ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে স্থিতিশীল ও স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছি: ব্রেন্ট ক্রিস্টেনসেন


দেশে স্থিতিশীল ও স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছি: ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, "স্থিতিশীল এবং স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে জোর দেয়া হচ্ছে।"

শনিবার (০৪ জুলাই) রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে, আমেরিকার ২৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আরও মন্তব্য করেন, প্রযুক্তি, ফামেসি, ডিজিটাল অর্থনীতি, ডিফেন্সসহ বিভিন্ন খাতে দুই দেশ একসঙ্গে কাজ করার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার অসাধারণ দৃষ্টান্ত: ডা. জুবাইদা রহমান

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, "অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ।"

এসময় তিনি যোগ করেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে সরকার ব্যবসাবান্ধব নীতিকৌশল প্রণয়ন করছে।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি টানা হয়।

আরও পড়ুন: শেখ মুজিবের ম্যুরাল নির্মাণে ৬.৬৪ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা হাছান-ইনুর বিরুদ্ধে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেক্সিকো ম্যাচের আগে 'বিশেষ এক গোপন ওষুধ' খাওয়ার অনুমতি পেল ইংল্যান্ড দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


মেক্সিকো ম্যাচের আগে

চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে, ইংলিশ দলের কাছে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে মোকাবেলার আগে একটি অদ্ভুত ও চমকপ্রদ তথ্য সামনে এসেছে। মেক্সিকো সিটির অতিরিক্ত উচ্চতার প্রভাবে যে শারীরিক সমস্যা এবং ক্লান্তি দেখা দিতে পারে, তা মোকাবেলা করতে ইংল্যান্ডের ফুটবলাররা চাইলে 'ভায়াগ্রা' (Viagra) ব্যবহার করতে পারেন। কারণ, বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা (WADA) ২০২৬ সালের নিষিদ্ধ ওষুধের তালিকায় এই প্রেসক্রিপশন ড্রাগটি অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে ফুটবলারদের এটি ব্যবহারে কোনো আইনি বাধা নেই।

মেক্সিকো স city's ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে সোমবার ভোরে অনুষ্ঠিত হতে যাওয়া শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে থ্রি-লায়ন্সরা স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে। এই স্টেডিয়াম সমুদ্রপৃষ্ঠ থেকে ২,২০০ মিটারেরও বেশি উঁচুতে অবস্থিত, যেখানে বাতাসের পাতলতা ফুটবলারদের দৌড়ানোকে অত্যন্ত কঠিন করে তোলে। এই কারণে, অল্পতেই মাথা ঘোরা বা ক্লান্তির মতো সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, ভায়াগ্রা ফুসফুসের রক্তচাপ কমিয়ে উচ্চতাজনিত ক্লান্তি ও অক্সিজেনের অভাব দূর করতে বিশেষভাবে কার্যকর ভূমিকা পালন করে।

এখন পর্যন্ত, ইংল্যান্ডের ফুটবলাররা আসন্ন মেক্সিকো সফরে এই ওষুধটি ব্যবহার করবেন কিনা, তা নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনও মেলেনি। তবে, ইংলিশদের নতুন কোচ টমাস টুখেল মেক্সিকোর এই চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা করতে সম্ভাব্য সব ধরনের বৈজ্ঞানিক ও কৌশলগত উপায় খতিয়ে দেখছেন।

পরিসংখ্যান বলছে, এই উচ্চতার সুবিধা নিয়ে ঘরের মাঠে মেক্সিকো গত ৫৬ বছরে অ্যাজটেকা স্টেডিয়ামে মাত্র দুটি ম্যাচ হেরেছে। অন্যদিকে, গত বুধবার আটলান্টায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে হারানোর পর ইংলিশরা সরাসরি মেক্সিকো না গিয়ে ক্যানসাস সিটির নিজেদের বেস ক্যাম্পে অবস্থান করে। কোচ টুখেল নিরপেক্ষ ভেন্যুতে রণকৌশল ঝালিয়ে নিতে চেয়েছিলেন। ফলে শুক্রবার মেক্সিকো পৌঁছানো ইংল্যান্ড দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য মাত্র দুদিন সময় পাচ্ছে, যা মেক্সিকোর বিপক্ষে তাদের বড় পরীক্ষা হতে চলেছে।

সূত্র: সান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে সিনিয়র-জুনিয়র সংঘর্ষে কিশোর নিহত, আহত দুইজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


কেরানীগঞ্জে সিনিয়র-জুনিয়র সংঘর্ষে কিশোর নিহত, আহত দুইজন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষে নাঈম মোল্লা (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই কিশোর মো. রবিন (১৬) ও তাজ (১৫) আহত হয়েছে।

আহত রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর আহত তাজকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকায় চলচ্চিত্র অভিনেতা ডিপজলের ভাড়াটিয়া বাড়ির গলিতে তাজ ও রবিন গ্রুপের মধ্যে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের কিশোররা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় নাঈম মোল্লা তৃতীয় পক্ষ হিসেবে তাদের থামানোর চেষ্টা করলে তিনি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এলে উভয় পক্ষের কিশোররা পালিয়ে যায়।

স্থানীয়রা আহত নাঈম এবং রবিনকে উদ্ধার করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে সেখান চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নাঈম মারা যান। পরে রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত নাঈম মোল্লা মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ গ্রামের মজিদ মোল্লার ছেলে। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা পানির ট্যাংকি এলাকায় বসবাস করতেন এবং একটি প্যান্ট তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

আহত মো. রবিন কুমিল্লা জেলার মেঘনা থানার মোহাম্মদপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায় বসবাস করেন। অপরদিকে, তাজকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তাজ এবং রবিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত রমজান মাসে তারাবির নামাজকে কেন্দ্র করে প্রথম দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। কিছুদিন আগে বুড়িগঙ্গা নদীতে নৌকায় চলাচলের সময় সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে তাদের মধ্যে আবারো বাকবিতণ্ডা হয়। সেই বিরোধের জের ধরেই শুক্রবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাঈম ওই বিরোধের পক্ষভুক্ত ছিলেন না; তিনি ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করতেই হামলার শিকার হন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে উভয় পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে পেঁয়াজ ক্ষেত ক্ষতি সাধনের পর এবার রাতের আঁধারে কৃষকের পাট ক্ষেত বিনষ্ট

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


রাজবাড়ীতে পেঁয়াজ ক্ষেত ক্ষতি সাধনের পর এবার রাতের আঁধারে কৃষকের পাট ক্ষেত বিনষ্ট

রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুল মোল্লা নামে এক কৃষকের সাথে শত্রুতার খেলায় মেতে উঠেছে দুর্বৃত্তরা।

তার জমির পেঁয়াজ ক্ষেত ক্ষতি সাধনের পর এবার ওই একই জমিতে থাকা পাট ক্ষেত বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক বাবুল মোল্লা।

শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার জমিতে প্রবেশ করে অধিকাংশ পাট গাছের মাথা ভেঙে দেয়।

এতে পুরো ক্ষেত ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।

রাজবাড়ীর পাংশা উপজেলায় বাবুল মোল্লা নামে এক কৃষকের সাথে শত্রুতার খেলায় মেতে উঠেছে দুবৃত্তরা। তার জমির পেঁয়াজ ক্ষেত ক্ষতি সাধনের পর এবার ওই একই জমিতে থাকা পাট ক্ষেত বিনষ্ট করেছে। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক বাবুল মোল্লা।
শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার জমিতে প্রবেশ করে অধিকাংশ পাট গাছের মাথা ভেঙে দেয়। এতে পুরো ক্ষেত ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। উপজেলার মেঘনা খামারপাড়া মাঠে ২০ শতাংশ জমিতে পাটের আবাদ করেছিলেন কৃষক বাবুল মোল্লা। দীর্ঘ দিনের পরিশ্রম আর পরিচর্যায় বড় করে তোলা পাটগাছগুলো কাটার অপেক্ষায় ছিলেন তিনি। 
ভুক্তভোগী কৃষক বাবুল মোল্লা বলেন, শুক্রবার বিকেলে অন্যান্য দিনের মতো তিনি পাটক্ষেত দেখে বাড়ি ফেরেন। তখন সবকিছুই স্বাভাবিক ছিল। শনিবার  সকাল ৮টার দিকে পাট কাটতে গিয়ে দেখেন, তার ২০ শতাংশ জমির অধিকাংশ পাটগাছ ভেঙে ফেলা হয়েছে। তার দাবি, গ্রামের কয়েকজনের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
তিনি আরও বলেন, পাট চাষে তার অনেক শ্রম, সময় ও অর্থ ব্যয় হয়েছে। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এ ধরনের ঘটনায় তিনি চরম ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তিনি বলেন, গত পেঁয়াজের মৌসুমে আমার পেঁয়াজ ক্ষেত বিনষ্ট করে ক্ষতি সাধন করে। অনেক কষ্টে একই জমিতে পাট চাষ করি। এ পাট ক্ষেতও নষ্ট করলো। আমি অপরাধীদের বিচার চাই।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে শনিবার দুপুরে সরেজমিন পাট ক্ষেত পরিদর্শন করেছি। ভুক্তভোগী কৃষকের সাথে কথা বলেছি। সেখানে রাজনৈতিকদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আসলে ফসলের ক্ষতি করা ন্যাক্কারজনক কাজ। দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয়ের পর চুয়েটে সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয়ের পর চুয়েটে সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্ডেকে ৩-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে।

মেসিদের এই জয়ে উল্লাসে ফেটে পড়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আর্জেন্টিনা সমর্থকরা।

বিশ্বকাপ উপলক্ষে চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে এলইডি জায়ান্ট স্ক্রিনে ম্যাচটি উপভোগ করার জন্য ভোর ৪টা থেকেই শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন।

ম্যাচজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসের পাশাপাশি মাঠে উপস্থিত ব্রাজিল সমর্থকরাও ছিলেন বেশ সক্রিয়। ম্যাচের ২৯ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এতে ব্রাজিল সমর্থকরা নীরব হয়ে গেলেও মাঠের আবহ পরিবর্তন ঘটে ম্যাচের ৫৯ মিনিটে। ডেরয় দুয়ার্তে গোল করে কেপ ভার্ডেকে সমতায় ফেরান। কেপ ভার্ডের গোল এবং সুযোগ তৈরির মুহূর্তগুলোতে উচ্ছ্বাস দেখা যাচ্ছিল ব্রাজিল সমর্থকদের মধ্যে। আবার আর্জেন্টিনা আক্রমণে গেলেই গর্জে উঠছিল আকাশী-নীল শিবির। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের এমন পাল্টাপাল্টি উচ্ছ্বাসে সেন্ট্রাল ফিল্ডে তৈরি হয় একটি ভিন্নমাত্রার বিশ্বকাপ আবহ।

অতিরিক্ত সময়ের শুরুতে লাউতারো মার্টিনেজের গোলে আর্জেন্টিনা যখন এগিয়ে যায়, তখন আর্জেন্টিনা সমর্থকরা জয়ের আশা করতে শুরু করেন। কিন্তু ম্যাচের ১০৩ মিনিটে দুর্দান্ত এক গোলে কেপ ভার্ডে পুনরায় সমতায় ফেরে। এতে ব্রাজিল সমর্থকরা ফেটে পড়ে বাঁধ ভাঙ্গা উল্লাসে। তবে অতিরিক্ত সময়ের ১১১ মিনিটে কেপ ভার্ডের রক্ষণভাগের খেলোয়াড় ডিনি বোর্জেসের আত্মঘাতী গোলে আর্জেন্টিনা ৩-২ গোলে এগিয়ে যায়। আর্জেন্টিনার জয়সূচক এই গোলের পর থেকেই সেন্ট্রাল ফিল্ড কার্যত আকাশী-নীল সমর্থকদের দখলে চলে যায়। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠের পরিবেশ আনন্দধ্বনি, করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে।

খেলা দেখতে আসা পানি সম্পদ কৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা বলেন, "এত কঠিন ম্যাচ হবে ভাবিনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কেপ ভার্ডে আর্জেন্টিনাকে চাপে রাখার চেষ্টা করছিল। এক গোল হজম করার পর ম্যাচের শেষ পর্যন্ত বারবার সেই ঘানার তান্ত্রিকের কথাই মনে পড়ছিল। তবে দিনশেষে আমরা জয় পেয়েছি। তাই খুবই আনন্দ লাগছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%