ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

‘১৩ হাজার টাকা দিয়েও এইচএসসি পরীক্ষা দিতে পারেনি’এ দাবি সঠিক নয়: শিক্ষা মন্ত্রণালয়


‘১৩ হাজার টাকা দিয়েও এইচএসসি পরীক্ষা দিতে পারেনি’এ দাবি সঠিক নয়: শিক্ষা মন্ত্রণালয়

রাজধানী ঢাকার মিরপুর গার্লস আইডিয়াল কলেজের একজন শিক্ষার্থীর দাবি, ‘১৩ হাজার ৫০০ টাকা দিয়ে ফরম পূরণ করেও এডমিট কার্ড না পাওয়ায় তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি’—এমন দাবি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই দাবি সঠিক নয়।

গত শুক্রবার (৩ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়, দাবি করা হয়েছিল যে ওই শিক্ষার্থী ফরম পূরণের টাকা প্রতিষ্ঠানটির এক শিক্ষিকার কাছে জমা দিয়েছিলেন। তা সত্ত্বেও, সেই শিক্ষিকা তাকে এডমিট কার্ড দেয়ার আশ্বাস দিলেও পরীক্ষার দিন সকাল পর্যন্ত তিনি কোনো এডমিট কার্ড গ্রহণ করতে পারেননি।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রকৃতপক্ষে ওই শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হলেও তিনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেননি। তার পক্ষে ফরম পূরণ বাবদ কোনো অর্থও জমা দেয়া হয়নি।

আরও পড়ুন: আরটিভিতে সংবাদ প্রকাশের পর সোলায়মানের জন্য ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা

এছাড়া বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, ওই শিক্ষার্থীর মা ইতোমধ্যে কলেজ কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অঙ্গীকারনামা পেশ করেছেন। অঙ্গীকারনামায় তিনি উল্লেখ করেছেন, গণমাধ্যমে তাদের বক্তব্য যা প্রকাশিত হয়েছিল, তা অসত্য ছিল। পাশাপাশি এ ধরনের বক্তব্য দেয়ার জন্য তারা দুঃখপ্রকাশও করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহিরপুরে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, আটকে থাকা কয়লা-পাথর বোঝাই নৌকায় দুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক

‎ ‎জেলা প্রতিনিধি সুনামগঞ্জ

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


তাহিরপুরে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, আটকে থাকা কয়লা-পাথর বোঝাই নৌকায় দুর্ভোগ

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী পাঠলাই এর কামাল পুর যাদুকাটা নদীর ফাজিলপুর স্থানে বিআইডব্লিউটিএর টোল আদায়ের নামে সরকারের নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত দুইগুণ বেশি হারে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। শুধু অতিরিক্ত টাকা আদায়েই নয়!  তাদের চাহিদা অনুযায়ী টাকা না দিলে বালু-পাথর, কয়লা ও চুনাপাথর বহনকারী নৌকা আটকে রাখাসহ নৌ- শ্রমিকদের মারধর করছে বলে অভিযোগ নৌ শ্রমিক ও ব্যবসায়ীদের। এ দিকে বিআইডব্লিউটি'র ইজারা কর্তৃপক্ষের দাবি সরকারের নির্ধারিত হারেই টোল আদায় করছে তারা। , চলতি ২৫-২৬ অর্থ বছরের জন্য প্রায় সাড় ৭ কোটি টাকায় পহেলা জুলাই থেকেই পাঠলাই নদীর বিআইডব্লিউটি'র ইজারা নেন তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির মিয়া।
‎
‎তাহিরপুর উপজেলার যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়, নৌ-শ্রমিকদের হয়রানি ও অবৈধ অর্থ আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে যাদুকাটা নদী নৌকা মালিক সমিতি ও স্টোন ক্রাশার মালিক সমিতি।
‎
‎গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে দুই সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক এ সুনামগঞ্জ পুলিশ সুপারের কাছে চার দফা দাবিতে স্মারকলিপি দেন তার।
‎
‎পাশাপাশি চুনাপাথর ও কয়লা বহনকারী নৌ শ্রমিকরা নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধ না হওয়ায় পর্যন্ত পাঠলাই ও যাদুকাটা নদী দিয়ে কোনরকম নৌযান চলাচল করবে মর্মে গত ১ জুলাই থেকে দুইদিন ধরে অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্ম ঘটের ডাক দিয়ে প্রায় ৩ শতাধিক চুনাপাথর ও কয়লা বুঝাই নৌকা নিয়ে পাঠলাই নদীর বিআইডব্লিউটি'র টোল আদায় ঘট কামালপুর এলাকায় অবস্থান করছে নৌ শ্রমিকরা।
‎
‎নৌপথে চলাচলকারী পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের অভিযোগ, পাটলাই নদীসহ আশেপাশের পয়েন্টগুলোতে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে এবং কোনো সরকারি টোল চার্ট বা বৈধ রশিদ ছাড়া ইচ্ছামাফিক বিআইডব্লিউটি'র নামের অতিরিক্ত অর্থ আদায় করছে ইজারাদার নাছির মিয়া এবং কোটগারি নামে শ্রীপুর গ্রামের ইউপি সদস্য দেলোয়ার হোসেন । এইসব টোল নৈরাজ্যের কারণে সাধারণ শ্রমিক ও ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
‎
‎আজ ৪ জুলাই শনিবার দুপুরে সরেজমিনে পাঠলাই নদীর বিআইডব্লিউটি'র টোলটেক্স ঘাটে গিয়ে দেখা যায়, গত মাসেই( জুন মাসে) সরকারের নির্ধারিত প্রতি টনে ৩৪ টাকা টোল আদায়ের স্থলে ওই ঘাটের নতুন ইজারাদার নাছির মিয়া পহেলা জুলাই থেকেই প্রতি টনে আদায় করছে ৭০ টাকা হারে। তাদের চাহিদা অনুযায়ী টোল না দেয়ায় আটক থাকা শত শত পাথর ও কয়লা বোঝাই নৌ শ্রমিকদের জীবনে মানবিক দুর্ভোগ। এ সময় সাংবাদিক দেখেই দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নৌ-শ্রমিকরা বিক্ষোভ মিছিল শুরু করে।
‎
‎বাজিদপুর গ্রামের মোতাহার নৌকার মাঝি অহিদ মিয়া(৪৫) বলেন, আজ ১৫ দিন ধরে আমার নৌকা আটক। আমরা আওয়ামী লীগের দুঃশাসনেরও চেয়েও খারাপ অবস্থায় আছি। উন্নতি অইব, উন্নতি অইব, কিন্তু উন্নতির কোন খবরই নাই। খালি রেইট বাড়ে, রেইট বাড়ে, আমারও তো জান বাঁচতে অইব। কোটি টেহা দিয়া নাও লইয়া শ্রম দিতাছি। হেরারে( টোল আদায়কারী ইজারাদার) চাঁদা দিতে দিতেই কিছু থাহেনা।

‎আহমদ শাহ নৌ পরিবহনের মাঝি তাহিরপুর উপজেলা সিকশা গ্রামের তৈবুর রহমান(৩৭) বলেন, আমরা গত মাসেও( জুন মাস) ৩৪ টাকা টোল দিছি। এই মাস(জুলাই) নতুন ইজারা প্রতি টনে ৭০ টাকা না দিলে আমরারে যাতে দিতনা। তাই আমরা প্রায় ৩ শ নৌ এইগান আটকা আছি।
‎
‎
‎যাদুকাটা স্টোন ক্রাশার মালিক সমিতির সভাপতি ও ব্যবসায়ী কামাল হোসেন বলেন, তিনদিনের ব্যবধানে বিআইডব্লিউটি এর টোল দিতে হচ্ছে ৩৪ টাকার স্থলে ৭০ টাকা। এখন একই ইউনিয়নে কোর্টগারির নামে দুই স্থানে প্রতিটি নৌকা দিতে হয় ১০ হাজার টাকা। পাঠলাই ও যাদুকাটা নদী দিয়ে একটা নৌকা জামালগঞ্জ যেতে যেতে চাঁদা গুনতে হয় ৭০ থেকে ৮০ হাজার টাকা। চাঁদাবাজদের চাঁদা দিতে দিতেই আমাদের কিছুই থাকেনা। এখন মনে হয় আমরা ব্যবসাও ছেড়ে দিতে হবে। নৌকাও বিক্রি করে দিতে হবে।
‎
‎পাঠলাই নদীর বিআইডব্লিউটি এর ইজারাদার নাছির মিয়া অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারের নির্ধারিত হারেই আমি টোল আদায় করছি। বিআইডব্লিউটি কর্তৃপক্ষ আমাকে প্রতি টানে ৭০ টাকা হারে টোল আদায়ের নির্দেশনা দিয়েছেন আমি তাই আদায় করছি।
‎
‎
‎বিআইডব্লিউটি'র সিলেট অঞ্চলিক দপ্তর এর উপ পরিচালক শরিফুল ইসলাম বলেন, পহেলা জুলাই থেকে সরকার টেরিট তফসিলে মালামাল লো ডাউনলোডে পূর্ণ নির্ধারণ করা হইছে ৭০ টাকা হারে। এটি সরকার নির্ধারিত সারা বাংলাদেশের জন্য বিআইডব্লিউটি'র টোল আদায়ের হার। এখানে ইজারাদার কোনরূপ বেশি টাকা বা চাঁদা নিচ্ছে না।
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যারিস্টার ফুয়াদকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আইনি নোটিশ, ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


ব্যারিস্টার ফুয়াদকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আইনি নোটিশ, ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সম্পর্কে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রদানের অভিযোগে এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ প্রদান করা হয়েছে। এর সাথে সাথে ঢাবির গবেষণা তহবিলে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে জমা দেয়ার জন্যও দাবি জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী তন্ময় কুমার সাহা নোটিশটি পাঠিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১ জুলাই ডাকসু কার্যালয়ে আয়োজিত ‘বাঙালি মুসলমানের জাগরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক একটি আলোচনা সভায় ব্যারিস্টার ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্কে অবমাননাকর, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেছেন।

তিনি অভিযোগ করেছেন, গত ৫০ থেকে ৭০ বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের অবদান প্রশ্নবিদ্ধ করেছেন, তাদের জাতীয় ক্ষতির জন্য দায়ী করে দেখিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে বিদ্বেষমূলক ও বিভাজন সৃষ্টিকারী বক্তব্য প্রদান করেছেন। এসব বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এদিকে, নোটিশে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে ফুয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এবি পার্টির মহাসচিবকে ৭২ ঘণ্টার মধ্যে তার বিতর্কিত বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার করে মূলধারার ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করার জন্য বলা হয়েছে।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক সুনাম ক্ষুণ্ণ করার দায়ে দৃষ্টান্তমূলক ও শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা ঢাবি গবেষণা তহবিলে জমা দেয়ার কথাও উল্লেখ করা হয়েছে। যাতে এই অর্থ একাডেমিক উন্নয়ন ও জাতীয় সমৃদ্ধির কাজে ব্যবহৃত হতে পারে।

নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত ৭২ ঘণ্টার মধ্যে এই দাবিগুলো বাস্তবায়ন না হলে জনস্বার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন (পিআইএল) দায়ের করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে অস্ত্রসহ কেএনএ সদস্যকে আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


বান্দরবানে অস্ত্রসহ কেএনএ সদস্যকে আটক

বান্দরবানের থানচিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) এক সদস্য আটক হয়েছেন। আটক হওয়া ব্যক্তির নাম যৌতলাং বম।

শনিবার (৪ জুলাই) সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জেলার থানচি উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। অভিযান শেষে তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়।

জানা গেছে, কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) সদস্যরা বান্দরবান রিজিয়নের অন্তর্গত রুমা ও থানচির দুর্গম বিভিন্ন এলাকায় অবস্থান করে আছে। এই সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল গত ২৮ জুন থেকে এসব এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনাও ঘটেছে। ধারাবাহিক এই অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে থানচির দুর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএর ওই সদস্যকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, ‘থানচির দুর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফের এক সদস্যকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের মানবিক রাজনীতি দৃষ্টান্ত স্থাপন করেছে: প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


তারেক রহমানের মানবিক রাজনীতি দৃষ্টান্ত স্থাপন করেছে: প্রিন্স

বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক ও অনাড়ম্বর দৃষ্টিভঙ্গি অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারেক রহমানের মানবিক রাজনীতি এবং কর্মপরিকল্পনা জনকল্যাণে অনন্য নজির স্থাপন করেছে।

গতকাল শুক্রবার বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মতবিনিময় সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, ইউনিয়নের উন্নয়ন, তৃণমূল পর্যায়ের সংগঠন শক্তিশালীকরণ, সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রিন্স আরও বলেন, তারেক রহমান মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার কারিগর হিসেবে আবির্ভূত হয়েছেন। জনগণের প্রত্যাশা পূরণে তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। পরিবর্তনের এই যাত্রায় নেতা-কর্মীদেরও সমান তালে কাজ করতে হবে এবং সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

এছাড়া তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শের ধারাবাহিকতা তারেক রহমানের নেতৃত্বে প্রতিফলিত হয়েছে। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হিসাবে তারেক রহমান দাঁড়িয়ে আছেন। সহযোগিতা করা নেতা-কর্মীদের জন্য এটি অত্যন্ত অপরিহার্য।

বক্তব্যে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনীতিকে জনসেবার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। নেতা-কর্মীদের মানুষের পাশে থেকে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পরিচয়।

এ সময় তিনি নারী ও শিশু নির্যাতন, মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, দুর্নীতি এবং সকল সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেছেন, প্রতিটি ওয়ার্ডে বিএনপি’র নেতা-কর্মীদের সমাজের শান্তি, নিরাপত্তা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিএনপি বা অঙ্গসংগঠনের কোনো নেতা বা কর্মী যদি সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে এবং বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত হন, তবে সে যত বড় নেতা বা জনপ্রিয় বা ত্যাগীই হোন, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কোনো অপরাধীকে রক্ষা করা হবে না।’ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি এ বিষয়ে কঠোর হওয়ার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, উন্নত ও আলোকিত হালুয়াঘাট গড়ে তোলার কার্যক্রম সফলভাবে এগিয়ে যাবে। এ লক্ষ্যে অচিরেই ধুরাইল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ত্যাগী, পরীক্ষিত ও জনসম্পৃক্ত নেতা-কর্মীদের নিয়ে দল পুনর্গঠনের কাজ শুরু করা হবে। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডও ত্বরান্বিত করা হবে।

সভায় তিনি নেতা-কর্মীদের প্রতি ব্যক্তিগত বিরোধ ভুলে সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী নিজেদের পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি’র আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, মিজানুর রহমান মিজান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন ময়না, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গনি উপস্থিত ছিলেন।

এছাড়াও ধুরাইল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%