ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

এশিয়া কাপে ফের একই গ্রুপে ভারত ও পাকিস্তান


এশিয়া কাপে ফের একই গ্রুপে ভারত ও পাকিস্তান

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের মাধ্যমে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ ইন্দোনেশিয়ার বিপক্ষে। ৬ আগস্ট বৃহস্পতিবার, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে। আট দলের এই আসরের পর্দা উঠবে ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে, আর ফাইনালটি অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর তারিখে।

আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। অন্যদিকে, ‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া অবস্থান করছে।

গ্রুপ পর্বে প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। পরের দিন, দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপ মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

গ্রুপ বিন্যাসঃ

গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং

গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

বাংলাদেশের সূচিঃ

আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে

৩১ আগস্ট: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া — রাত ৯:৩০

৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা — রাত ৯:৩০

৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত — রাত ৯:৩০

আরও পড়ুন: ছাত্রদল নেতার জানাজার পরপরই গুরুদাসপুরে প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনয়কে খুব একটা বেশি মিস করিনি: প্রীতি জিনতা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৪ এম


অভিনয়কে খুব একটা বেশি মিস করিনি: প্রীতি জিনতা

দীর্ঘ আট বছর পরে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। তবে এতোদিন অভিনয় থেকে দূরে থাকলেও তিনি ক্যামেরার সামনে কাজ করাকে খুব একটা বেশি মিস করেছেন বলে জানিয়েছেন। পরিবার এবং সন্তানদের সঙ্গে সময় কাটানোই জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে দেখছেন এই অভিনেত্রী।

রাজকুমার সন্তোষী পরিচালিত নতুন ছবি ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচারণা অনুষ্ঠানে প্রীতি বলেন, ‘সত্যি বলতে, সিনেমায় কাজ করাকে আমি খুব বেশি মিস করিনি। বরং পরিবারের সঙ্গে কাটানো সময়টা আমি দারুণ উপভোগ করেছি। সন্তানের জন্ম, তাদের বড় করে তোলা এবং ব্যক্তিগত জীবনকে সময় দেওয়া—এসবই আমার জন্য নতুন ও মূল্যবান অভিজ্ঞতা। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সন্তানদের জন্ম দেওয়া হল আমার জীবনের সবচেয়ে বড় মাইলফলক।’

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভাইয়াজি সুপারহিট’ ছিল প্রীতির সর্বশেষ সিনেমা। সেই ছবিতে তার সহশিল্পী ছিলেন সানি দেওল। কাকতালীয়ভাবে, আট বছর পর তার প্রত্যাবর্তনের ছবিতেও নায়ক হিসেবে রয়েছেন সানি দেওল।

একসময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন ছিলেন প্রীতি জিনটা। ২০০০-এর দশকে একের পর এক সফল চলচ্চিত্র উপহার দিয়ে তিনি নিজের অবস্থানকে সুদৃঢ় করেছিলেন। তবে বিয়ে এবং সন্তান হওয়ার পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। এ সময় তিনি সফল উদ্যোক্তা হিসেবেও নিজের পরিচিতি গড়ে তুলতে সক্ষম হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটায় ধরা পড়লো পৌনে ২ কেজির রূপচাঁদা, বিক্রি হলো কত টাকায়?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৭ এম


কুয়াকাটায় ধরা পড়লো পৌনে ২ কেজির রূপচাঁদা, বিক্রি হলো কত টাকায়?

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে একটি বড় রূপচাঁদা মাছ জেলের জালে ধরা পড়েছে। এই মাছটির ওজন প্রায় ১ কেজি ৭০০ গ্রাম। মাছটি এফবি জারিফ-১ ট্রলারে ধরা পড়ে। এ ট্রলারের মাঝি ছিলেন দেলোয়ার।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মাছটি মহিপুরের মনোয়ারা ফিশ গদিতে আনা হলে জেলে, মাছ ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। পরে মাছটি প্রতি মণ ৯০ হাজার টাকা অর্থাৎ প্রতি কেজি ২ হাজার ২৫০ টাকা দরে মোট ৩ হাজার ৮২৫ টাকায় স্থানীয় এক মাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।

মনোয়ারা ফিসের ম্যানেজার সগির বলেন, এ ধরনের বড় আকারের রূপচাঁদা খুব বেশি ধরা পড়ে না। মাছটির আকার এবং গুণগত মান ভালো হওয়ার কারণে বাজারে ভালো দাম পাওয়া গেছে।

স্থানীয় মাছ ব্যবসায়ী সোহাগ জানান, গভীর সমুদ্রের বড় রূপচাঁদার চাহিদা সবসময় বেশি থাকে। ভালো মানের হওয়ার কারণে তিনি মাছটি কিনেছেন। বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে সম্ভবত আরও ভালো দাম পাওয়া যেত। সোহাগ বলেন, মাছটি তিনি ঢাকায় পাঠাবেন।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস এবং ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, রূপচাঁদা উচ্চমূল্যের সামুদ্রিক মাছ। এ মাছ গভীর সমুদ্রে বেশি বিচরণ করে এবং সুস্থ সামুদ্রিক পরিবেশের একটি ইতিবাচক নির্দেশক হিসেবে বিবেচিত হয়। বড় আকারের মাছ ধরা পড়া সাগরের জীববৈচিত্র্যের জন্যও একটি ভালো লক্ষণ। তবে খেয়াল রাখতে হবে টেকসই আহরণ যেন নিশ্চিত করা যায়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বঙ্গোপসাগরে রূপচাঁদা একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছ। যদি সঠিকভাবে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ করা যায়, তাহলে ভবিষ্যতে এ ধরনের মূল্যবান মাছের উৎপাদন আরও বাড়বে এবং জেলেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত থেকে টিয়ার গ্যাস আমদানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০০ এম


ভারত থেকে টিয়ার গ্যাস আমদানি

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য ভারত থেকে আমদানি করা ২ দশমিক ০৩ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশের অভ্যন্তরে এসে পৌঁছেছে। বন্দর থেকে ছাড় করানোর পর, সর্বোচ্চ নিরাপত্তায় এসব টিয়ার গ্যাস শেল যশোর সেনানিবাসে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় সরবরাহকারী প্রতিষ্ঠান ‘নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড’ থেকে আনা ১৪৫টি কাঠের বাক্সে সংরক্ষিত এই টিয়ার গ্যাস শেল বেনাপোল বন্দর থেকে ছাড় করানো হয়। এরপর, একটি বাংলাদেশি কাভার্ড ভ্যানে করে চালানটি যশোর সেনানিবাসের উদ্দেশে পাঠানো হয়।

বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের ওয়্যারহাউস ইনস্পেক্টর শাহাদৎ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

কড়া নিরাপত্তা ব্যবস্থা বিস্ফোরকবাহী কাভার্ড ভ্যানটির সুরক্ষায়, বেনাপোল বন্দর থেকে শার্শা থানা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছয় সদস্যের একটি দল বিশেষ নিরাপত্তা এসকর্ট প্রদান করে।

পরবর্তীতে শার্শা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি এসকর্ট দল। গাড়িটি বেনাপোল, শার্শা, নাভারন ও ঝিকরগাছা হয়ে নিরাপদে যশোর সেনানিবাসে পৌঁছায়।

বন্দর সূত্রে জানা গেছে, আগামী রোববার (৯ আগস্ট) এসব টিয়ার গ্যাস শেল যশোর সেনানিবাস থেকে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিতে (বিওএফ) স্থানান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্যাপ্ত ঘুমের পরও কাটছে না ক্লান্তি, করণীয় কী?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৪ এম


পর্যাপ্ত ঘুমের পরও কাটছে না ক্লান্তি, করণীয় কী?

প্রতিদিন পর্যাপ্ত ঘুমানোর পরও যদি সারাদিন শরীরে ক্লান্তি ও অবসন্নতা অনুভূত হয়, তাহলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, কেবল অতিরিক্ত পরিশ্রমের কারণে নয়, শরীরে প্রয়োজনীয় কিছু পুষ্টি উপাদানের অভাবও দীর্ঘস্থায়ী ক্লান্তির অন্যতম কারণ হতে পারে।

পুষ্টিবিদদের মতামত অনুযায়ী, শরীরে যদি বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস বা ক্ষুদ্র পুষ্টি উপাদানের ঘাটতি থাকে, তাহলে কোষ ও টিস্যুর স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে। এর ফলে শক্তি উৎপাদন কমে যায়, মনোযোগে ঘাটতি দেখা দেয় এবং শরীর সারাক্ষণ দুর্বল ও ক্লান্ত অনুভব করে।

বিশেষজ্ঞরা উল্লেখ করছেন, ভিটামিন বি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শক্তি উৎপাদনে। এ ভিটামিনের ঘাটতি দেখা দিলে শরীরে যথেষ্ট শক্তি তৈরি হয় না এবং এ কারণে ক্লান্তি সহজেই ভর করতে পারে।

প্রোটিনের অভাব হলে শরীর প্রয়োজনীয় শক্তির খোঁজে পেশির প্রোটিন ভাঙতে শুরু করে, যা মাংসপেশির দুর্বলতা সৃষ্টি করে এবং শর্করা বা মিষ্টিজাতীয় খাবারের প্রতি অতিরিক্ত আকর্ষণ তৈরি করতে পারে।

অন্যদিকে, শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হলে ক্লান্তির বোধ হতে পারে। পানি, সোডিয়াম ও পটাসিয়ামের ঘাটতি শরীরকে নিস্তেজ ও অলস করে তোলে।

ম্যাগনেসিয়ামের অভাবও ঘুমের মান খারাপ করে এবং পেশিতে টান ধরার সমস্যা সৃষ্টি করে। এর ফলে রাতে পর্যাপ্ত বিশ্রাম করলেও শরীর সম্পূর্ণরূপে পুনরুজ্জীবিত হয় না।

ক্লান্তি দূর করার জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। ভিটামিন বি-এর চাহিদা পূরণের জন্য প্রতিদিন টক দই বা পনির খাওয়া যেতে পারে। প্রোটিনের চাহিদা পূরণ করতে মাছ, মাংস, ডিমের পাশাপাশি ছোলা, অঙ্কুরিত মুগ বা অন্যান্য ডাল খাদ্যতালিকায় রাখা প্রয়োজন।

শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে ডাবের পানি, তরমুজ, শসা, বিভিন্ন ফল এবং প্রতিদিন একটি কলা খাওয়া উপকারী হতে পারে। ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করতে কুমড়ার বীজ, কাঠবাদাম ও কাজুবাদাম নিয়মিত খাদ্যে অন্তর্ভুক্ত করা উচিত, এই বিষয়গুলোতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন।

তবে, যদি পর্যাপ্ত বিশ্রাম ও সুষম খাদ্য গ্রহণের পরও দীর্ঘদিন ধরে ক্লান্তি অব্যাহত থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য যেতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%