ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে তীব্র তাপপ্রবাহে ৩৭০০ জনের মৃত্যু


ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে তীব্র তাপপ্রবাহে ৩৭০০ জনের মৃত্যু

ইউরোপের বিভিন্ন দেশে জুন মাসে তীব্র তাপপ্রবাহের ফলে ব্যাপক প্রাণহানি ঘটে। ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামে মোট অতিরিক্ত প্রায় ৩ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছে।

কিন্তু তারা সতর্ক করে বলেছে যে, এই সংখ্যা এখনো চূড়ান্ত নয় এবং ভবিষ্যতে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, ২০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চলা এই তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ। এই সময়ে অতিরিক্ত গরমের কারণে বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন অবকাঠামোতে চাপ পড়ে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে যায়।

আরও পড়ুন: এনসিপির আহ্বায়ক হলেন নাহিদ, সদস্যসচিব আখতার

বিজ্ঞানীরা ধারণা করছেন যে, এই চরম তাপমাত্রার পেছনে জলবায়ু পরিবর্তনের ভূমিকা প্রায় নিশ্চিত। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, শুধু ফ্রান্সেই তাপপ্রবাহের সময় অতিরিক্ত ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এই হার সবচেয়ে বেশি দেখা গেছে ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে।

ফ্রান্সের জনস্বাস্থ্য কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়েছে, ২২ থেকে ২৮ জুনের মধ্যে বাড়িতে মৃত্যুর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ৯১ শতাংশ বেড়ে যায়। একই সময়ে নার্সিং হোম ও বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা এই প্রাথমিক হিসাবের চেয়েও বেশি হতে পারে।

বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ থেকে ২৯ জুনের মধ্যে দেশে অতিরিক্ত প্রায় ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৩০ জনের বয়স ছিল ৮৫ বছর বা তার বেশি। আর ৬৫ বছরের নিচে বয়সীদের মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যু ঘটেছে।

বেলজিয়াম সরকার বলেছে যে, তাদের দেশে এ ধরনের অতিরিক্ত মৃত্যু আগে কখনো দেখা যায়নি। অন্যদিকে নেদারল্যান্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, একই সময়ে দেশে অতিরিক্ত প্রায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই ছিলেন ৮০ বছরের বেশি বয়সী।

আরও পড়ুন: চূড়ান্ত ভোটের আগে ব্রাজিলে টেলিভিশন বিতর্কে লুলা ও বলসোনারো মুখোমুখি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতারণার শিকার হয়েও এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন নাটোরের ৮ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


প্রতারণার শিকার হয়েও এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন নাটোরের ৮ শিক্ষার্থী

 

নাটোরের লালপুরে আব্দুলপুর সরকারি কলেজের আট শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাঁরা অফিস সহকারীর প্রতারণার শিকার হয়েছেন। পুলিশ অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেফতার করেছে।

শিক্ষার্থীরা শনিবার সকালে বাগাতিপাড়া সরকারি কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেন। আজ সকালে এ ব্যাপারে নিশ্চিত করেছেন আব্দুলপুর সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাহমুদুল রহমান।

শিক্ষার্থীরা হলো- ইসরাত জাহান সূচি, সবুজ আহমেদ, শিমুল শেখ, আকিবুল, তানভীর হোসেন, শাওন, সাব্বির এবং শিমুল।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন, অনলাইনে ফরম পূরণ করতে গিয়ে সার্ভার জটিলতার সম্মুখীন হন। পরে, তারা পোস্ট করে বিলম্ব ফিসসহ ফরম পূরণের জন্য কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকারের কাছে প্রত্যেকে ৩ হাজার ৫০০ টাকা করে জমা দেন। ফরম পূরণের আশ্বাস দিলে, তিনি শেষ পর্যন্ত তা করেননি।

তারপর শিক্ষার্থীরা জানতে পারেন, তাদের ফরম পূরণ করা হয়নি। তাঁরা অফিস সহকারীর সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করলে, তার ফোনটি বন্ধ পাওয়া যায়। কলেজে গিয়ে তাঁরা তার দেখা পাননি। শিক্ষার্থীরা জানান, "আমরা চাই, তার শাস্তি হোক। আমাদের মতো আর কোন শিক্ষার্থী যেন এমন প্রতারণার শিকার না হয়।"

পরীক্ষার্থী ইসরাত জাহান সূচি জানান, "ভাবতেই পারিনি যে পরীক্ষা দিতে পারবো। আমি অনেক খুশি, পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি।"

এক পরীক্ষার্থীর বাবা ইমামুল হক বলেন, "একজন ব্যক্তির প্রতারণার কারণে ছেলে-মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিতে পারছেন। এ খবর শুনে আমি খুব আনন্দিত। অনেক কষ্ট করে মেয়ে পড়ালেখা করছি। আমার মেয়ে যেন ভালো রেজাল্ট করতে পারে, সেজন্য সবাই দোয়া করবেন।"

এ বিষয়ে আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহমুদুল রহমান জানিয়েছেন, "সরকার ও শিক্ষাবোর্ডের হস্তক্ষেপে ৮ শিক্ষার্থীর প্রবেশপত্রের ব্যবস্থা করা হয়েছে। প্রবেশপত্র শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আজ শনিবার বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮ শিক্ষার্থী। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালালেন আসামি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালালেন আসামি

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে ঘটে যাওয়া এক ঘটনায়, পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ ফরিদ হোসেন (২৮) নামক একজন আসামি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (৩ জুলাই) রাতে, যখন এটা ছিল উপজেলার সাবদারপুর পুলিশ ফাঁড়ির ঘটনা।

ফরিদ হোসেন একজন পলাতক আসামি এবং তিনি একটি মামলায় ওয়ারেন্ট ভুক্ত ছিলেন। তিনি চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতের সময় সাবদারপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে ভোমরাডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে স্থানীয় বাজারের পাশে একটি স্কুলের পেছন থেকে ফরিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে সাবদারপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখা হয়েছিল। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে, সেই রাতেই ফরিদ হোসেন হাতকড়াসহ পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যান।

এই ঘটনার বিষয়ে জানতে, পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও হঠাৎ করেই তাকে পাওয়া যায়নি। কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) আনসারুল্লাহ হক এ বিষয়ে জানান, ফরিদ হোসেন নামক এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। তবে এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না তিনি ঠিক কোন মামলার আসামি। তাকে পুনরায় গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘১৩ হাজার টাকা দিয়েও এইচএসসি পরীক্ষা দিতে পারেনি’এ দাবি সঠিক নয়: শিক্ষা মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


‘১৩ হাজার টাকা দিয়েও এইচএসসি পরীক্ষা দিতে পারেনি’এ দাবি সঠিক নয়: শিক্ষা মন্ত্রণালয়

রাজধানী ঢাকার মিরপুর গার্লস আইডিয়াল কলেজের একজন শিক্ষার্থীর দাবি, ‘১৩ হাজার ৫০০ টাকা দিয়ে ফরম পূরণ করেও এডমিট কার্ড না পাওয়ায় তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি’—এমন দাবি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই দাবি সঠিক নয়।

গত শুক্রবার (৩ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়, দাবি করা হয়েছিল যে ওই শিক্ষার্থী ফরম পূরণের টাকা প্রতিষ্ঠানটির এক শিক্ষিকার কাছে জমা দিয়েছিলেন। তা সত্ত্বেও, সেই শিক্ষিকা তাকে এডমিট কার্ড দেয়ার আশ্বাস দিলেও পরীক্ষার দিন সকাল পর্যন্ত তিনি কোনো এডমিট কার্ড গ্রহণ করতে পারেননি।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রকৃতপক্ষে ওই শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হলেও তিনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেননি। তার পক্ষে ফরম পূরণ বাবদ কোনো অর্থও জমা দেয়া হয়নি।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, ওই শিক্ষার্থীর মা ইতোমধ্যে কলেজ কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অঙ্গীকারনামা পেশ করেছেন। অঙ্গীকারনামায় তিনি উল্লেখ করেছেন, গণমাধ্যমে তাদের বক্তব্য যা প্রকাশিত হয়েছিল, তা অসত্য ছিল। পাশাপাশি এ ধরনের বক্তব্য দেয়ার জন্য তারা দুঃখপ্রকাশও করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহিরপুরে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, আটকে থাকা কয়লা-পাথর বোঝাই নৌকায় দুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক

‎ ‎জেলা প্রতিনিধি সুনামগঞ্জ

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


তাহিরপুরে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, আটকে থাকা কয়লা-পাথর বোঝাই নৌকায় দুর্ভোগ

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী পাঠলাই এর কামাল পুর যাদুকাটা নদীর ফাজিলপুর স্থানে বিআইডব্লিউটিএর টোল আদায়ের নামে সরকারের নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত দুইগুণ বেশি হারে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। শুধু অতিরিক্ত টাকা আদায়েই নয়!  তাদের চাহিদা অনুযায়ী টাকা না দিলে বালু-পাথর, কয়লা ও চুনাপাথর বহনকারী নৌকা আটকে রাখাসহ নৌ- শ্রমিকদের মারধর করছে বলে অভিযোগ নৌ শ্রমিক ও ব্যবসায়ীদের। এ দিকে বিআইডব্লিউটি'র ইজারা কর্তৃপক্ষের দাবি সরকারের নির্ধারিত হারেই টোল আদায় করছে তারা। , চলতি ২৫-২৬ অর্থ বছরের জন্য প্রায় সাড় ৭ কোটি টাকায় পহেলা জুলাই থেকেই পাঠলাই নদীর বিআইডব্লিউটি'র ইজারা নেন তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির মিয়া।
‎
‎তাহিরপুর উপজেলার যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়, নৌ-শ্রমিকদের হয়রানি ও অবৈধ অর্থ আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে যাদুকাটা নদী নৌকা মালিক সমিতি ও স্টোন ক্রাশার মালিক সমিতি।
‎
‎গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে দুই সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক এ সুনামগঞ্জ পুলিশ সুপারের কাছে চার দফা দাবিতে স্মারকলিপি দেন তার।
‎
‎পাশাপাশি চুনাপাথর ও কয়লা বহনকারী নৌ শ্রমিকরা নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধ না হওয়ায় পর্যন্ত পাঠলাই ও যাদুকাটা নদী দিয়ে কোনরকম নৌযান চলাচল করবে মর্মে গত ১ জুলাই থেকে দুইদিন ধরে অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্ম ঘটের ডাক দিয়ে প্রায় ৩ শতাধিক চুনাপাথর ও কয়লা বুঝাই নৌকা নিয়ে পাঠলাই নদীর বিআইডব্লিউটি'র টোল আদায় ঘট কামালপুর এলাকায় অবস্থান করছে নৌ শ্রমিকরা।
‎
‎নৌপথে চলাচলকারী পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের অভিযোগ, পাটলাই নদীসহ আশেপাশের পয়েন্টগুলোতে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে এবং কোনো সরকারি টোল চার্ট বা বৈধ রশিদ ছাড়া ইচ্ছামাফিক বিআইডব্লিউটি'র নামের অতিরিক্ত অর্থ আদায় করছে ইজারাদার নাছির মিয়া এবং কোটগারি নামে শ্রীপুর গ্রামের ইউপি সদস্য দেলোয়ার হোসেন । এইসব টোল নৈরাজ্যের কারণে সাধারণ শ্রমিক ও ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
‎
‎আজ ৪ জুলাই শনিবার দুপুরে সরেজমিনে পাঠলাই নদীর বিআইডব্লিউটি'র টোলটেক্স ঘাটে গিয়ে দেখা যায়, গত মাসেই( জুন মাসে) সরকারের নির্ধারিত প্রতি টনে ৩৪ টাকা টোল আদায়ের স্থলে ওই ঘাটের নতুন ইজারাদার নাছির মিয়া পহেলা জুলাই থেকেই প্রতি টনে আদায় করছে ৭০ টাকা হারে। তাদের চাহিদা অনুযায়ী টোল না দেয়ায় আটক থাকা শত শত পাথর ও কয়লা বোঝাই নৌ শ্রমিকদের জীবনে মানবিক দুর্ভোগ। এ সময় সাংবাদিক দেখেই দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নৌ-শ্রমিকরা বিক্ষোভ মিছিল শুরু করে।
‎
‎বাজিদপুর গ্রামের মোতাহার নৌকার মাঝি অহিদ মিয়া(৪৫) বলেন, আজ ১৫ দিন ধরে আমার নৌকা আটক। আমরা আওয়ামী লীগের দুঃশাসনেরও চেয়েও খারাপ অবস্থায় আছি। উন্নতি অইব, উন্নতি অইব, কিন্তু উন্নতির কোন খবরই নাই। খালি রেইট বাড়ে, রেইট বাড়ে, আমারও তো জান বাঁচতে অইব। কোটি টেহা দিয়া নাও লইয়া শ্রম দিতাছি। হেরারে( টোল আদায়কারী ইজারাদার) চাঁদা দিতে দিতেই কিছু থাহেনা।

‎আহমদ শাহ নৌ পরিবহনের মাঝি তাহিরপুর উপজেলা সিকশা গ্রামের তৈবুর রহমান(৩৭) বলেন, আমরা গত মাসেও( জুন মাস) ৩৪ টাকা টোল দিছি। এই মাস(জুলাই) নতুন ইজারা প্রতি টনে ৭০ টাকা না দিলে আমরারে যাতে দিতনা। তাই আমরা প্রায় ৩ শ নৌ এইগান আটকা আছি।
‎
‎
‎যাদুকাটা স্টোন ক্রাশার মালিক সমিতির সভাপতি ও ব্যবসায়ী কামাল হোসেন বলেন, তিনদিনের ব্যবধানে বিআইডব্লিউটি এর টোল দিতে হচ্ছে ৩৪ টাকার স্থলে ৭০ টাকা। এখন একই ইউনিয়নে কোর্টগারির নামে দুই স্থানে প্রতিটি নৌকা দিতে হয় ১০ হাজার টাকা। পাঠলাই ও যাদুকাটা নদী দিয়ে একটা নৌকা জামালগঞ্জ যেতে যেতে চাঁদা গুনতে হয় ৭০ থেকে ৮০ হাজার টাকা। চাঁদাবাজদের চাঁদা দিতে দিতেই আমাদের কিছুই থাকেনা। এখন মনে হয় আমরা ব্যবসাও ছেড়ে দিতে হবে। নৌকাও বিক্রি করে দিতে হবে।
‎
‎পাঠলাই নদীর বিআইডব্লিউটি এর ইজারাদার নাছির মিয়া অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারের নির্ধারিত হারেই আমি টোল আদায় করছি। বিআইডব্লিউটি কর্তৃপক্ষ আমাকে প্রতি টানে ৭০ টাকা হারে টোল আদায়ের নির্দেশনা দিয়েছেন আমি তাই আদায় করছি।
‎
‎
‎বিআইডব্লিউটি'র সিলেট অঞ্চলিক দপ্তর এর উপ পরিচালক শরিফুল ইসলাম বলেন, পহেলা জুলাই থেকে সরকার টেরিট তফসিলে মালামাল লো ডাউনলোডে পূর্ণ নির্ধারণ করা হইছে ৭০ টাকা হারে। এটি সরকার নির্ধারিত সারা বাংলাদেশের জন্য বিআইডব্লিউটি'র টোল আদায়ের হার। এখানে ইজারাদার কোনরূপ বেশি টাকা বা চাঁদা নিচ্ছে না।
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%