০৪:১২ পি.এম
ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুর সি-ফুড কারখানায় বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস অপসারণের কাজ রাজ্য কতৃপক্ষ শুরু করেছে। শনিবার (৪ জুলাই) গ্যাস নিরাপদে অপসারণের জন্য জেলা প্রশাসন ও কারিগরি বিশেষজ্ঞদের একটি দল দায়িত্বে যোগ দিয়েছে।
এর আগে গত মাসে এখানে বিষাক্ত গ্যাস লিকেজের কারণে ১৮ জন নারী শ্রমিক নিহত হয়েছিলেন।
ভারতীয় টেলিভিশন এবিপির রিপোর্ট অনুযায়ী, তিরুভাল্লুর জেলার কালেক্টর এস কবিতা জানিয়েছেন, গ্যাস অপসারণের কাজ শুরু করার আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকার আশেপাশে যান চলাচল বিকল্প রুট ব্যবহার করতে হয়েছে। এর সাথে সাথে, স্থাপনাটির ৩০০ মিটার মধ্যে অবস্থিত শিল্পকারখানাগুলোর শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার ৬২০ যাত্রী
অপসারণ প্রক্রিয়াটি সকালে ৮টায় শুরু হয়েছে এবং এটি বিকেল ৫টার মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। তবে যদি অপসারণ অসম্পূর্ণ থাকে, তাহলে কর্মকর্তারা আগামী রবিবার সকালে অভিযানটি বাড়ানোর জন্য প্রস্তুত রয়েছেন বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন