প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংগীতপ্রেমীদের জন্য অপেক্ষার প্রহর এখন শেষ হতে চলেছে। অবশেষে, ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তিনি গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকার একটি কনসার্টে গান গাওয়ার কথা ঘোষণা করেছিলেন। তবে জাতীয় নির্বাচনের নিরাপত্তাজনিত কারণে সেই কনসার্টটি স্থগিত হয়ে যায়। সেই কনসার্টই এবার গায়ক নতুন করে আয়োজন করতে আসছেন।
সংগীতপ্রেমীদের জন্য সুখবরটি জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন। বৃহস্পতিবার (২৫ জুন) প্রতিষ্ঠানটির অফিশিয়াল ফেসবুক পেজে কনসার্ট পোস্টারে গায়কের একটি ছবি আপলোড করার মাধ্যমে এই সুখবরটি জানানো হয়।
ক্যাপশনে আয়োজকরা জানান, অপেক্ষার প্রহর শেষে প্রতিশ্রুতি পূরণের সময় এসে গেছে। তাদের স্থগিত হওয়া কনসার্ট অবশেষে আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পোস্টে আরও জানানো হয়, যারা পূর্বে কনসার্টের টিকিট কিনেছেন, তারা পুরনো টিকিট দিয়েই এই কনসার্ট উপভোগ করতে পারবেন। যেসব দর্শক টিকিটের টাকা ফেরত চান, তারা চাইলে তাদের আবেদনটি বাতিল করে নতুন টিকিট সংগ্রহ করতে পারেন।
পোস্টের শেষে আরও জানানো হয়, নতুন টিকিটের বিক্রি, কনসার্টের ভেন্যু এবং অন্যান্য সব তথ্য খুব শিগগিরই অফিসিয়ালি ঘোষণা করা হবে।
গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের মাত্র দুই দিন আগে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর কনসার্টটি নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয়েছিল।
কনসার্টটি স্থগিত হওয়ার পর আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছিল যে অনুষ্ঠানটি বাতিল নয়, বরং পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় আয়োজন করা হবে। নির্ধারিত তারিখ ১৩ ডিসেম্বরের ৭ মাস পর আয়োজক সংশ্লিষ্টরা এখন সেই কনসার্টের আয়োজন করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন