প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য ভারত থেকে আমদানি করা ২ দশমিক ০৩ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশের অভ্যন্তরে এসে পৌঁছেছে। বন্দর থেকে ছাড় করানোর পর, সর্বোচ্চ নিরাপত্তায় এসব টিয়ার গ্যাস শেল যশোর সেনানিবাসে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় সরবরাহকারী প্রতিষ্ঠান ‘নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড’ থেকে আনা ১৪৫টি কাঠের বাক্সে সংরক্ষিত এই টিয়ার গ্যাস শেল বেনাপোল বন্দর থেকে ছাড় করানো হয়। এরপর, একটি বাংলাদেশি কাভার্ড ভ্যানে করে চালানটি যশোর সেনানিবাসের উদ্দেশে পাঠানো হয়।
বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের ওয়্যারহাউস ইনস্পেক্টর শাহাদৎ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
কড়া নিরাপত্তা ব্যবস্থা বিস্ফোরকবাহী কাভার্ড ভ্যানটির সুরক্ষায়, বেনাপোল বন্দর থেকে শার্শা থানা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছয় সদস্যের একটি দল বিশেষ নিরাপত্তা এসকর্ট প্রদান করে।
পরবর্তীতে শার্শা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি এসকর্ট দল। গাড়িটি বেনাপোল, শার্শা, নাভারন ও ঝিকরগাছা হয়ে নিরাপদে যশোর সেনানিবাসে পৌঁছায়।
বন্দর সূত্রে জানা গেছে, আগামী রোববার (৯ আগস্ট) এসব টিয়ার গ্যাস শেল যশোর সেনানিবাস থেকে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিতে (বিওএফ) স্থানান্তর করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন