ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শিবিরের সিনিয়ররা হামলার পরামর্শ দিয়ে নিজেরা নারী কেলেঙ্কারিতে ব্যস্ত: ছাত্রদল সভাপতি


শিবিরের সিনিয়ররা হামলার পরামর্শ দিয়ে নিজেরা নারী কেলেঙ্কারিতে ব্যস্ত: ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, শিবিরের সিনিয়ররা হামলার পরামর্শ দিচ্ছেন, কিন্তু নিজেদের নারী কেলেঙ্কারিতে ব্যস্ত রয়েছেন। মঙ্গলবার রাতের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে ছাত্রদল সভাপতি উল্লেখ করেন, ‘একদিকে শিবিরের সন্ত্রাসীরা জামায়াতের এমপি প্রার্থীসহ জামায়াতের টোকাইদের নিয়ে রাতের অন্ধকারে ক্যাম্পাসে সশস্ত্র হামলা চালায়, প্রকাশ্যে সশস্ত্র মহড়া দেয়। অপরদিকে তাদের সিনিয়ররা তাদেরকে আরও বেশি হামলার পরামর্শ দিয়ে নিজেরা নারী কেলেঙ্কারিতে ব্যস্ত রয়েছেন। এটাই কি তাদের ইসলামিক তথা সৎ শাসনের নমুনা?’

 

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

 

একের পর এক ঘটনার ধারাবাহিকতা বজায় রেখে মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

3fb6e6ba-8c24-4b40-9037-2d4063006d96-e5TNqQ

আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

এই সংঘর্ষের ফলে তিন ছাত্রসংগঠনের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কয়েকজন সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
শুভেচ্ছা বাণীতে বিরোধীদলীয় নেতা

জুলাই শহীদদের রক্তঋণ যে কোনো মূল্যে পরিশোধ করতে হবে : ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


জুলাই শহীদদের রক্তঋণ যে কোনো মূল্যে পরিশোধ করতে হবে : ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশবাসী ও বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো শুভেচ্ছাবাণীতে মন্তব্য করেন, এই দিনটি আমাদের জাতীয় জীবনের ইতিহাসে একটি অনবদ্য, গৌরবময় ও অবিস্মরণীয় অধ্যায়, যেখানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, তরুণ-তরুণী, শিশু-বৃদ্ধ, নাগরিক সমাজ ও বিভিন্ন পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসেন। একপর্যায়ে ছাত্রদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনটি ফ্যাসিবাদী স্বৈরশাসক শেখ হাসিনার পতনের উদ্দেশ্যে এক দফার আন্দোলনে রূপ নেয়।

তিনি আরো উল্লেখ করেন, ক্ষমতা হারানোর ভয় পেয়ে উন্মত্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা আন্দোলন দমনের জন্য ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের নির্দেশ দেন। দেশবাসীর মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে সর্বস্তরের মানুষ জালিম শাসকের রক্ত চক্ষু, গুলি, বোমাকে উপেক্ষা করে স্বৈরশাসনের শৃঙ্খল ভেঙে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশব্যাপী নিরন্তর গণআন্দোলন গড়ে তোলেন। অবশেষে ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতাদের অভূতপূর্ব ও বীরত্বপূর্ণ গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনা তাঁর দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। ফলে দীর্ঘ ১৬ বছরের একনায়কতন্ত্র, জুলুম-নির্যাতন ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। দেশের মানুষ খুনি স্বৈরাচার ও তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের আধিপত্য থেকে মুক্তি পায়। এসবই জুলাই গণআন্দোলনের গৌরবময় ফসল।

জামায়াতের আমির আরও জানান, এই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা ও রক্তমূল্য দিতে হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে চালানো গুলিতে প্রায় দেড় হাজার মুক্তিকামী মানুষ শহীদ হন এবং প্রায় ৩০ হাজার ব্যক্তি গুরুতরভাবে আহত হন। কয়েক হাজার মানুষ তাদের হাত, পা বা চোখ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেন।

তিনি শহীদ আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম সহ যেসব তরতাজা প্রাণ বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দিয়ে শাহাদাত বরণ করেছেন, তাঁদের স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে আন্দোলনের সময় আহত, পঙ্গুত্ব বরণকারী, শহীদ পরিবার এবং নির্যাতিত সকলের প্রতি গভীর সমবেদনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক আত্মত্যাগের মূল লক্ষ্য ছিলÑএকটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ইনসাফভিত্তিক, সুশাসন প্রতিষ্ঠা করা। তারা বুকের তাজা রক্তের মাধ্যমে জাতিকে এক মহৎ ঋণে আবদ্ধ করে গেছেন। আমাদের তাদের কাছে চিরঋণী।

তিনি আরো বলেন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, কিছু মহলের কারণে আমরা তাদের সেই প্রত্যাশা আজও পূরণ করতে পারিনি। এবারও আমাদের লড়াই এবং সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। জাতিকে যে কোনো মূল্যে এই রক্তঋণ পরিশোধ করতে হবে। আমাদের শপথ গ্রহণ করতে হবে যে, শহীদদের এই রক্ত যেন কোনোভাবেই বৃথা না যাবে। বীর শহীদদের রক্তের ঋণ আমরা কেবল তখনই আংশিক পরিশোধ করতে পারব, যখন একটি বৈষম্যহীন, পূর্ণাঙ্গ গণতান্ত্রিক, সুশাসন ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গঠনে সক্ষম হবো।

তিনি বলেন, আসুন, আজকের এই বিশেষ দিনটিতে আমরা অতীতের সব ভেদাভেদ ভুলে একটি বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, মানবিক ও সার্বভৌম বাংলাদেশ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নিন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করুন এবং দেশের মানুষকে সুখে-শান্তিতে রাখুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনজীর আহমেদের সঙ্গে পরীমনির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল: নাসির মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


বেনজীর আহমেদের সঙ্গে পরীমনির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল: নাসির মাহমুদ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা বোট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট বেনজীর আহমেদের সঙ্গে আলোচিত অভিনেত্রী পরীমনির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে দাবি করেছেন ঢাকা বোট ক্লাবের সাবেক সভাপতি নাসির মাহমুদ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি এ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

ঢাকা বোট ক্লাবের রিভারভিউ লাউন্সে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে নাসির মাহমুদ বলেন, ‘পরীমনি-কাণ্ডের পর আমি তিন বছর বোট ক্লাবে আসতে পারিনি। আমি যেভাবে হেনস্তা হয়েছি, সেভাবে হেনস্তা হওয়ার কথা ছিল না। পরীমনি এই ক্লাবের সদস্য ছিলেন না, তিনি কারো গেস্ট হয়ে ক্লাবে এসেছিলেন। ক্লাবের নিয়ম অনুযায়ী, গেস্ট আনতে হলে অনুমতি লাগে, কিন্তু পরীমনির কোনো অনুমতি ছিল না।

আমি প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।’

এ সময় তিনি আরো বলেন, ‘বেনজীরের ক্ষমতার প্রভাব সম্পর্কে-বেনজীর তিন বছর আমাকে ক্লাবে আসতে দেয়নি। যখনই আমি ক্লাবে যেতাম, আমাকে আয়নাঘরে নিয়ে যাওয়া হতো। তার বাহিনী ছিল, সে অনেক কিছু করতে পারত।

আমি শুধু একজন সাধারণ ব্যবসায়ী, তার সঙ্গে ফাইট দেওয়ার মতো অবস্থা আমার ছিল না। তবে আমি হাল ছাড়িনি, আইনি লড়াই লড়ে গেছি। আমি তিনবার বেনজীরের নামে লিগাল নোটিশ দিয়েছিলাম।’

সাবেক আইজিপি বেনজীর অবৈধভাবে বিনা ভোটে বোট ক্লাবের প্রেসিডেন্ট হয়েছিলেন বলেও এসময় তথ্য দেন নাসির মাহমুদ। তবে সবকিছু ছাপিয়ে এখন আবারও আলোচনায় চিত্রনায়িকা পরীমনি।

প্রসঙ্গত, পরীমনির এই বোট ক্লাব কাণ্ডে জড়িয়েছিলেন আরেক পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন। অভিনেত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে চাকরি হারিয়ে বসতে হয় অতিরিক্ত পুলিশ সুপার এডিসি গোলাম সাকলায়েনকে। পরীমনির বাসায় নিয়মিত রাত্রিযাপন ও স্ত্রীর অবর্তমানে সাকলায়েন রাজারবাগে নিজ বাসায় অভিনেত্রীকে নিয়ে গিয়ে ১৭ ঘণ্টা অবস্থানের প্রমাণ পেয়েছিল পুলিশ। পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্ক চলাকালের সময় সাকলায়েন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসির দায়িত্বে ছিলেন। তখন এই অভিনেত্রীর মামলার তদন্ত করছিলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে

আগামী পাঁচ দিন সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এরপর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগে মাঝারি থেকে ভারি এবং অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে সংস্থাটি বলছে, এই পাঁচ দিন পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।

মঙ্গলবার, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আমাদের আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামীকাল বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিটি করপোরেশনের ৪ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


সিটি করপোরেশনের ৪ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ নিয়ে একটি তদন্তের কারণে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের চার কর্মকর্তার বিদেশে যাওয়ার বিষয়টি বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

যুগ্মসচিব মো. রবিউল ইসলাম এই চিঠিটি ২৬ জুলাই তারিখে জারি করেন।

চিঠিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিছুর রহমান, ডিএসসিসির সাবেক এবং বর্তমানে বরিশাল সিটি করপোরেশনে বদলিকৃত অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মাদ শাহীন-উল ইসলাম চৌধুরী (বর্তমানে ময়মনসিংহ সিটি করপোরেশনে বদলির আদেশাধীন) এবং নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তা (বর্তমানে রংপুর সিটি করপোরেশনে বদলির আদেশাধীন)-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গোপন সূত্র থেকে খবর আসার পর জানা গেছে যে, এই তদন্তাধীন কর্মকর্তারা গোপনে দেশত্যাগ করার জন্য উদ্যোগ নিতে পারেন। এই কারণেই সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশে যাত্রা নিষিদ্ধ করার আবেদন জানানো হচ্ছে।

এই পরিপ্রেক্ষিতে, স্থানীয় সরকার বিভাগ দুর্নীতির অভিযোগের তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত উল্লিখিত চার কর্মকর্তাদের বিদেশ ত্যাগের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

চিঠিতে বিষয়টি সম্পর্কে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%