১১:৫৪ পি.এম
প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা করতে গিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান কেঁদে ফেলেন। বুধবার তিনি জাতীয় সংসদে প্রবাসীদের নিয়ে বক্তব্য দেওয়ার সময় কান্না করে ফেলেন।
সংসদে জামায়াতের আমির প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি সরকারকে তাদের এসব সমস্যা সমাধানে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসীরা হচ্ছেন যোদ্ধা। আমাদেরকে অবশ্যই তাদের সম্মান করতে হবে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, হিন্দি-উর্দুতে ডিপ্লোমা আছে, আরবি-ফার্সি কুচকুচ জানি। তিনি আরো বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অত্যন্ত ভালো বক্তব্য রেখেছেন। আজ তিনি বিরোধীদলের নেতা হিসেবে নয় বরং জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন।
আরও পড়ুন: অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের জন্য বরাদ্দে দুর্ভোগ, পাকা হলো নেতার বাড়ির সড়ক
সালাহউদ্দিন বলেন, প্রবাসীদের আমরা যোদ্ধা হিসেবেই মনে করি। জুলাই মাসের অভ্যুত্থানের সময় দেশের ছাত্র-জনতার পাশাপাশি প্রবাসীরাও অনেক ভূমিকা রেখেছেন। আন্দোলন করতে গিয়ে অনেকে গ্রেপ্তারও হয়েছেন। তিনি আরো বলেন, বিরোধীদলের গঠনমূলক আলোচনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন