প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিফা নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। ফিফার সেক্রেটারি ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সুইজারল্যান্ডের জুরিখ থেকে সদস্য দেশগুলোকে এই সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
ফিফার গঠনতন্ত্রের ১৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ব্যুরো অব দ্য কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর করা হয়েছে। তবে নিষেধাজ্ঞার সঠিক কারণ বিজ্ঞপ্তিতে নির্দেশ করা হয়নি।
এই নিষেধাজ্ঞার ফলে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন সকল ধরনের সদস্যপদ ও প্রাতিষ্ঠানিক অধিকার হারিয়েছে। একই সঙ্গে, দেশটির জাতীয় দল এবং ঘরোয়া ক্লাবগুলি পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
স্থগিতাদেশ চলাকালীন, নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন বা এর কোনো কর্মকর্তা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের কোনো ধরনের উন্নয়নমূলক কর্মসূচি বা প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন না। ফিফার পক্ষ থেকে অন্যান্য সদস্য দেশ ও সহযোগীদের স্পষ্টভাবে জানানো হয়েছে যে, নিষেধাজ্ঞা বলবৎ চলাকালীন নেপাল বা তাদের দলের সঙ্গে কোনো ক্রীড়াবিষয়ক যোগসূত্র রাখা যাবে না।
এছাড়া, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী ফিফা কংগ্রেসের আগে যেকোনো সময় ফিফা কাউন্সিল এই নিষেধাজ্ঞা তুলে নিতে সক্ষম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন