০২:২৭ এম
মাঠে নামলেই লিওনেল মেসি নতুন নতুন রেকর্ডের পাতায় নাম লেখাচ্ছেন। জর্ডানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেমে তিনি একটি চমৎকার ফ্রি কিকে গোল করেন। এর ফলে, তিনি প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার কৃতিত্ব অর্জন করলেন। তিনি দেশের হয়ে আবারও বিশ্বকাপ জয়ের জন্য সর্বোচ্চ উজার করে খেলছেন।
অন্যদিকে, পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো দেশের হয়ে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তীব্র সমালোচনার সম্মুখীন হওয়ার পর, তিনি উজবেকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ান।
এমন পরিস্থিতিতে, মেসি ও রোনালদোর মধ্যে সর্বকালের সেরা ফুটবলার কে, এ নিয়ে আলোচনা ও সমালোচনা প্রায় সময় হয়। বিশ্বকাপে মাঝে পথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এমন প্রশ্নের মুখোমুখি হন। তার দৃষ্টিতে, মেসি কিংবা রোনালদো নয়, সর্বকালের সেরা ফুটবলার হলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে।
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
ফিফা বিশ্বকাপের ফাইনালে ট্রাম্পের উপস্থিত থাকার খবর রয়েছে। তিনি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার বিষয়টিও চূড়ান্তভাবে নিশ্চিত করেছেন।
সর্বকালের সেরা ফুটবলার নিয়ে বিতর্কে সাধারণত মেসি ও রোনালদোর নামই উঠে আসে, কিন্তু ট্রাম্পের উত্তর ছিল ভিন্ন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, পেলের খেলা সরাসরি দেখার পর তিনি নিশ্চিত হয়েছেন, যে পেলে সর্বকালের সেরা ফুটবলার।
বিশ্বের বৃহত্তম ও জনপ্রিয় লাইভ স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম (ডিএজেডএন)-এর সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বহু বছর আগে, যখন তিনি তরুণ ছিলেন, তখন পেলে নামের এক ফুটবলারকে খেলতে দেখা যায়। পেলে ‘কসমস’ দলের হয়ে খেলতেন। তার বন্ধু স্টিভ রস, যিনি ওয়ার্নার কমিউনিকেশনসের সাবেক সিইও ছিলেন, তিনিই এর পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন।
ট্রাম্প আরও বলেন, এই জায়গাটি (মেটলাইফ স্টেডিয়াম) তখন কানায় কানায় পূর্ণ ছিল। এটি ছিল এই স্টেডিয়ামের আগের একটি সংস্করণ। তবে ঠিক এই মেডোল্যান্ডস এলাকাতেই খেলা হয়েছিল এবং পেলে সেখানে খেলেছেন। তিনি বলেন, আমি নিজের বয়স প্রকাশ করতে চাই না, তবে সেটি ছিল অনেক আগের ঘটনা।
আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপে আজ মুখোমুখি হচ্ছে কে-কার
ট্রাম্প বলেন, তিনি তখন তরুণ ছিলেন এবং পেলের খেলা দেখতে এসেছিলেন, পেলে অসাধারণ খেলেছিলেন। তিনি বলেন, হয়তো আমি কিছুটা সেকেলে বা পুরনো ধাঁচের কথাই বলছি—যেমনটি বেব রুথের ক্ষেত্রে বলা হয়; তবে আমি বলব, পেলে সত্যিই অসাধারণ ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন