প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের লালপুরে আব্দুলপুর সরকারি কলেজের আট শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাঁরা অফিস সহকারীর প্রতারণার শিকার হয়েছেন। পুলিশ অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেফতার করেছে।
শিক্ষার্থীরা শনিবার সকালে বাগাতিপাড়া সরকারি কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেন। আজ সকালে এ ব্যাপারে নিশ্চিত করেছেন আব্দুলপুর সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাহমুদুল রহমান।
শিক্ষার্থীরা হলো- ইসরাত জাহান সূচি, সবুজ আহমেদ, শিমুল শেখ, আকিবুল, তানভীর হোসেন, শাওন, সাব্বির এবং শিমুল।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন, অনলাইনে ফরম পূরণ করতে গিয়ে সার্ভার জটিলতার সম্মুখীন হন। পরে, তারা পোস্ট করে বিলম্ব ফিসসহ ফরম পূরণের জন্য কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকারের কাছে প্রত্যেকে ৩ হাজার ৫০০ টাকা করে জমা দেন। ফরম পূরণের আশ্বাস দিলে, তিনি শেষ পর্যন্ত তা করেননি।
তারপর শিক্ষার্থীরা জানতে পারেন, তাদের ফরম পূরণ করা হয়নি। তাঁরা অফিস সহকারীর সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করলে, তার ফোনটি বন্ধ পাওয়া যায়। কলেজে গিয়ে তাঁরা তার দেখা পাননি। শিক্ষার্থীরা জানান, "আমরা চাই, তার শাস্তি হোক। আমাদের মতো আর কোন শিক্ষার্থী যেন এমন প্রতারণার শিকার না হয়।"
পরীক্ষার্থী ইসরাত জাহান সূচি জানান, "ভাবতেই পারিনি যে পরীক্ষা দিতে পারবো। আমি অনেক খুশি, পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি।"
এক পরীক্ষার্থীর বাবা ইমামুল হক বলেন, "একজন ব্যক্তির প্রতারণার কারণে ছেলে-মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিতে পারছেন। এ খবর শুনে আমি খুব আনন্দিত। অনেক কষ্ট করে মেয়ে পড়ালেখা করছি। আমার মেয়ে যেন ভালো রেজাল্ট করতে পারে, সেজন্য সবাই দোয়া করবেন।"
এ বিষয়ে আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহমুদুল রহমান জানিয়েছেন, "সরকার ও শিক্ষাবোর্ডের হস্তক্ষেপে ৮ শিক্ষার্থীর প্রবেশপত্রের ব্যবস্থা করা হয়েছে। প্রবেশপত্র শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আজ শনিবার বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮ শিক্ষার্থী। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন