ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বেনজীর আহমেদের সঙ্গে পরীমনির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল: নাসির মাহমুদ


বেনজীর আহমেদের সঙ্গে পরীমনির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল: নাসির মাহমুদ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা বোট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট বেনজীর আহমেদের সঙ্গে আলোচিত অভিনেত্রী পরীমনির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে দাবি করেছেন ঢাকা বোট ক্লাবের সাবেক সভাপতি নাসির মাহমুদ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি এ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

ঢাকা বোট ক্লাবের রিভারভিউ লাউন্সে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে নাসির মাহমুদ বলেন, ‘পরীমনি-কাণ্ডের পর আমি তিন বছর বোট ক্লাবে আসতে পারিনি। আমি যেভাবে হেনস্তা হয়েছি, সেভাবে হেনস্তা হওয়ার কথা ছিল না। পরীমনি এই ক্লাবের সদস্য ছিলেন না, তিনি কারো গেস্ট হয়ে ক্লাবে এসেছিলেন। ক্লাবের নিয়ম অনুযায়ী, গেস্ট আনতে হলে অনুমতি লাগে, কিন্তু পরীমনির কোনো অনুমতি ছিল না।

আমি প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।’

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

এ সময় তিনি আরো বলেন, ‘বেনজীরের ক্ষমতার প্রভাব সম্পর্কে-বেনজীর তিন বছর আমাকে ক্লাবে আসতে দেয়নি। যখনই আমি ক্লাবে যেতাম, আমাকে আয়নাঘরে নিয়ে যাওয়া হতো। তার বাহিনী ছিল, সে অনেক কিছু করতে পারত।

আমি শুধু একজন সাধারণ ব্যবসায়ী, তার সঙ্গে ফাইট দেওয়ার মতো অবস্থা আমার ছিল না। তবে আমি হাল ছাড়িনি, আইনি লড়াই লড়ে গেছি। আমি তিনবার বেনজীরের নামে লিগাল নোটিশ দিয়েছিলাম।’

সাবেক আইজিপি বেনজীর অবৈধভাবে বিনা ভোটে বোট ক্লাবের প্রেসিডেন্ট হয়েছিলেন বলেও এসময় তথ্য দেন নাসির মাহমুদ। তবে সবকিছু ছাপিয়ে এখন আবারও আলোচনায় চিত্রনায়িকা পরীমনি।

প্রসঙ্গত, পরীমনির এই বোট ক্লাব কাণ্ডে জড়িয়েছিলেন আরেক পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন। অভিনেত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে চাকরি হারিয়ে বসতে হয় অতিরিক্ত পুলিশ সুপার এডিসি গোলাম সাকলায়েনকে। পরীমনির বাসায় নিয়মিত রাত্রিযাপন ও স্ত্রীর অবর্তমানে সাকলায়েন রাজারবাগে নিজ বাসায় অভিনেত্রীকে নিয়ে গিয়ে ১৭ ঘণ্টা অবস্থানের প্রমাণ পেয়েছিল পুলিশ। পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্ক চলাকালের সময় সাকলায়েন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসির দায়িত্বে ছিলেন। তখন এই অভিনেত্রীর মামলার তদন্ত করছিলেন তিনি।

আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে

আগামী পাঁচ দিন সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এরপর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগে মাঝারি থেকে ভারি এবং অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে সংস্থাটি বলছে, এই পাঁচ দিন পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।

মঙ্গলবার, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আমাদের আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামীকাল বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিটি করপোরেশনের ৪ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


সিটি করপোরেশনের ৪ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ নিয়ে একটি তদন্তের কারণে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের চার কর্মকর্তার বিদেশে যাওয়ার বিষয়টি বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

যুগ্মসচিব মো. রবিউল ইসলাম এই চিঠিটি ২৬ জুলাই তারিখে জারি করেন।

চিঠিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিছুর রহমান, ডিএসসিসির সাবেক এবং বর্তমানে বরিশাল সিটি করপোরেশনে বদলিকৃত অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মাদ শাহীন-উল ইসলাম চৌধুরী (বর্তমানে ময়মনসিংহ সিটি করপোরেশনে বদলির আদেশাধীন) এবং নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তা (বর্তমানে রংপুর সিটি করপোরেশনে বদলির আদেশাধীন)-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গোপন সূত্র থেকে খবর আসার পর জানা গেছে যে, এই তদন্তাধীন কর্মকর্তারা গোপনে দেশত্যাগ করার জন্য উদ্যোগ নিতে পারেন। এই কারণেই সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশে যাত্রা নিষিদ্ধ করার আবেদন জানানো হচ্ছে।

এই পরিপ্রেক্ষিতে, স্থানীয় সরকার বিভাগ দুর্নীতির অভিযোগের তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত উল্লিখিত চার কর্মকর্তাদের বিদেশ ত্যাগের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

চিঠিতে বিষয়টি সম্পর্কে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


রাজশাহীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজশাহীর কাটাখালী থানার ইউসুফপুর ইউনিয়নের কাকাইলকাটি গ্রামে একটি ঘটনায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগে পুলিশ দিপু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ হল, রোববার (২ আগস্ট) বিকেলে শিশুটি স্কুল থেকে ফিরে বাড়ির পাশের একটি আমবাগানে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে চলে যায়। খেলা শেষ হওয়ার পর মাগরিবের আজানের সময় যখন বাড়ি ফিরছিল, তখন সে বাড়ির নিকটবর্তী একটি পুকুরপাড়ে পৌঁছালে অভিযুক্ত দিপু তাকে জোরপূর্বক আটকে রেখে বলাৎকার করেন।

পরিবারের দাবি অনুযায়ী, এ সময় শিশুটি যখন আত্মরক্ষার চেষ্টা চালায় তখন অভিযোক্তা তাকে পুকুরের পানিতে তিনবার চুবিয়ে মৃত্যুর হুমকি প্রদান করেন। একপর্যায়ে পুকুরপাড়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীর এক চাচাতো ভাই তার কান্নার শব্দ শুনে আসেন এবং ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত দিপু শিশুটির চিৎকার শুনে যোগাযোগ করলে তাকে ভয়ঙ্কর পরিণামের জন্য হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর পিতা জানিয়েছেন, সামাজিক লোকলজ্জার কারণে তারা প্রথমে ঘটনাটি গোপন রাখার চেষ্টা করেন। তবে পরদিন সন্ধ্যায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রক্তক্ষরণ শুরু হলে তারা স্থানীয়দের পরামর্শ অনুযায়ী দ্রুত পুলিশকে বিষয়টি জানিয়ে দেন।

কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুমন কাদেরী এ বিষয়ে জানান, ইউসুফপুর ইউনিয়নের কাকাইলকাটি গ্রামে শিশু বলাৎকারের অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। ভুক্তভোগী শিশু ও তার মা থানায় এলে শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।

তিনি উল্লেখ করেছেন, অভিযানের মাধ্যমে অভিযুক্ত দিপুকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি প্রাথমিক তদন্তে রয়েছে। লিখিত এজাহার পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ কর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় ৪০৩ পরিবারের মাঝে কেসিসি প্রশাসকের উদ্যোগে খাদ্য বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


খুলনায় ৪০৩ পরিবারের মাঝে কেসিসি প্রশাসকের উদ্যোগে খাদ্য বিতরণ

খুলনা সিটি কর্পোরেশনের আওতায় ৮টি ওয়ার্ডের ৪০৩টি পরিবারের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করার কাজ সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলবেলা, নগরীর ১৫নং ওয়ার্ডের খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ২৫নং ওয়ার্ডের কমিউনিটি সেন্টারে আলাদা আলাদা অনুষ্ঠানের মাধ্যমে মা ও শিশুদের মধ্যে এই পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন যে, পুষ্টিকর খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই মায়েদের জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি। কারণ, মায়েরা সুস্থ থাকলে তাদের শিশুরাও সুরক্ষিত এবং সুস্থ থাকবে।

এই পুষ্টিকর খাদ্য বিতরণের আয়োজন করা হয়েছে দাতা সংস্থা ইউএনডিপি’র অর্থায়নে এবং খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিস ইন বাংলাদেশ (এলএসইউপিসিবি)’ প্রকল্পের আওতায়।

অনুষ্ঠানের মাধ্যমে নগরীর ১০, ১১, ১২, ১৩ ও ১৫নং ওয়ার্ডের ২৬৮টি পরিবার এবং ১৮, ২০ ও ২৫নং ওয়ার্ডের ১৩৫টি পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রশাসক শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর সঙ্গে সঙ্গে, শিশুদের হাত ধোয়া, নিজেদের এবং নিজেদের চারপাশ পরিষ্কার রাখার বিষয়ে বিশেষ করে মায়েদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমানে ডেঙ্গু ও চিক্নগুনিয়ার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই, মশাবাহিত এই রোগের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মায়েদের প্রতিনিয়ত নজর রাখতে হবে যাতে নিজেদের বাড়ির আশেপাশে পানি জমে না থাকে এবং শিশুদের যেন মশা আক্রমণ করতে না পারে।

প্রতিটি পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি’র ১৫নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. ইমরুল হাসান টিটো এবং ২৫নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ হারুন-অর-রশিদ।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক অধ্যক্ষ তারিকুল ইসলাম, হাবিবুর রহমান বিশ্বাস, ফারুক হিল্টন, শামসুর রহমান ও আব্দুর রহমান ডিনু।

অন্যান্য অতিথিদের মধ্যে কমিউনিটি ভলেন্টিয়ার রাজিয়া সুলতানা, সুরাইয়া খান, জেসমিন নাহার, কেয়া সুলতানা, লিপি আক্তার, রেশমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির পরিচালনা করেন প্রকল্পের সিনিয়র কমিউনিটি ভলেন্টিয়ার শিউলি মোর্শেদা।

এর আগে সকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বসুপাড়া এতিমখানা মোড়, বানরগাতি মোড়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, হাজী ইসমাইল রোডসহ লিংক রোড, শতরূপার মোড়, বকুল বাগান ও বানরগাতি খ্রিস্টানপাড়া এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।

সমাজসেবক এস এম আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু, বুলবুল হোসেন, অহিদুজ্জামান খোকন এবং অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বয়রা শ্মশানঘাট ব্রিজ সংলগ্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

বিশ্ব বন্ধু দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে খুলনা ফ্রেন্ডশিপ কাব এ কর্মসূচির আয়োজন করে।

‘বৃক্ষরোপণে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যে গ্রীণ সিটি-কীন সিটি গড়ার লক্ষ্যে এই সংগঠনটি কর্মসূচি বাস্তবায়ন করছে।

কাবের সভাপতি শ্যামল কুমার রায়, সাধারণ সম্পাদক মো: গোলাম রব্বানী ভূঁইয়া, সমাজসেবক শেখ জামিরুল ইসলাম জামিল, বুলবুল হোসেন, অহিদুজ্জামান খোকন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%