ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সুনামগঞ্জে ১৮টি ভারতীয় কম্বলসহ যুবক গ্রেপ্তার


সুনামগঞ্জে ১৮টি ভারতীয় কম্বলসহ যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৮টি ভারতীয় কম্বলসহ মো. সাইফুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।
‎
‎বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি বাজারের সিএনজি স্ট্যান্ডসংলগ্ন জামাল স্টোরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জের এসআই (নিরস্ত্র) মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই (নিরস্ত্র) মুকুল খাঁন, এএসআই (নিরস্ত্র) মো. খাদেমুল ইসলাম ও কনস্টেবল দিপক মুন্ডা অভিযানে অংশ নেন।
‎
‎পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারতীয় কম্বল বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে।
‎
‎অভিযানে তাঁর হেফাজত থেকে ১৮টি কম্বল জব্দ করা হয়। প্রতিটি কম্বলের আনুমানিক মূল্য ৬ হাজার টাকা হিসেবে জব্দ করা কম্বলগুলোর মোট মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।
‎
‎
‎ এ বিষয়ে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, অপরাধ দমন ও অবৈধ পণ্য পরিবহন রোধে জেলা গোয়েন্দা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমলনগরে কোরআনের আলোয় আলোকিত ৫ শিক্ষার্থী, ফয়জুল কোরআন ইসলামী একাডেমির সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

শোরাফ উদ্দিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


কমলনগরে কোরআনের আলোয় আলোকিত ৫ শিক্ষার্থী, ফয়জুল কোরআন ইসলামী একাডেমির সংবর্ধনা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফয়জুল কোরআন ইসলামী একাডেমির হিফজ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন মাওলানা ওমর ফারুক। সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি হোসাইন মাহমুদ।

এ বছর একাডেমি থেকে পাঁচজন শিক্ষার্থী পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন। তারা হলেন—হাফেজ আব্দুর রহমান, হাফেজ মেহেদী হাসান মিনহাজ, হাফেজ মেরাজুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান ও হাফেজ মোহাম্মদ শরিফুল ইসলাম। তাদের মধ্যে তিনজন যথাক্রমে ৮ মাস ১০ দিন, ১১ মাস ১০ দিন ও ১১ মাস ২০ দিনে হিফজ সম্পন্ন করেন।

অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের ফুল, পাগড়ি, সনদ ও সম্মাননা দিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি তাদের অভিভাবকদেরও ক্রেস্ট প্রদান করা হয়। কোরআন তিলাওয়াত, ইসলামি গজল এবং শিক্ষার্থীদের আরবি ও ইংরেজি ভাষায় পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে।

আয়োজকরা জানান, এ বছরসহ একাডেমি থেকে মোট ১৭ জন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করেছেন। অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের আহ্বান জানান। শিক্ষার্থীদের এ অর্জনে অভিভাবকদের মধ্যেও আনন্দ ও উৎসাহ দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন।

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন।

 

শেরপুর জেলার সদর উপজেলার জোড়া পাম এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল মিয়া নামে ইরাকফেরত এক প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহত জুয়েল নকলার বারমাইসাখিচা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। প্রায় ১৪ বছর ইরাকে থাকার পর ২০ দিন আগে দেশে ফিরেছিলেন তিনি।

আহতদের মধ্যে রয়েছেন নকলা পৌরসভার হিসাবরক্ষক ফেরদৌসুর রহমান, হিসাব সহকারী আলমগীর হোসেন, শফিকুল ইসলাম ও দুলাল মিয়া। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফেরদৌসুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুমকিতে লটারির মাধ্যমে কর্মী নির্বাচন, উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


দুমকিতে লটারির মাধ্যমে কর্মী নির্বাচন, উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা

পটুয়াখালীর দুমকি উপজেলার ১ নম্বর পাঙ্গাশিয়া ইউনিয়নে কাজের বিনিময়ে পারিশ্রমিকভিত্তিক একটি প্রকল্পে কর্মী নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের আওতায় রাস্তায় কাজ করার জন্য লটারির মাধ্যমে ১৬ থেকে ১৮ জন কর্মী নির্বাচন করা হয়েছে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে। তবে নির্বাচিত কর্মীর সঠিক সংখ্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়া প্রয়োজন।

কর্মী নির্বাচন কার্যক্রমে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গাজী নজরুল

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বারেক মেম্বার, পাঙ্গাশিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা এবং রানা মেম্বারসহ অন্যান্য নেতাকর্মী।

উপস্থিত ব্যক্তিদের সামনে লটারির মাধ্যমে কর্মী বাছাই করা হয়। পুরো কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ডিএইচএমএস ভর্তি পরীক্ষা: সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিল বিএমপি

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


বরিশালে ডিএইচএমএস ভর্তি পরীক্ষা: সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিল বিএমপি

বরিশাল মহানগরীতে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (ডিএইচএমএস) ভর্তি পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পরীক্ষা কেন্দ্রের আশপাশের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বুধবার (২৮ অক্টোবর) বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বরিশাল মহানগরীর কোতোয়ালি মডেল থানাধীন গোড়াচাঁদ দাস রোডের অ্যাপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্র ও এর আশপাশের ২০০ গজের মধ্যে যেকোনো ধরনের শব্দযন্ত্র বা লাউডস্পিকার ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া অসৎ উদ্দেশ্যে ইট-পাথরসহ অন্যান্য বস্তু সংগ্রহ বা বহন এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকদ্রব্য বহনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বরিশাল মহানগরী পুলিশ আইন, ২০০৯-এর ৩০, ৩১ ও ৩৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে জারি করা এ গণবিজ্ঞপ্তি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

পরীক্ষা কেন্দ্রের আশপাশে নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা, থানা এবং বিএমপির মিডিয়া শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি গণবিজ্ঞপ্তিটি জনসাধারণের মধ্যে প্রচার এবং স্থানীয় গণমাধ্যমে প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%