বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:২২ পি.এম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও রেকর্ডের ঘটনায়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডের কারণে ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে প্রশাসনিক কারণে সদরদফতর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। এই আদেশ ১৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি ভাইরাল হওয়া অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল হাসানের কথোপকথন শোনা যায়।
অডিওতে রাকিবুল হাসানকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না। রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।’
অডিওতে ‘পুলিশ কিছুই করতে পারবে না’ এমন বক্তব্যও শোনা যায়। এদিকে, রাকিবুল হাসান তার ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্টে দাবি করেছেন যে ভাইরাল অডিওটি এআই দ্বারা তৈরি।
পোস্টে তিনি লেখেন, অ্যাডভান্স এআই ছাড়া এটি আর কিছু নয়। এ যুগে এআই দিয়েও ফাঁসানো যায় মানুষকে, এই অডিও না শুনলে বুঝাই যাবে না। গণমাধ্যমের প্রতি অনুরোধ, যাচাই-বাছাই না করে প্রচারের নামে অপ্রচার করলে একজন মানুষের মানসম্মান ধ্বংস হতে পারে, এটাও তাদের জানা দরকার। অথচ আমার নামে যে অপ্রচার করা হচ্ছে, সেটি আমি কখনো বলিনি। আল্লাহ সবার উত্তম মঙ্গল করুন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাপানের ১৭ বছর বয়সী সাঁতারু শিন ওহাশি এশিয়ান গেমসে পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ পদক অর্জন করেছেন।
টোকিও অ্যাকোয়াটিকস সেন্টারে বৃহস্পতিবার তিনি ২ মিনিট ৪.৮৩ সেকেন্ড সময় নিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেন।
আগের রেকর্ডটি ছিল ২ মিনিট ৫.৪৮ সেকেন্ড, যা ২০২৩ ফুকুওকা বিশ্বচ্যাম্পিয়নশিপে চীনের কিন হাইয়াং দ্বারা স্থাপন করা হয়েছিল।
ওহাশি ইতিহাসের অংশ হয়ে বলেন, “বিশ্বরেকর্ডই ছিল আমার লক্ষ্য, তাই খুব খুশি। ভক্ত, পরিবার ও যারা আমাকে সমর্থন করেছেন তাদের ধন্যবাদ। এবার লক্ষ্য বিশ্বচ্যাম্পিয়নশিপে স্বর্ণ।”
কাজাখস্তানের ডেনিস পেত্রাশভ ৩.৮৪ সেকেন্ড পিছিয়ে রৌপ্য পদক অর্জন করেন। দক্ষিণ কোরিয়ার চো সাং-জে ২ মিনিট ৮.৭৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন।
চো বলেন, “ওহাশি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল। বিশ্বরেকর্ড হবে ভাবিনি, তবে পদক পেয়ে আনন্দিত।”
ফরাসি অলিম্পিক চ্যাম্পিয়ন লিওন মার্চাঁ ওহাশিকে নিয়ে মন্তব্য করেন, “আমি ভয় পাচ্ছি। সে খুবই তরুণ, তার কোচ ও টিম দুর্দান্ত। ওহাশি আরও উন্নতি করবে।”
১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে চীনের ডং ঝিহাও-এর সঙ্গে যৌথভাবে স্বর্ণ পদক জেতেন ওহাশি। গেমস রেকর্ডধারী কিন হাইয়াং সেখানে ব্রোঞ্জে সীমাবদ্ধ থাকেন।
পুরুষ ও মিশ্র ৪x১০০ মিটার মেডলি রিলেতে জাপানকে রৌপ্য এনে দেন ওহাশি। শুক্রবার ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে পঞ্চম পদকের সম্ভাবনা রয়েছে তার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়া কোয়েনা মাফাকার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার দলে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার লিজাড উইলিয়ামসকে।
মাফাকার হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হওয়া দক্ষিণ আফ্রিকার সর্বশেষ পেসার। এর আগে এই ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ পড়েছিলেন কাগিসো রাবাদা, ওটনিয়েল বার্টম্যান এবং লুঙ্গি এনগিডি।
রাবাদা সিরিজের জন্য দল নির্বাচনের আগেই বাদ পড়েন। এরপর ১৬ সদস্যের দল ঘোষণার পর বার্টম্যান ও এনগিডি বাদ পড়লে তাদের পরিবর্তে যথাক্রমে ডুয়ান জানসেন এবং এনকোবানি মোকোয়েনাকে দলে নেওয়া হয়।
উইলিয়ামস ২০২১ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এরপর তিনি ৮ ওয়ানডেতে ৬ উইকেট শিকার করেছেন। গত বছরের নভেম্বরে ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে তার সর্বশেষ ওয়ানডে খেলা হয়।
দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে উইলিয়ামসের সঙ্গে আছেন মার্কো জানসেন, কর্বিন বশ, জেরাল্ড কুৎসিয়া, ডুয়ান জানসেন এবং মোকোয়েনা।
বাসস/এএমটি/১৯৪৭/স্বব
বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-দক্ষিণ আফ্রিকা
মাফাকার বদলি উইলিয়ামস
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়া কোয়েনা মাফাকার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার দলে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার লিজাড উইলিয়ামসকে।
মাফাকার হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হওয়া দক্ষিণ আফ্রিকার সর্বশেষ পেসার। এর আগে এই ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ পড়েছিলেন কাগিসো রাবাদা, ওটনিয়েল বার্টম্যান এবং লুঙ্গি এনগিডি।
রাবাদা সিরিজের জন্য দল নির্বাচনের আগেই বাদ পড়েন। এরপর ১৬ সদস্যের দল ঘোষণার পর বার্টম্যান ও এনগিডি বাদ পড়লে তাদের পরিবর্তে যথাক্রমে ডুয়ান জানসেন এবং এনকোবানি মোকোয়েনাকে দলে নেওয়া হয়।
উইলিয়ামস ২০২১ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এরপর তিনি ৮ ওয়ানডেতে ৬ উইকেট শিকার করেছেন। গত বছরের নভেম্বরে ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে তার সর্বশেষ ওয়ানডে খেলা হয়।
দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে উইলিয়ামসের সঙ্গে আছেন মার্কো জানসেন, কর্বিন বশ, জেরাল্ড কুৎসিয়া, ডুয়ান জানসেন এবং মোকোয়েনা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুর, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : পিরোজপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার হাসপাতালের সভাকক্ষে এ সভার সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
সভায় পিরোজপুর জেলা হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা, হাসপাতালের অবকাঠামো এবং বিভিন্ন চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এ সময় রোগীদের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, সিভিল সার্জন ডা. মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, পিরোজপুরসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও প্রয়োজনীয় বিষয়সমূহ তুলে ধরেন।
সভায় হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের আসাম রাজ্যের মন্ত্রিসভা মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বাধ্যতামূলক করার জন্য নতুন নিয়মনীতি অনুমোদন করেছে। রাজ্য সরকারের মন্ত্রিসভা থেকে এই অনুমোদন আসাম বিধানসভায় সংশ্লিষ্ট আইনটি পাস হওয়ার প্রায় দুই বছর পর এসেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক প্রেস ব্রিফিংয়ে জানান, "পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কাজীরা আর মুসলিম বিবাহ নিবন্ধন করতে পারবেন না। তবে নিবন্ধনের দায়িত্ব কে পালন করবেন, তা স্পষ্ট ছিল না। সেই অস্পষ্টতা দূর করে মন্ত্রিসভা 'আসাম মুসলিম বিবাহ নিবন্ধন (বাধ্যতামূলক) বিধিমালা, ২০২৬' অনুমোদন দিয়েছে।"
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মুসলিম দম্পতিরা এখন থেকে সাধারণ বিবাহ নিবন্ধন কার্যালয়ে (কমন অফিস অব রেজিস্টার অব ম্যারেজেস) গিয়ে তাদের বিবাহ নিবন্ধন করতে পারবেন। মুখ্যমন্ত্রী জানান, আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পেলে গ্রাম পঞ্চায়েত পর্যায়েও এই সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া, ২০২৪ সালের আগস্ট মাসে আসাম বিধানসভায় ১৯৩৫ সালের পুরনো 'আসাম মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন অ্যাক্ট' বাতিল করে 'দ্য আসাম কম্পালসরি রেজিস্ট্রেশন অব মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স বিল, ২০২৪' পাস করা হয়। আগের আইনে কাজীদের মাধ্যমে বিবাহ নিবন্ধনের সুযোগ থাকলেও তা বাধ্যতামূলক ছিল না এবং অভিভাবকের আবেদনে অপ্রাপ্তবয়স্কদের বিয়ের নিবন্ধনের সুযোগ ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ