ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

মাফাকার বদলি হিসেবে উইলিয়ামসকে দক্ষিণ আফ্রিকা দলে অন্তর্ভুক্ত


মাফাকার বদলি হিসেবে উইলিয়ামসকে দক্ষিণ আফ্রিকা দলে অন্তর্ভুক্ত

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়া কোয়েনা মাফাকার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার দলে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার লিজাড উইলিয়ামসকে।

মাফাকার হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হওয়া দক্ষিণ আফ্রিকার সর্বশেষ পেসার। এর আগে এই ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ পড়েছিলেন কাগিসো রাবাদা, ওটনিয়েল বার্টম্যান এবং লুঙ্গি এনগিডি।

রাবাদা সিরিজের জন্য দল নির্বাচনের আগেই বাদ পড়েন। এরপর ১৬ সদস্যের দল ঘোষণার পর বার্টম্যান ও এনগিডি বাদ পড়লে তাদের পরিবর্তে যথাক্রমে ডুয়ান জানসেন এবং এনকোবানি মোকোয়েনাকে দলে নেওয়া হয়।

আরও পড়ুন: ফিফা নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে তাশিমার প্রার্থিতা ঘোষণা

উইলিয়ামস ২০২১ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এরপর তিনি ৮ ওয়ানডেতে ৬ উইকেট শিকার করেছেন। গত বছরের নভেম্বরে ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে তার সর্বশেষ ওয়ানডে খেলা হয়।

দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে উইলিয়ামসের সঙ্গে আছেন মার্কো জানসেন, কর্বিন বশ, জেরাল্ড কুৎসিয়া, ডুয়ান জানসেন এবং মোকোয়েনা।

বাসস/এএমটি/১৯৪৭/স্বব

বাসস ক্রীড়া-৭

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে জাঙ্গু

ক্রিকেট-দক্ষিণ আফ্রিকা

মাফাকার বদলি উইলিয়ামস

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়া কোয়েনা মাফাকার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার দলে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার লিজাড উইলিয়ামসকে।

মাফাকার হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হওয়া দক্ষিণ আফ্রিকার সর্বশেষ পেসার। এর আগে এই ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ পড়েছিলেন কাগিসো রাবাদা, ওটনিয়েল বার্টম্যান এবং লুঙ্গি এনগিডি।

আরও পড়ুন: রেকর্ড পরিমাণ আয় করেও ৪৩ মিলিয়ন পাউন্ড লোকসানে ইউনাইটেড

রাবাদা সিরিজের জন্য দল নির্বাচনের আগেই বাদ পড়েন। এরপর ১৬ সদস্যের দল ঘোষণার পর বার্টম্যান ও এনগিডি বাদ পড়লে তাদের পরিবর্তে যথাক্রমে ডুয়ান জানসেন এবং এনকোবানি মোকোয়েনাকে দলে নেওয়া হয়।

উইলিয়ামস ২০২১ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এরপর তিনি ৮ ওয়ানডেতে ৬ উইকেট শিকার করেছেন। গত বছরের নভেম্বরে ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে তার সর্বশেষ ওয়ানডে খেলা হয়।

দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে উইলিয়ামসের সঙ্গে আছেন মার্কো জানসেন, কর্বিন বশ, জেরাল্ড কুৎসিয়া, ডুয়ান জানসেন এবং মোকোয়েনা।

আরও পড়ুন: আবুধাবি টি-টেন লিগে খেলবেন পাকিস্তানি ক্রিকেটাররা, রফাদফা ২৫ কোটি টাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


পিরোজপুরে জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

পিরোজপুর, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : পিরোজপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার হাসপাতালের সভাকক্ষে এ সভার সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

সভায় পিরোজপুর জেলা হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা, হাসপাতালের অবকাঠামো এবং বিভিন্ন চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এ সময় রোগীদের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, সিভিল সার্জন ডা. মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, পিরোজপুরসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও প্রয়োজনীয় বিষয়সমূহ তুলে ধরেন।

সভায় হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসামে মুসলিম বিবাহ ও তালাকের বাধ্যতামূলক নিবন্ধনের বিধিমালা অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


আসামে মুসলিম বিবাহ ও তালাকের বাধ্যতামূলক নিবন্ধনের বিধিমালা অনুমোদন

ভারতের আসাম রাজ্যের মন্ত্রিসভা মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বাধ্যতামূলক করার জন্য নতুন নিয়মনীতি অনুমোদন করেছে। রাজ্য সরকারের মন্ত্রিসভা থেকে এই অনুমোদন আসাম বিধানসভায় সংশ্লিষ্ট আইনটি পাস হওয়ার প্রায় দুই বছর পর এসেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক প্রেস ব্রিফিংয়ে জানান, "পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কাজীরা আর মুসলিম বিবাহ নিবন্ধন করতে পারবেন না। তবে নিবন্ধনের দায়িত্ব কে পালন করবেন, তা স্পষ্ট ছিল না। সেই অস্পষ্টতা দূর করে মন্ত্রিসভা 'আসাম মুসলিম বিবাহ নিবন্ধন (বাধ্যতামূলক) বিধিমালা, ২০২৬' অনুমোদন দিয়েছে।"

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মুসলিম দম্পতিরা এখন থেকে সাধারণ বিবাহ নিবন্ধন কার্যালয়ে (কমন অফিস অব রেজিস্টার অব ম্যারেজেস) গিয়ে তাদের বিবাহ নিবন্ধন করতে পারবেন। মুখ্যমন্ত্রী জানান, আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পেলে গ্রাম পঞ্চায়েত পর্যায়েও এই সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া, ২০২৪ সালের আগস্ট মাসে আসাম বিধানসভায় ১৯৩৫ সালের পুরনো 'আসাম মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন অ্যাক্ট' বাতিল করে 'দ্য আসাম কম্পালসরি রেজিস্ট্রেশন অব মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স বিল, ২০২৪' পাস করা হয়। আগের আইনে কাজীদের মাধ্যমে বিবাহ নিবন্ধনের সুযোগ থাকলেও তা বাধ্যতামূলক ছিল না এবং অভিভাবকের আবেদনে অপ্রাপ্তবয়স্কদের বিয়ের নিবন্ধনের সুযোগ ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে রহমতপুর ইউনিয়ন বিএনপির মশাল মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


সন্দ্বীপে রহমতপুর ইউনিয়ন বিএনপির মশাল মিছিল

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেঞ্জাতলি বাজার থেকে বশিরিয়া মাদ্রাসা গেইট পর্যন্ত মিছিল

দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামের সন্দ্বীপে মশাল মিছিল করেছে রহমতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেঞ্জাতলি বাজার থেকে মিছিলটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বশিরিয়া মাদ্রাসা গেইটে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান মামুন। এতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুর রহমান, সহ-সভাপতি নিজাম উদ্দিন, আব্দুর রহিম মেম্বার ও জামসেদ মেম্বার, ইউনিয়ন যুবদল সভাপতি কাজল এবং ছাত্রদল সভাপতি রিফাতসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল চলাকালে নেতাকর্মীদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায় এবং তারা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে বশিরিয়া মাদ্রাসা গেইটে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাই রাজনীতির ইতিহাসে ঐতিহ্যবাহী নাম করুণা সিন্ধু রায়

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


দিরাই রাজনীতির ইতিহাসে ঐতিহ্যবাহী নাম করুণা সিন্ধু রায়

সুনামগঞ্জের দিরাই–শাল্লা অঞ্চলের রাজনৈতিক ইতিহাস বহু পুরোনো ও ঘটনাবহুল। সেই ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর সঙ্গে জড়িয়ে আছে করুণা সিন্ধু রায়ের নাম।
করুণা সিন্ধু রায় ছিলেন কৃষকবান্ধব রাজনীতির একজন পরিচিত নেতা। অবিভক্ত ভারতের সময় তিনি দিরাই–শাল্লা এলাকা থেকে আসাম প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে কৃষক আন্দোলনের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত হন। ঐতিহাসিক সূত্রে তাঁকে কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য সোচ্চার একজন নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিশেষ করে প্রজাস্বত্ব ও কৃষকের অধিকার নিয়ে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। নিজে জমিদার পরিবারের সন্তান হয়েও তিনি কৃষকদের স্বার্থের প্রশ্নে তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন। কৃষকদের অধিকার আদায়ের দাবিতে তিনি আইনসভায় বিষয়টি উত্থাপন করেন এবং কৃষক আন্দোলনকে রাজনৈতিক পরিসরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
১৯৪৪ সালের আসাম প্রাদেশিক পরিষদের কার্যবিবরণীতেও করুণা সিন্ধু রায়ের নাম পাওয়া যায়। সেখানে তিনি সুনামগঞ্জ ও হাবিগঞ্জের বোরো অঞ্চলের উদ্বৃত্ত ধান সরকার কেনার ক্ষেত্রে ব্যর্থ হওয়া নিয়ে জরুরি আলোচনার দাবি তুলেছিলেন। একই সময়ে কৃষকদের ওপর সরকারি ধান-চাল সংগ্রহ নীতির প্রভাব নিয়েও তিনি পরিষদে বিষয় উত্থাপন করেন।
করুণা সিন্ধু রায়ের রাজনৈতিক উত্তরাধিকারও ছিল উল্লেখযোগ্য। তাঁর পুত্র বরুণ রায় পরবর্তীতে দিরাই–শাল্লার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে এই এলাকা থেকে নির্বাচিত হন।
দিরাই–শাল্লার রাজনীতির অতীত অনুসন্ধান করলে তাই করুণা সিন্ধু রায়ের নাম শুধু একজন পুরোনো রাজনীতিবিদ হিসেবে নয়, কৃষকের অধিকার ও জনসম্পৃক্ত রাজনীতির একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে সামনে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%