শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং
০৬:১৪ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধি দল। ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সভাপতির কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে গণমাধ্যমের বর্তমান অবস্থা, স্থানীয় সাংবাদিকতার গুরুত্ব ও সম্ভাবনা এবং সংবাদপত্র পরিচালনায় নানা চ্যালেঞ্জ নিয়ে আন্তরিক আলোচনা হয়। মুন্সিগঞ্জের মানুষের কণ্ঠস্বর জাতীয় পরিসরে তুলে ধরতে স্থানীয় পত্রিকার ভূমিকা নিয়েও কথা হয়।
এ সময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান এবং দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির সার্বিক সাফল্য কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের এই যাত্রায় তিনি সব সময় পত্রিকাটির পাশে থাকবেন। নবীন এই সংবাদপত্রের অগ্রযাত্রায় তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সহযোগী সম্পাদক আতিকুর রহমান নয়ন, সহকারী সম্পাদক রমজান মাহমুদ ও যুগ্ম বার্তা সম্পাদক সিজান খান।
সৌজন্য সাক্ষাৎ শেষে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল জাতীয় প্রেসক্লাবের সভাপতিকে তাঁর মূল্যবান সময় ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৮০ জনে। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। শুক্রবার (১৬ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ২২ জন পুরুষ ও ১৭ জন নারী। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৩৫ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হয়েছেন। শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হননি। একই সময়ে বেসরকারি হাসপাতালে রোগী ভর্তির কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ১১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৫৩ জন নারী। হাসপাতালভিত্তিক হিসাবে, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৭৭ জন, গোমস্তাপুরে ১৫ জন, শিবগঞ্জে ৮ জন, ভোলাহাটে ৭ জন এবং নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৮ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়েছে একজনকে। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীন বলেন, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানানো হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে কাটাখালী থানার কাটাখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা মাসকাটাদিঘী সরকারপাড়া এলাকা থেকে ৫০ গ্রাম সহ মোঃ আলী হোসেন ওরফে হৃদয়কে (২১) গ্রেপ্তার করে পুলিশ। সে একই গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মামলা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজপাড়া থানা পুলিশ বুলনপুর কড়াইতলা নদীর ধার এলাকা থেকে ১৮ গ্রাম গাঁজাসহ মোঃ সানমুন আক্তার নিশাতকে (২৪) গ্রেপ্তার করা হয়। সে একই গ্রামের মোঃ খাদেমুল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা রয়েছে।
একই দিন রাত পৌনে ৮টার দিকে বোয়ালিয়া থানার বোষপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা খরবোনা নদীর ধার এলাকা থেকে ৩২পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ মামুন খানকে (৪৫) গ্রেপ্তার করে। সে একই গ্রামের মৃত জাফরের ছেলে।
এদিন রাত সোয়া ৮টার দিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা খোঁজাপুর গ্রামে মোঃ রোকন আলীর (২০) বসতবাড়ি থেকে ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে মতিহার থানায় দুটি মাদক মামলা রয়েছে।
এদিকে, নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১৩ জন, মাদক মামলায় ৪জন এবং অন্যান্য মামলায় ৮জন রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, মেহরাবের ইমামরা যখন সমাজের ইমাম হয়ে উঠবেন, তখন ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ, খুন ও গুমের মতো অপরাধ সমাজ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাবে।
তিনি শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত ‘সিরাতুন্নবী (সা.) হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান নবীন হাফেজদের নেতৃত্বের আহ্বান জানিয়ে বলেন, ‘আল্লাহ যাদের বুকে কুরআন ধারণ করার শক্তি দিয়েছেন, তারা যেন কেবল মেহরাবেই সীমাবদ্ধ না থাকেন। এই কুরআনের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের জন্য এবং আগামী দিনের নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করুন। আমরা মেহরাবের ইমামকে সমাজের নেতৃত্ব দিতে দেখতে চাই।’
তিনি হাফেজদের কাছে হাশরের ময়দানে শাফায়াতের আর্জি জানিয়ে বলেন, ‘আমরা সবাই কুরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করিনি। সেই বিচারদিনে আপনারা যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাফায়াতের সুযোগ পাবেন, সেই তালিকায় আমাদেরও একটু স্মৃতিতে ও বিবেচনায় রাখবেন। তাহলেই আজকের এই আয়োজন ও আমাদের আসা সার্থক হবে।’
বিরোধীদলীয় নেতা ছোটখাটো মতপার্থক্য ভুলে ইসলামি আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সব ভেদাভেদ পেছনে ফেলে রাসুলুল্লাহ (সা.) ও সাহাবায়ে কেরামের মতো ইসলাম ও ন্যায়ের পথে লড়ে যেতে হবে। কিতাবুল্লাহ ও সুন্নাহর আলোকেই আমাদের সমাজকে নতুন করে সাজাতে হবে।
জামায়াত আমির কুরআন চর্চার বিস্তার নিয়ে বলেন, সমাজে এ ধরনের সুন্দর ও প্রতিযোগিতামূলক আয়োজন যত বেশি হবে, কুরআনের চর্চাও তত বাড়বে এবং দ্বীন কায়েমের কাজ ত্বরান্বিত হবে।
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমিরকে নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, তার নেতৃত্বে একটি সহিহ-শুদ্ধ, পরিচ্ছন্ন, মানবিক ও উন্নয়নমুখী ঢাকা মহানগরী গড়ে উঠবে বলে এই নগরবাসী প্রত্যাশা করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ