১১:৪৬ পি.এম
বিলের প্রতিলিপি না পাওয়ার কারণে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। রবিবার (২৮ জুন) রাতে সংসদ অধিবেশনের শেষের দিকে দিনের কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়নের কার্যাবলী চলাকালে এই ঘটনা ঘটে।
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে একটি বিবৃতি দেওয়ার আগ্রহ প্রকাশ করার পর স্পিকার তাকে ফ্লোর দেন। এ সময় বিরোধী দলের একাধিক সদস্য পয়েন্ট অব অর্ডারে কথা বলার জন্য দাঁড়িয়ে যান।
আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য স্পিকার বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, এই মুহূর্তে পয়েন্ট অব অর্ডারে কথা বলাটা এন্ডলেস (অনন্ত) হয়ে যাবে। আমাদের ৩০০ বিধিতে একটা বিবৃতি আছে, বিবৃতিটা একটু শুনি।’
এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আপনাদের ভালোর জন্যই বলছি, প্লিজ বসুন। আপনাদের জন্য সুখবর আছে।’
একপর্যায়ে হট্টগোল আরও বৃদ্ধি পেলে সরকারি দলের পক্ষ থেকে আগামীকাল বিবৃতি দেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্পিকার শেষ পর্যন্ত সমবায় ও স্থানীয় সরকার মন্ত্রীর বিবৃতি স্থগিত ঘোষণা করেন এবং অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন।
স্পিকার বলেন, ‘সংসদের বৈঠক সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মূলতবি করা হলো।’ তিনি উপস্থিত সকল সদস্যকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ ও বাংলাদেশ জিন্দাবাদ বলে স্পিকারের আসন ত্যাগ করেন।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন