১১:৪৫ পি.এম
ঘানার তান্ত্রিক কেপ ভার্দে কিংবা আরেকটি ঘটনার মধ্যে আর্জেন্টিনার বিরুদ্ধে নয়। সত্যিকার অর্থে ঘটনাটি বাংলাদেশেরই। ঝিনাইদহের কালুখালিতে রানী ও সিনিয়া একই ক্লাসে পড়াশোনা করে আসছে। তাদের মধ্যে পড়াশোনা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা শুরু হয়। এর মধ্যেই রানী নামে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে রটে যায় যে সিনিয়া তাকে কালো জাদু করেছে। এই অজুহাত দিয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।
রোববার (২৮ জুন) দুপুরে, এমন একটি অদ্ভুত ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালুখালি মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম এই ঘটনার বিষয়ে মন্তব্য করে জানান, একটি মেয়ে অসুস্থ হয়েছে, সেখানে আরেকটি মেয়ের দোষ কোথায়? আসলে শিক্ষকদের উদাসিনতার জন্য এমন ঘটনা ঘটে গেছে।
আরও পড়ুন: মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন বিএমপি কমিশনার
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, আধুনিক যুগে ছেলেমেয়েরা কী শিখছে? এই ঘটনায় একদিকে যেমন ভুক্তভোগী শিক্ষার্থীর সম্মানহানি হলো, অন্যদিকে সিনিয়া নামের মেয়েটির লেখাপড়া সংকটে পড়েছে।
কালুখালি মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, আমরা (শিক্ষকরা) এ ব্যাপারে কিছুই জানি না। ক্লাস শুরুর আগে ছাত্র-ছাত্রীরা এ কাজ করেছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ এ ব্যাপারে মন্তব্য করে বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য আমি মাধ্যমিক শিক্ষা অফিসারকে বলেছি। তারপর বিষয়টি দেখা হবে।
আধুনিক যুগে শিক্ষার্থীদের কালোজাদু নিয়ে মানববন্ধনের নেপথ্যে অন্য ঘটনা থাকতে পারে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন। তারা এ ঘটনার সঠিক তদন্তের জন্য জোর দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: সুনামগঞ্জের মধ্যনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এম পি কামরুজ্জামান কামরুল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন