প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানী ঢাকার মিরপুর গার্লস আইডিয়াল কলেজের একজন শিক্ষার্থীর দাবি, ‘১৩ হাজার ৫০০ টাকা দিয়ে ফরম পূরণ করেও এডমিট কার্ড না পাওয়ায় তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি’—এমন দাবি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই দাবি সঠিক নয়।
গত শুক্রবার (৩ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়, দাবি করা হয়েছিল যে ওই শিক্ষার্থী ফরম পূরণের টাকা প্রতিষ্ঠানটির এক শিক্ষিকার কাছে জমা দিয়েছিলেন। তা সত্ত্বেও, সেই শিক্ষিকা তাকে এডমিট কার্ড দেয়ার আশ্বাস দিলেও পরীক্ষার দিন সকাল পর্যন্ত তিনি কোনো এডমিট কার্ড গ্রহণ করতে পারেননি।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রকৃতপক্ষে ওই শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হলেও তিনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেননি। তার পক্ষে ফরম পূরণ বাবদ কোনো অর্থও জমা দেয়া হয়নি।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, ওই শিক্ষার্থীর মা ইতোমধ্যে কলেজ কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অঙ্গীকারনামা পেশ করেছেন। অঙ্গীকারনামায় তিনি উল্লেখ করেছেন, গণমাধ্যমে তাদের বক্তব্য যা প্রকাশিত হয়েছিল, তা অসত্য ছিল। পাশাপাশি এ ধরনের বক্তব্য দেয়ার জন্য তারা দুঃখপ্রকাশও করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন