ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনায় শারদীয় দুর্গাপূজায় ৩৯৪ পূজামণ্ডপের নিরাপত্তায় এসআরবি প্রস্তুত


খুলনায় শারদীয় দুর্গাপূজায় ৩৯৪ পূজামণ্ডপের নিরাপত্তায় এসআরবি প্রস্তুত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার ঐতিহ্যবাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬)।

শনিবার (১৭ অক্টোবর) পরিদর্শনের সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন এসআরবি-৬ এর খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।

ব্রিফিংয়ের সময় তিনি উল্লেখ করেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে এসআরবি-৬ বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। গত ১৩ অক্টোবর থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল কার্যক্রম শুরু করা হয়েছে।

আরও পড়ুন: শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে শতাধিক অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়,

তিনি আরও জানান, খুলনা জেলা ও মহানগর এলাকার ৩৯৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়মিত টহল, অস্থায়ী চেকপোস্ট স্থাপন, গোয়েন্দা নজরদারি এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে সতর্কতামূলক সাইবার মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে।

পূজা উদ্যাপন কমিটি, সাধারণ মানুষ, গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত সহযোগিতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারের অতিরিক্ত দাম নিয়ে প্রতিবাদ করায় বিহারের সাংবাদিক মোঈদ আলম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


সারের অতিরিক্ত দাম নিয়ে প্রতিবাদ করায় বিহারের সাংবাদিক মোঈদ আলম গ্রেপ্তার

বিহারের আররিয়া জেলার জোকিহাটের ডিজিটাল সাংবাদিক মোঈদ আলমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সার নির্ধারিত দাম ২৬৬ টাকার পরিবর্তে ৪০০ টাকায় বিক্রি করার বিষয়টি তুলে ধরার পর এই ঘটনা ঘটে।

তবে ঘটনার মোড় পরিবর্তিত হয় ব্যবসায়ী পীযূষ আগরওয়ালের পাল্টা অভিযোগের কারণে। আগরওয়ালের দাবি, মোঈদ আলম তাঁর কাছে ১২ লাখ টাকা চাঁদাবাজি করেছেন এবং তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছেন।

জানা যায়, জোকিহাট এলাকায় নির্ধারিত মূল্য ২৬৬ টাকার সার ৪০০ টাকায় বিক্রি করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ তুলে ধরেন সাংবাদিক মোঈদ আলম।

ফোর্বসগঞ্জের 'মেসার্স গণেশ ট্রেডিং'-এর স্বত্বাধিকারী ব্যবসায়ী পীযূষ আগরওয়াল অভিযোগ করেন, গত ১২ অক্টোবর মোঈদ আলম তাঁর দোকানে আসেন এবং সারের পিওএস মেশিন নিয়ে তথ্য চান। সে সময় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গালিগালাজ করেন এবং দোকানের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেন।

ব্যবসায়ী আগরওয়ালের দাবি, পরবর্তীতে মোঈদ আলম আবার তাঁর দোকানে গিয়ে ১২ লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে তাঁকে মেরে ফেলার হুমকি দেন। মিথ্যা মামলায় ফেঁসে যাওয়ার আশঙ্কায় আগরওয়াল পুলিশে নিরাপত্তা ও নিরপেক্ষ তদন্তের আবেদন জানান।

ফোর্বসগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার জানান, ব্যবসায়ী আগরওয়ালের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

সারের কালোবাজারি ও অতিরিক্ত দামের বিরুদ্ধে মুখ খোলায় সাংবাদিক মোঈদ আলমকে জেলে পাঠানোর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের অনেকেই সাংবাদিকের পাশে দাঁড়িয়ে তাঁর অবিলম্বে মুক্তির দাবি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর প্রেস পরিদর্শন, নির্ধারিত সময়ে বই পৌঁছানোর নিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর প্রেস পরিদর্শন, নির্ধারিত সময়ে বই পৌঁছানোর নিশ্চয়তা

সরকার নির্ধারিত সময়ের মধ্যে দেশের প্রতিটি শিশুর হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছানোর লক্ষ্যে কাজ শুরু করেছে। প্রাথমিক, মাধ্যমিক ও ইবতেদায়ি মাদ্রাসার বই ছাপার অগ্রগতি পরিদর্শন করতে শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে রাজধানীর তেজগাঁওয়ের একটি ছাপাখানায় আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।

এ সময় তিনি এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ছাপাখানা পরিদর্শন করেন। বইয়ের ছাপার মান, কাগজের গুণগত দিক, কাটিং, বাইন্ডিং এবং উপজেলা পর্যায়ে বই বিতরণের পুরো প্রক্রিয়া তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী, দেশের সকল শিক্ষার্থীর কাছে যথাসময়ে নতুন বই পৌঁছে দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

এর আগে বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকের সঙ্গে এনসিটিবি কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন ব্যারিস্টার রিমন। বৈঠকে পাঠ্যপুস্তক মুদ্রণের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার প্রস্তুতি আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সেমিনারে বক্তারা

মক্কা-মদিনার নিরাপত্তায় মুসলিম উম্মাহর সংহতি জরুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


মক্কা-মদিনার নিরাপত্তায় মুসলিম উম্মাহর সংহতি জরুরি

হারামাইন শরীফাইনের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষার জন্য মুসলিম উম্মাহর ঐক্য, সংলাপ ও কূটনৈতিক উদ্যোগকে জোরদার করার আহ্বান জানিয়েছেন সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির নেতারা।

তারা উল্লেখ করেছেন, পবিত্র মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারার নিরাপত্তা এবং পবিত্রতা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ক্ষেত্রে যেকোনো ধরনের হুমকি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে ‘হারামাইন শরীফাইনের নিরাপত্তা ও মর্যাদায় মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা তুলে ধরেন।

সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

সেমিনারে বক্তারা বলেন, পবিত্র দুই মসজিদ শুধুমাত্র সৌদি আরবের নয়, বরং বিশ্বের কোটি কোটি মুসলমানের ঈমান, ভালোবাসা ও ধর্মীয় অনুভূতির কেন্দ্রবিন্দু। তাই হারামাইন শরীফাইনের নিরাপত্তা ও পবিত্রতার প্রতি যেকোনো হুমকি মোকাবিলায় মুসলিম উম্মাহর মধ্যে সচেতনতা, সংহতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন।

তারা আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা, সশস্ত্র সংঘাত এবং বিভিন্ন গোষ্ঠীর উসকানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। বিশেষত, ইয়েমেনের হুতি গোষ্ঠীর পক্ষ থেকে সৌদি আরবের ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনাকে তারা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।

বক্তারা উল্লেখ করেন, মক্কা-মদিনাসহ বেসামরিক স্থাপনা, বিমানবন্দর এবং তৈলশোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা আন্তর্জাতিক আইন ও নীতির পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পাশাপাশি বিশ্ব অর্থনীতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সব পক্ষকে আন্তর্জাতিক আইন, মানবিক মূল্যবোধ এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান তারা।

সেমিনারে মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ ও পারস্পরিক অবিশ্বাস দূর করে ঐক্য, ভ্রাতৃত্ব, সংলাপ এবং সহযোগিতার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মুসলিম বিশ্বের সংকট নিরসনে আবেগনির্ভর প্রতিক্রিয়ার পরিবর্তে তথ্যভিত্তিক বিশ্লেষণ, দায়িত্বশীল বক্তব্য, কূটনৈতিক উদ্যোগ এবং শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসরণ করা উচিত। মুসলিমদের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কোনো সমস্যার সমাধান হতে পারে না।

বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্কের বিষয়ে বক্তারা বলেন, দুই দেশের ঐতিহাসিক, ধর্মীয়, সাংস্কৃতিক এবং ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের আলেম-উলামা, মসজিদের ইমাম-খতিব, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকদের হারামাইন শরীফাইনের মর্যাদা ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে হবে।

এছাড়া বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক প্রচারণা থেকে মানুষকে সতর্ক করার ওপরও গুরুত্ব দেন তারা।

বক্তারা সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় কূটনৈতিক ও কার্যকর ভূমিকা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

সেমিনার থেকে পবিত্র দুই মসজিদের নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য আন্তর্জাতিক সংস্থা, মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতি আহ্বান জানানো হয়।

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে সংলাপ, কূটনীতি, আন্তর্জাতিক আইন এবং বেসামরিক মানুষের জানমালের সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথাও বলেন বক্তারা।

সেমিনারে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ মানযুর এ ইলাহী, প্রফেসর ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া, প্রফেসর ড. মুসলেহুদ্দীন, অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক, ড. শহীদুল্লাহ খান মাদানী, ড. মুহাম্মাদ নুরুল্লাহ, শাইখ জাহিদ হাসান মাদানী, ড. ইব্রাহিম আব্দুল হালীম এবং ড. আব্দুল বাছির প্রমুখ।

বক্তারা আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্য, সচেতনতা এবং দায়িত্বশীল উদ্যোগের মাধ্যমে মুসলিম উম্মাহ পবিত্র হারামাইন শরীফাইনের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপের আহ্বান শ্রমমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপের আহ্বান শ্রমমন্ত্রীর

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রম আদালতের মামলাজট নিরসনের জন্য আদালতের সংখ্যা বৃদ্ধি, শূন্যপদ পূরণ, ই-কোর্ট ব্যবস্থা চালু এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির কার্যকর প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

মন্ত্রী বলেন, "শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। শ্রম আদালতে তীব্র মামলাজট সামগ্রিক বিচারব্যবস্থা ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। সংবিধানে উল্লেখিত ন্যায়বিচার নিশ্চিত করতে এ জট নিরসন এখন সময়ের দাবি।"

আজ রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহায়তায় আয়োজিত শ্রম আদালতের মামলাজট নিরসনবিষয়ক অংশীজন পরামর্শ সভায় ভিডিওকলে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, "মামলার জট কমাতে শ্রম আদালতের সংখ্যা বৃদ্ধি ও শূন্যপদ পূরণ, সম্পূর্ণ তথ্যপ্রযুক্তিনির্ভর ই-কোর্ট পদ্ধতি চালু, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার কার্যকর ব্যবহার বাড়াতে হবে।"

তিনি সভায় উঠে আসা সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে শ্রম সচিব মো. আব্দুর রহমান তরফদার বলেন, "শ্রমিকদের অধিকার রক্ষা, নিয়োগকর্তাদের স্বার্থ সুরক্ষা এবং সৌহার্দ্যপূর্ণ শিল্প সম্পর্ক প্রতিষ্ঠায় কার্যকর শ্রম বিচারব্যবস্থা অপরিহার্য।"

তিনি আরও বলেন, "মামলা দীর্ঘায়িত হলে শ্রমিকরা তাদের পাওনা থেকে বঞ্চিত হন। অন্যদিকে, নিয়োগকর্তারাও দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার মুখোমুখি হন। তাই মামলাজট কমানো কেবল প্রশাসনিক অগ্রাধিকার নয়, বরং শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার পূর্বশর্ত।"

সভায় শ্রম আদালতের মামলাজটের প্রধান কারণ হিসেবে বিচারকের সংকট, প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতা, ত্রিপক্ষীয় বেঞ্চে প্রতিনিধিদের অনুপস্থিতি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার দুর্বল প্রয়োগ চিহ্নিত করা হয়। এসব সমস্যা সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হয়।

শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খানের সভাপতিত্বে সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আরশাদুল আলম।

সভায় শ্রম আদালতের বিচারক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মালিক ও শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন। তারা শ্রম বিচারব্যবস্থার সংস্কার এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%