শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং
০৬:৪২ পি.এম
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে কাটাখালী থানার কাটাখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা মাসকাটাদিঘী সরকারপাড়া এলাকা থেকে ৫০ গ্রাম সহ মোঃ আলী হোসেন ওরফে হৃদয়কে (২১) গ্রেপ্তার করে পুলিশ। সে একই গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মামলা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজপাড়া থানা পুলিশ বুলনপুর কড়াইতলা নদীর ধার এলাকা থেকে ১৮ গ্রাম গাঁজাসহ মোঃ সানমুন আক্তার নিশাতকে (২৪) গ্রেপ্তার করা হয়। সে একই গ্রামের মোঃ খাদেমুল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা রয়েছে।
একই দিন রাত পৌনে ৮টার দিকে বোয়ালিয়া থানার বোষপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা খরবোনা নদীর ধার এলাকা থেকে ৩২পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ মামুন খানকে (৪৫) গ্রেপ্তার করে। সে একই গ্রামের মৃত জাফরের ছেলে।
এদিন রাত সোয়া ৮টার দিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা খোঁজাপুর গ্রামে মোঃ রোকন আলীর (২০) বসতবাড়ি থেকে ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে মতিহার থানায় দুটি মাদক মামলা রয়েছে।
এদিকে, নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১৩ জন, মাদক মামলায় ৪জন এবং অন্যান্য মামলায় ৮জন রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, মেহরাবের ইমামরা যখন সমাজের ইমাম হয়ে উঠবেন, তখন ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ, খুন ও গুমের মতো অপরাধ সমাজ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাবে।
তিনি শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত ‘সিরাতুন্নবী (সা.) হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান নবীন হাফেজদের নেতৃত্বের আহ্বান জানিয়ে বলেন, ‘আল্লাহ যাদের বুকে কুরআন ধারণ করার শক্তি দিয়েছেন, তারা যেন কেবল মেহরাবেই সীমাবদ্ধ না থাকেন। এই কুরআনের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের জন্য এবং আগামী দিনের নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করুন। আমরা মেহরাবের ইমামকে সমাজের নেতৃত্ব দিতে দেখতে চাই।’
তিনি হাফেজদের কাছে হাশরের ময়দানে শাফায়াতের আর্জি জানিয়ে বলেন, ‘আমরা সবাই কুরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করিনি। সেই বিচারদিনে আপনারা যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাফায়াতের সুযোগ পাবেন, সেই তালিকায় আমাদেরও একটু স্মৃতিতে ও বিবেচনায় রাখবেন। তাহলেই আজকের এই আয়োজন ও আমাদের আসা সার্থক হবে।’
বিরোধীদলীয় নেতা ছোটখাটো মতপার্থক্য ভুলে ইসলামি আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সব ভেদাভেদ পেছনে ফেলে রাসুলুল্লাহ (সা.) ও সাহাবায়ে কেরামের মতো ইসলাম ও ন্যায়ের পথে লড়ে যেতে হবে। কিতাবুল্লাহ ও সুন্নাহর আলোকেই আমাদের সমাজকে নতুন করে সাজাতে হবে।
জামায়াত আমির কুরআন চর্চার বিস্তার নিয়ে বলেন, সমাজে এ ধরনের সুন্দর ও প্রতিযোগিতামূলক আয়োজন যত বেশি হবে, কুরআনের চর্চাও তত বাড়বে এবং দ্বীন কায়েমের কাজ ত্বরান্বিত হবে।
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমিরকে নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, তার নেতৃত্বে একটি সহিহ-শুদ্ধ, পরিচ্ছন্ন, মানবিক ও উন্নয়নমুখী ঢাকা মহানগরী গড়ে উঠবে বলে এই নগরবাসী প্রত্যাশা করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানবিকতার হাত বাড়িয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়াছিন সওদাগর ফাউন্ডেশন। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নে তিনটি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে ফাউন্ডেশনটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকার বাসিন্দা মোশাররফ, একই ওয়ার্ডের বাসিন্দা জসিম ও সাহেদুর রহমানকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।
রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জনাব মোবারক হোসেনের সার্বিক সহযোগিতায় ইয়াছিন সওদাগর ফাউন্ডেশনের অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়।
ফাউন্ডেশনটির এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় তিনটি পরিবারের পাশে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। সমাজের অসহায় ও প্রয়োজনগ্রস্ত মানুষের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া শুধু আর্থিক সহায়তা নয়, বরং তাদের প্রতি সহমর্মিতা ও পাশে থাকার প্রত্যয়েরও বহিঃপ্রকাশ।
স্থানীয় পর্যায়ে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইয়াছিন সওদাগর ফাউন্ডেশনের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
মানুষ মানুষের জন্য—অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগই হোক আমাদের অঙ্গীকার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন।
এরই অংশ হিসেবে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে তিনি মিয়াজান হাজি মসজিদে উপস্থিত হন। এ সময় মসজিদে আগত মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাঁর কুশল বিনিময় হয়।
এ সময় আসন্ন নির্বাচন নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তিনি তাঁদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে রহমতপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন সামাজিক যোগাযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রম দেখা যাচ্ছে। নির্বাচনী তফসিল ও অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়ার অগ্রগতির সঙ্গে এসব কার্যক্রম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ