ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জন


ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জন

ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন জায়গায় শতশত ঘরবাড়ি ধসে পড়েছে। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রাথমিকভাবে জানিয়েছিল, এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা রয়েছে। তবে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ আপডেটে ১৬৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া, এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৯৭১ জন আহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেছেন।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কয়েক মুহূর্তের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে ভেনেজুয়েলায়। দুই ভূমিকম্পের মাঝখানে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউএসজিএস। ভয়াবহ এই বিপর্যয়ের পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।

আরও পড়ুন: মালয়েশিয়ায় মামুনুল হকের সমাবেশে বিপুল প্রবাসী উপস্থিতি

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জিওলোকেশন করা একাধিক ভিডিওতে ভেনিজুয়েলা জুড়ে ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে, যার মধ্যে রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মারও রয়েছে। সেখানে একটি পাহাড়ের ঢালে বেশ কয়েকটি বহুতল ভবন ধসে পড়তে দেখা গেছে। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, আতঙ্কিত বাসিন্দারা তাদের প্রিয়জন ও পোষা প্রাণীসহ বহুতল ভবনগুলো থেকে দ্রুত বেরিয়ে এসে রাস্তায় জড়ো হচ্ছেন।

তীব্র আতঙ্কিত ও ঘরবাড়ি হারানো এসব মানুষ পরবর্তী আফটারশকের ভয়ে সারারাত খোলা আকাশের নিচে বাইরে কাটিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

সংগীতপ্রেমীদের জন্য অপেক্ষার প্রহর এখন শেষ হতে চলেছে। অবশেষে, ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তিনি গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকার একটি কনসার্টে গান গাওয়ার কথা ঘোষণা করেছিলেন। তবে জাতীয় নির্বাচনের নিরাপত্তাজনিত কারণে সেই কনসার্টটি স্থগিত হয়ে যায়। সেই কনসার্টই এবার গায়ক নতুন করে আয়োজন করতে আসছেন।

সংগীতপ্রেমীদের জন্য সুখবরটি জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন। বৃহস্পতিবার (২৫ জুন) প্রতিষ্ঠানটির অফিশিয়াল ফেসবুক পেজে কনসার্ট পোস্টারে গায়কের একটি ছবি আপলোড করার মাধ্যমে এই সুখবরটি জানানো হয়।

ক্যাপশনে আয়োজকরা জানান, অপেক্ষার প্রহর শেষে প্রতিশ্রুতি পূরণের সময় এসে গেছে। তাদের স্থগিত হওয়া কনসার্ট অবশেষে আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পোস্টে আরও জানানো হয়, যারা পূর্বে কনসার্টের টিকিট কিনেছেন, তারা পুরনো টিকিট দিয়েই এই কনসার্ট উপভোগ করতে পারবেন। যেসব দর্শক টিকিটের টাকা ফেরত চান, তারা চাইলে তাদের আবেদনটি বাতিল করে নতুন টিকিট সংগ্রহ করতে পারেন।

পোস্টের শেষে আরও জানানো হয়, নতুন টিকিটের বিক্রি, কনসার্টের ভেন্যু এবং অন্যান্য সব তথ্য খুব শিগগিরই অফিসিয়ালি ঘোষণা করা হবে।

গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের মাত্র দুই দিন আগে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর কনসার্টটি নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয়েছিল।

কনসার্টটি স্থগিত হওয়ার পর আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছিল যে অনুষ্ঠানটি বাতিল নয়, বরং পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় আয়োজন করা হবে। নির্ধারিত তারিখ ১৩ ডিসেম্বরের ৭ মাস পর আয়োজক সংশ্লিষ্টরা এখন সেই কনসার্টের আয়োজন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমবাজার ঘিরে যেসব এলাকায় শনিবারও খোলা থাকছে ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


আমবাজার ঘিরে যেসব এলাকায় শনিবারও খোলা থাকছে ব্যাংক

চলতি আমের মৌসুমে রাজশাহী বিভাগের আমবাজার সংলগ্ন ব্যাংকের শাখাগুলো আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৫ জুন) সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট এন্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়েছে, চলমান আমের মৌসুমে বৃহত্তর রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ (শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা), নওগাঁ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা), রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন উপজেলায় গড়ে ওঠেছে স্থায়ীও অস্থায়ী আমের বাজার।

এসব বাজার সংলগ্ন তফসিলি ব্যাংকের শাখাগুলোতে নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ বা জমা নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি নিরসনের লক্ষ্যে আগামী ৩১ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন প্রতি শনিবার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকের স্বীয় বিবেচনায় সীমিত পরিসরে ব্যাংকের শাখা বা উপশাখা খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হল।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা স্টক এক্সচেঞ্জের অযাচিত ও অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে BCMIA-এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


ঢাকা স্টক এক্সচেঞ্জের অযাচিত ও অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে BCMIA-এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (BCMIA) ঢাকা স্টক এক্সচেঞ্জের অযাচিত এবং অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে তাদের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের এই অবৈধ এবং অযাচিত হস্তক্ষেপের কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বুধবার, ২৫ জুন, বৃহস্পতিবার বিকালে BCMIA এর সভাপতি এস এম ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরুল ইসলাম মানিকের সঞ্চালনায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, Dhaka Stock Exchange কর্তৃক অযাচিত ও অবৈধভাবে স্বাভাবিক মার্কেটের গতি ব্যাহত করা হচ্ছে, এবং নানা কোম্পানির উপর হস্তক্ষেপ করে জরিমানা আদায় করা হচ্ছে। এর ফলে বাজারে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বক্তারা এ ধরনের অযাচিত হস্তক্ষেপকে পুঁজিবাজারের স্বাভাবিক পরিবেশ এবং বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেন।

সমাবেশের বক্তারা বলেন, BCMIA পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। কিন্তু সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের অতিরিক্ত বেশি নানামুখী অবৈধ ও অযাচিত সিদ্ধান্তের ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। বক্তারা মনে করেন যে, একটি অসাধু চক্র এই সঙ্কটের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। তারা সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে এই ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।

বক্তারা আরও উল্লেখ করেন, যদি এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ক্ষুণ্ন হবে এবং বাজার তার স্বাভাবিক গতি হারাবে।

বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ, মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আবদুল আউয়াল মিছবাহ, কোষাধ্যক্ষ সাহাদাত হোসেন এবং সদস্য শাখায়াত হোসেনসহ আরও অনেকেই। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। তারা পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে BCMIA-এর কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সদস্য ও পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপাল ফুটবলে ফিফার অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


নেপাল ফুটবলে ফিফার অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

ফিফা নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। ফিফার সেক্রেটারি ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সুইজারল্যান্ডের জুরিখ থেকে সদস্য দেশগুলোকে এই সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

ফিফার গঠনতন্ত্রের ১৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ব্যুরো অব দ্য কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর করা হয়েছে। তবে নিষেধাজ্ঞার সঠিক কারণ বিজ্ঞপ্তিতে নির্দেশ করা হয়নি।

এই নিষেধাজ্ঞার ফলে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন সকল ধরনের সদস্যপদ ও প্রাতিষ্ঠানিক অধিকার হারিয়েছে। একই সঙ্গে, দেশটির জাতীয় দল এবং ঘরোয়া ক্লাবগুলি পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

স্থগিতাদেশ চলাকালীন, নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন বা এর কোনো কর্মকর্তা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের কোনো ধরনের উন্নয়নমূলক কর্মসূচি বা প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন না। ফিফার পক্ষ থেকে অন্যান্য সদস্য দেশ ও সহযোগীদের স্পষ্টভাবে জানানো হয়েছে যে, নিষেধাজ্ঞা বলবৎ চলাকালীন নেপাল বা তাদের দলের সঙ্গে কোনো ক্রীড়াবিষয়ক যোগসূত্র রাখা যাবে না।

এছাড়া, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী ফিফা কংগ্রেসের আগে যেকোনো সময় ফিফা কাউন্সিল এই নিষেধাজ্ঞা তুলে নিতে সক্ষম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%