ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

৬ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা


৬ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের আটটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এর মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।

রোববার (৭ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস প্রদান করেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি জানিয়েছেন, পূর্বাভাসে বলা হয়েছে যে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এ সময় দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিনদিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার (৯ জুন) সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুরে। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল হাতিয়ায় ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সিনপটিক অবস্থার সম্পর্কিত তথ্য দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে এটি সারাদেশে বিস্তৃতির জন্য অনুকূল পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন: ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট সাময়িক স্থগিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনরর্থায়ন স্কিম চালু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনরর্থায়ন স্কিম চালু

দেশের রপ্তানি খাতের ভিত্তি সম্প্রসারণ এবং উৎপাদন সক্ষমতা জোরদার করার লক্ষ্যে তৈরি পোশাক (আরএমজি) খাতের বাইরে ৩ হাজার কোটি টাকার ‘রপ্তানি বহুমুখীকরণ পুনরর্থায়ন স্কিম’ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়টি অবহিত করতে কেন্দ্রীয় ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগ রোববার (৭ জুন) একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তৈরীকৃত পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা থেকে সৃষ্ট পণ্য ও বাজারকেন্দ্রিক ঝুঁকি মোকাবেলা করার জন্য এবং সম্ভাবনাময় রপ্তানি খাতগুলোর বিকাশে সহায়তা করার উদ্দেশ্যে এই স্কিম শুরু করা হয়েছে।

প্রজ্ঞাপনের নির্দেশিকা অনুযায়ী, ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য দিয়ে এ পুনরর্থায়ন তহবিল গঠন করা হবে এবং এটি ঘূর্ণায়মান (রিভলভিং) তহবিল হিসেবে পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে ৪ শতাংশ সুদে পুনরর্থায়ন সুবিধা দেবে। আর রপ্তানিকারকরা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে অর্থায়ন পেতে সক্ষম হবেন।

এ সুবিধার মেয়াদ তিন বছর হিসেবে নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড থাকবে। সুদ কমতি স্থিতি (রিডিউসিং ব্যালেন্স) পদ্ধতিতে হিসাব করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক এ স্কিমের মাধ্যমে রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা আয় বাড়ানো, বাণিজ্য ভারসাম্যের উন্নয়ন এবং অপ্রচলিত রপ্তানি খাত সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করবে।

রপ্তানি নীতি ২০২৪-২৭ অনুসারে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ ও ‘বিশেষ উন্নয়ন’ খাতভুক্ত শিল্পগুলো এ স্কিমের আওতায় অর্থায়ন সুবিধা পাবে।

স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচামাল ব্যবহারকারী রপ্তানিকারকদের এই স্কিমে অগ্রাধিকার দেওয়া হবে এবং পাট ও চামড়া খাতকে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদনে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত রপ্তানিকারক এবং রপ্তানি আয় দেশে আনতে বকেয়া রয়েছে এমন প্রতিষ্ঠানরা এই সুবিধার জন্য যোগ্য হবে না।

স্কিমে অংশ নিতে আগ্রহী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করতে হবে।

ইসলামী ব্যাংকগুলোও শরিয়াহসম্মত বিনিয়োগ পদ্ধতিতে স্কিমের আওতায় অর্থায়ন করতে পারবে, তত্ত্বাবধানের শর্ত পূরণ সাপেক্ষে।

পুনর্ঠায়ন সুবিধা পেতে, প্রতিটি অর্থ বিতরণের ৯০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন করতে হবে। নথির মধ্যে থাকবে ডিমান্ড প্রমিসরি নোট, লেটার অব কন্টিনিউটি, ডেবিট অথরিটি লেটার এবং হালনাগাদ সিআইবি প্রতিবেদন।

এ স্কিমের আওতায় অর্থায়নকৃত সব বিনিয়োগে ন্যূনতম ঋণ-ইকুইটি অনুপাত ৭০:৩০ বজায় রাখতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক কঠোর তদারকি ও জবাবদিহি ব্যবস্থাও চালু করেছে। অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রতি প্রান্তিক শেষে ১৫ দিনের মধ্যে ত্রৈমাসিক প্রতিবেদন জমা দিতে হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংক নিয়মিত পরিদর্শনের মাধ্যমে তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যদি কোনো প্রতিষ্ঠান মিথ্যা তথ্য দেয় বা তহবিলের অপব্যবহার করে, তবে পুনরর্থায়নের স্বাভাবিক সুদের অতিরিক্ত ৫ শতাংশ হারে জরিমানা সুদ আরোপ করা হবে।

জরিমানার অর্থ বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চলতি হিসাব থেকে সরাসরি আদায় করা হবে।

আরো বলা হয়েছে, কোন ঋণগ্রহীতা খেলাপি হলে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে।

এ ধরনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এককালীন কর্তনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চলতি হিসাব থেকে সম্পূর্ণ বকেয়া পুনর্থায়নের অর্থ আদায় করতে পারবে।

১৯৯১ সালের ব্যাংক কম্পানি আইন (২০২৩ সালে সংশোধিত)-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ স্কিম চালু করা হয়েছে এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ শুরুর আগে সুখবর পেলেন আলজেরিয়ার কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


বিশ্বকাপ শুরুর আগে সুখবর পেলেন আলজেরিয়ার কোচ

উত্তর আমেরিকায় ফিফা বিশ্বকাপের সূচনা হতে আর কিছুদিন বাকি আছে। বিশ্বকাপের মিশন শুরু করার পূর্বে আলজেরিয়ার ফুটবল ফেডারেশন দলের কোচ ভ্লাদিমির পেতকোভিচ ও তার টেকনিক্যাল স্টাফদের সঙ্গে চুক্তি নবায়ন করেছে।

এই তথ্য দেশটির ফেডারেশন রোবার (৭ জুন) প্রকাশ করেছে।

আলজেরিয়ার ফুটবল ফেডারেশন জানিয়েছে যে, কোচ ভ্লাদিমির পেতকোভিচ এবং তার টেকনিক্যাল স্টাফদের সঙ্গে চুক্তি ২০২৮ সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর আলজেরিয়াকে বড় সাফল্য এনে দিয়েছেন। দলের পারফরম্যান্সে পরিবর্তন এসেছে।

তার কোচিং সময়কালে ২৮ ম্যাচে ২১টি জয়, চারটি ড্র এবং মাত্র তিনটি ম্যাচে হারতে হয়েছে দলের। ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর, তার ব্যবস্থাপনায় দলটি ২০২৬ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বিটিভির সরাসরি ক্রয়, ব্যয় ৭২ কোটি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১১:২২ পি.এম


বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বিটিভির সরাসরি ক্রয়, ব্যয় ৭২ কোটি

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ‘অল মিডিয়া সম্প্রচারস্বত্ব’ ক্রয়ের জন্য বিটিভির প্রস্তাব অনুমোদন করেছে সরকারের অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

রোববার (৭ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিটিভি ফিফা থেকে সরাসরি ক্রয় পদ্ধতি অনুযায়ী (ডাইরেক্ট প্রোকিউরমেন্ট) বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কেনার জন্য নীতিগত অনুমোদন লাভ করেছে।

একই দিনে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভাতেও এ সম্পর্কে ক্রয় প্রস্তাবটিও অনুমোদন পায়।

সভায় জানানো হয় যে, ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ কিনতে মোট ব্যয় হবে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি এই স্বত্ব কেনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রামিসা হত্যা মামলা

রায়ে খুশি আসামি স্বপ্নার পরিবার, সোহেলের গ্রামের মানুষ স্বস্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


রায়ে খুশি আসামি স্বপ্নার পরিবার, সোহেলের গ্রামের মানুষ স্বস্তিতে

দেশজুড়ে আলোচিত পল্লবীর শিশু রামিসা আক্তারকে (৭) হত্যা ও ধর্ষণের ঘটনায় আসামি সোহেল রানা (৩৩) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই রায় শুনে সোহেলের পরিবার শোকাহত হলেও রাষ্ট্রের সহায়তা পেলে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে।

তবে স্বপ্নার পরিবার আপিল করবে না বলে জানিয়ে তার বাবা বলেন, 'মেয়েকে আগেই ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আমি কোনো আপিল করবো না। বরং নৃশংস এই ঘটনায় এমন রায় হওয়ায় আমি খুশি হয়েছি।'

রোববার (৭ জুন) দুপুরে রামিসা হত্যা মামলার রায় ঘোষণার পর হত্যাকারী সোহেলের নিজ এলাকায় নাটোরের সিংড়ার মহেশচন্দ্রপুর গ্রামের মানুষ স্বস্তি প্রকাশ করেন।

এ দিন দুপুরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সোহেলের বাড়িতে গিয়ে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক অবস্থা দেখা যায়। দুপুরে পরিবারের সদস্যদের নিজ নিজ কাজে ব্যস্ত থাকতে দেখা যায়।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোহেলের বিরুদ্ধে হত্যা মামলার রায়ের কথা তারা জানতেন না। রায়ের পর স্থানীয় লোকজন তাদের বাড়ি এসে রায় ঘোষণার কথা জানান।

রায়ের প্রতিক্রিয়ায় সোহেলের বোন জলি বেগম বলেন, 'আমার ভাইয়ের ফাঁসি হবে এটা আমরা ধারণা করেছিলাম। ফাঁসির রায় আমরা মেনে নিয়েছি। আমাদের সামর্থ্য থাকলে আপিল করতাম।'

সোহেলের বাবা জাকির হোসেন ও সোহেলের মা সাজেদা বেগম বলেন, 'আমরা এতোটাই গরীব যে আপিল করার মতো টাকা আমার নাই। সরকার আইনজীবী দিলে আমরা আপিল করব।'

এদিকে মেয়েকে আগেই ত্যাজ্য করেছি জানিয়ে স্বপ্নার বাবা জিয়াদুল বলেন, 'এই হত্যা (রামিসা) মেনে নেওয়ার মতো না। মেয়ের এই রায়ে আমি খুশি। বিচার বাস্তবায়ন হোক। কোনো আপিল পরিবার থেকে করবো না।'

প্রতিবেশী আবু বক্কর ও আবু সাইদ বলেন, 'স্বপ্নার কপালে শনি পড়েছে। সোহেল তার তৃতীয় স্বামী। বাবা-মার অমতে তাকে বিয়ে করার পর তার সঙ্গে পরিবারের সম্পর্ক আর ছিলো না। যেমন সঙ্গ দোষে লোহা ভাসে তেমনি স্বপ্না এমন ঘটনায় জড়িত হয়েছে। সোহেলের মতো খারাপ ছেলের সঙ্গে বিয়ে হওয়ায় তার কাল হয়েছে। আমরা তাদের দুজনের শাস্তি চাই।'

উল্লেখ্য, ১৯ মে পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই রায় ঘোষণা শুরু করেন এবং ১১টা ৩৫ মিনিটে রায় পড়া শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%