প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের মাধ্যমে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ ইন্দোনেশিয়ার বিপক্ষে। ৬ আগস্ট বৃহস্পতিবার, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে। আট দলের এই আসরের পর্দা উঠবে ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে, আর ফাইনালটি অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর তারিখে।
আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। অন্যদিকে, ‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া অবস্থান করছে।
গ্রুপ পর্বে প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। পরের দিন, দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপ মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।
গ্রুপ বিন্যাসঃ
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং
গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।
বাংলাদেশের সূচিঃ
৩১ আগস্ট: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া — রাত ৯:৩০
৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা — রাত ৯:৩০
৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত — রাত ৯:৩০
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন