর্কে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তর প্রদান করেন।

আরও পড়ুন: ভারত-চীন সম্পর্কের বরফ গলছে, তবে উদ্বেগ রয়ে গেছে

দলকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে রুবিও বলেছেন, ‘বালোগানের সঙ্গে লাল কার্ডের মাধ্যমে অন্যায় আচরণ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ওই লাল কার্ডের ফলে তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। তিনি জানান, আমি চাই এর জন্য একটি আপিল প্রক্রিয়া থাকত, কিন্তু এখন সম্ভবত অনেক দেরি হয়ে গেছে।

আগামী সাত জুলাই যুক্তরাষ্ট্র শেষ ষোলোতে বেলজিয়ামের মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু নিয়ন্ত্রণে লার্ভা ধ্বংসের নতুন ওষুধ আনার পরিকল্পনা ডিএনসিসির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


ডেঙ্গু নিয়ন্ত্রণে লার্ভা ধ্বংসের নতুন ওষুধ আনার পরিকল্পনা ডিএনসিসির

ডেঙ্গুর লার্ভা ধ্বংসে নতুন ওষুধ আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘদিন একই ওষুধ ব্যবহার করার কারণে এর কার্যকারিতা কমে গেছে, এমন কথাটি জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি আরও জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণের কাজ অব্যাহত রয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে বনানীতে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক।

এছাড়া, বিভিন্ন সরকারি কোয়ার্টার এবং নির্মাণাধীন ভবনগুলো ডেঙ্গু মশার প্রজননের অন্যতম প্রধান হটস্পটে পরিণত হয়েছে বলে দাবি করেছেন তিনি। এই কারণে, এসব স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা ও নজরদারি জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ সময়, সুয়ারেজ ব্যবস্থার উন্নয়নের জন্য গুলশান-বারিধারা খালে গিয়ে পড়া অধিকাংশ লাইন অন্যত্র স্থানের উদ্যোগ নেওয়া হয়েছে, এমন তথ্যও দিয়েছেন শফিকুল ইসলাম খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার যুবক বললেন, ‘স্ত্রীকে জানাবেন না আমি বেঁচে আছি’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


ধ্বংসস্তূপ থেকে উদ্ধার যুবক বললেন, ‘স্ত্রীকে জানাবেন না আমি বেঁচে আছি’

যুবক হার্নান আলবার্টো গিল ফ্লোরেসকে ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে অভিযানের পর উদ্ধার করা হলো। মৃত্যুকে খুব কাছে থেকে দেখা সত্ত্বেও তিনি বেঁচে ফিরলেন। ধ্বংসস্তূপ সরিয়ে যখন প্রাণের খোঁজ চলছিল, তখনই উদ্ধারকারীরা গিলের হদিস পান। কিন্তু তাঁকে উদ্ধার করা সহজ কাজ ছিল না, বলে জানিয়েছেন এক উদ্ধারকারী। বহুতলের ভেঙে পড়া কংক্রিটের জঙ্গল সরিয়ে গিলকে উদ্ধার করতে ১০০ ঘণ্টারও বেশি সময় লাগেছে। উদ্ধারকারী দলের সদস্য মিনইয়ার কোলাডো সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা যখন গিলকে উদ্ধার করলাম, তখন তিনি ক্ষীণ কণ্ঠে বারবার একটি কথাই বলছিলেন, আমি বেঁচে আছি, এ কথাটা স্ত্রীকে জানাবেন না।’ কোলাডো জানান, নতুন জীবন পাওয়ার পরও গিলের এ ধরনের অনুরোধ শুনে উদ্ধারকারীরা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। গিলের এই কথার কারণ জানতে চাওয়ায় তিনি বলেন, ‘আমি এখন বেঁচে আছি ঠিকই, কিন্তু কতক্ষণ বাঁচব তারও তো নিশ্চয়তা নেই! তাই স্ত্রীকে না জানানোই ভালো।’ তবে গিলের বেঁচে ফেরার খবর তাঁর স্ত্রী গুসবিমান গোনজালেজের কাছে পৌঁছে গিয়েছিল। আট দিন ধরে ধ্বংসস্তূপের নীচে আটকে ছিলেন গিল, বাঁচার জন্য মরিয়া চেষ্টা করে গিয়েছেন। গিল উল্লেখ করেন, ‘একটা সময় মনে হয়েছিল, উদ্ধারকারীরা হয়তো আমার কাছে পৌঁছোতেই পারবেন না। আমি যে এখানে আটকে রয়েছি, কেউ জানতেই পারতেন না। ঈশ্বরের কৃপায় আমি বেঁচে ফিরলাম।’ গত ২৪ জুন দুই দফায় ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল ভেনেজুয়েলায়। প্রথমটির কম্পনমাত্রা ছিল ৭.২ এবং দ্বিতীয়টির ৭.৫। এতে মৃত্যু হয়েছে আড়াই হাজারেরও বেশি মানুষের। এখনও ধ্বংসস্তূপের নিচে প্রাণের খোঁজ চলছে। এবং যখন সেই খোঁজ চলছিল, তখনই ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপের নীচে থেকে জীবিত অবস্থায় গিলকে পাওয়া যায়। স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, গিল স্থানীয় একটি বহুতল শপিং মলে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। ভূমিকম্পের সময়ে তিনি শপিং মলের বেসমেন্টে ছিলেন। পুরো শপিং মল কম্পনের ফলে ধসে গিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোটকেন্দ্রের দরজায় তালা, শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


ভোটকেন্দ্রের দরজায় তালা, শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচনে ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়ার বিষয়ে জুমার নামাজের বিরতির সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আরমান–মুক্তি প্যানেলের প্রার্থী ও সমর্থকেরা অভিযোগ করেছেন, ভোটকক্ষের ভেতরে কয়েকজনকে রেখে বাইরে থেকে তালা দেওয়া হয়েছে, যা নির্বাচন প্রক্রিয়া সর্ম্পকে প্রশ্নের জন্ম দিচ্ছে।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুমানা ইসলাম মুক্তি অভিযোগ করে বলেন, 'এমন কোনো নিয়ম তো নেই। নির্বাচন কমিশনারকে ফোন দিচ্ছি, কিন্তু ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ভেতরে লোক রেখে বিরতি দেওয়া হলো—এটা কেমন নিয়ম? তাঁদের সঙ্গে নির্বাচনে দাঁড়ানোই ঠিক হয়নি।'

ঘটনার একপর্যায়ে ভোটকক্ষের ভেতর থেকে এক নিরাপত্তারক্ষী বের হতে দেখা যায়। পরে তিনি বলেন, 'আমি ওয়াশরুমে গিয়েছিলাম। গেটে তালা দিয়ে দেওয়া হবে, সেটা বুঝতে পারিনি।'

তবে প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ভোটকক্ষের ভেতরে কোনো অনিয়মের সুযোগ ছিল না। তার ভাষ্য, 'এ ধরনের কিছু ঘটার কোনো সুযোগ নেই। ভোটকক্ষের ভেতরের সবকিছুই প্রজেক্টরের মাধ্যমে দেখা যাচ্ছে।'

শুক্রবার সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে শিল্পী সমিতির নির্বাচন শুরু হয়। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জুমার নামাজের জন্য দুপুরে এক ঘণ্টার বিরতি রাখা হয়েছে।

এরপর আবারও শুরু হয় ভোট গ্রহণ। এবারের নির্বাচনে মোট ভোটার হলেন ৫৭৩ জন। তবে এখন পর্যন্ত প্রায় দুই শতাধিকের মত ভোট পড়ে গেছে বলে খবর রয়েছে।

এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এক প্যানেলে সভাপতি পদে রয়েছেন মকবুল হোসেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে লড়ছেন শিবা সানু, আর সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাওরের মাছের জন্য প্রয়োজনীয় সব কাজ করা হবে : প্রতিমন্ত্রী টুকু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


হাওরের মাছের জন্য প্রয়োজনীয় সব কাজ করা হবে : প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, হাওরের মাছের উৎপাদন ও সংরক্ষণে প্রয়োজনীয় সব ধরনের কাজ করা হবে।

তিনি বলেন, ‘হাওরের মাছের জন্য যেসব কাজ করলে আপনাদের উপকার হবে, আমরা সবই করব। তবে এ জন্য আমাদের সময় দিতে হবে। মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধ করতে হবে এবং নিয়ম মানতে হবে।’

শুক্রবার (৩ জুলাই) দুপুরে নেত্রকোনার মদন উপজেলা খেলার মাঠে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ১৬ টন পোনা মাছ হাওরে অবমুক্ত করা হয়েছে বলেও জানান।

তিনি আরো বলেন, ‘দয়া করে কেউ ৩ টাকার আশায় ৩০০ টাকার মাছ নষ্ট করবেন না। আপনাদের আর কিছু চাইতে হবে না, রাস্তাঘাটসহ সব উন্নয়ন করা হবে।’

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবরকে স্থানীয় এলাকার ‘মা-মাটি ও মানুষের নেতা’ হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি দীর্ঘ ১৭ বছর নির্যাতনের শিকার হয়েছেন এবং এলাকার উন্নয়নে কাজ করছেন।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘এই এলাকায় পোনা মাছ অবমুক্ত করা হবে। চার মাস মাছ ধরা থেকে বিরত থাকলে এই এলাকার মানুষের অভাব-অনটন দূর হবে। আমি যখনই জেলে গিয়েছি, আমাদের প্রিয় বড় ভাই লুৎফুজ্জামান বাবর পাশে থেকেছেন। আজ আমরা তার এলাকায় এসেছি। আমার পূর্বপুরুষ এখনো এই এলাকায় বসবাস করেন।

এই এলাকার উন্নয়নে যা প্রয়োজন, আমি তা করব ইনশাআল্লাহ।’

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীমসহ অনেকে।

পরে পোনামাছ অবমুক্ত উদ্বোধন করেন নেত্রকোনা ৪ আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%