প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সম্প্রতি বাংলাদেশে হজ সম্পন্ন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি দাড়ি রেখেছেন। আর এই দাড়ি রাখার কারণে তিনি প্রশংসিত হচ্ছেন।
বুধবার, বিশিষ্ট লেখক ও গবেষক রুহুল আমিন সাদী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি লেখায় উল্লেখ করেছেন, ‘জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বাংলাদেশের সেনাপ্রধান।
সেনাপ্রধান হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে আমি তাকে কখনো দাড়ি রাখতে দেখিনি। তিনিই সম্ভবত প্রথম ব্যক্তি যিনি এমন একটি দৃষ্টান্ত স্থাপন করলেন।
কেউ হয়তো প্রশ্ন করতে পারেন, দাড়ি কি ইসলাম?
জি ভাই, এটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
দাড়ির কারণে এই দেশে কত মানুষ গুম হয়েছেন, জঙ্গি তকমা খেয়েছেন এবং গ্রেফতার হয়েছেন, তার তালিকা অত্যন্ত লম্বা।
তাহলে যদি একটি দেশের সেনাপ্রধান দাড়ি রাখেন, তবে আমি তাকে স্যালুট জানাই। আল্লাহ উনাকে কবুল করুন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন